বিনোদন

মুক্তির ৩৭ দিনে এসেও রাজত্ব ‘গদর-২’ র

মুক্তির ৩৭ দিনে এসেও রাজত্ব ‘গদর-২’ র

শাহরুখ খানের ‘জাওয়ানও’ পারেনি সানি দেওলের ‘গদর ২’-এর দৌড় থামাতে। মুক্তির ৩৭ দিনে এসেও প্রেক্ষাগৃহে রাজত্ব করছে ছবিটি। এরইমধ্যে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। ছবিটি দেখার পর বন্ধুদের হাতে প্রাণ গেল দর্শকের। ভারতীয় সংবাদয়ামধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ভারতের ছত্তীসগঢ়ের ভিলাইয়ে ঘটেছে এই ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ‘গদর ২’ ছবি দেখে উদ্বুদ্ধ হয়ে বন্ধুদের সামনে বারবার ‘হিন্দুস্তান জ়িন্দাবাদ’ স্লোগান দিচ্ছিলেন বীরু নামের এক যুবক। একাধিকবার সেই স্লোগান শুনে বিরক্ত হন বীরুর বন্ধুরা। এরপর শুরু হয় বেধড়ক মারধর। গুরুতর আহত অবস্থায় বীরুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে রায়পুরের রামকৃষ্ণ কেয়ার হাসপাতালে পাঠানো হয়। তবে শেষরক্ষা হয়নি। পুলিশ সূত্রে:
আরও পড়ুন
‘জওয়ান’ ঝড়ের মধ্যেই নতুন সিনেমা মুক্তির ঘোষণা শাহরুখের

‘জওয়ান’ ঝড়ের মধ্যেই নতুন সিনেমা মুক্তির ঘোষণা শাহরুখের

‘পাঠান’ সিনেমা মুক্তির প্রায় আট মাস পরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে রাজকীয়ভাবে ফিরেছেন শাহরুখ খান। ৭ সেপ্টেম্বর থেকে সারা দেশে ‘জওয়ান’ ঝড় শুরু হয়েছিল, তা নবম দিনে এসে একটুও কমেনি। এরই মাঝে নতুন আরেক সিনেমা মুক্তির দিন ঘোষণা করলেন কিং খান। ‘পাঠান’-এর পরে ‘জওয়ান’ দিয়ে বলিউডের অতীতের সব রেকর্ডই ভাঙলেন শাহরুখ। তাই সিনেমার দুর্দান্ত এই সাফল্য উদযাপনে সংবাদ সম্মেলন করলেন তিনি। সংবাদ সম্মেলন থেকে শাহরুখ খান ঘোষণা করলেন ‘ডাঙ্কি’ ছবির মুক্তির দিন। ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবির জন্যই পিছিয়ে গিয়েছিল রাজকুমার হিরানীর নতুন ছবির মুক্তি। শাহরুখ জানালেন, চলতি বছরের বড়দিনেই বড়পর্দায় আসতে চলেছে ‘ডাঙ্কি’। ডাঙ্কির বেশির ভাগ শ্যুটিং কাশ্মীরে হয়েছে। রাজকুমার হিরানী পরিচালিত:
আরও পড়ুন
পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন

পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন

স্ত্রীর মৃত্যুর একদিন পরই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। উত্তরার নিজ বাসায় তিনি ঘুমের মধ্যে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। বুধবার (১৩ সেপ্টেম্বর) তিনি উত্তরার নিজ বাসায় ঘুমের মধ্যে মারা যান। পরে ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উপমহাসচিব কবিরুল ইসলাম রানা। তিনি বলেন, সোহান দুপুরে খাবার খেয়ে নিজ বাসায় ঘুমাচ্ছিলেন। সন্ধ্যার দিকে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে কোনো সাড়া পাচ্ছিল না। এরপর দরজা খুলে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
‘কলিজার আধখান’ কাঁদাচ্ছে দর্শকদের

‘কলিজার আধখান’ কাঁদাচ্ছে দর্শকদের

অধিকাংশ সময়ই দেখা যায় কোনও নাটক দর্শকের ভূয়সী প্রশংসা পাচ্ছে; কিন্তু ভিউতে হাহাকার। আবার কিছু নাটকের ঝুলিতে জুটছে রমরমা ভিউ, কিন্তু সেগুলোর জন্য প্রশংসাবাক্য খরচ করতে নারাজ দর্শক। দুদিক দিয়ে সাফল্য পাওয়া কনটেন্ট হাতে গোনা। সেই তালিকায় নতুন সংযোজন ‘কলিজার আধখান’। গেলো ১ সেপ্টেম্বর নাটকটি উন্মুক্ত করা হয় ইউটিউবে। এরপর থেকে প্রশংসা এবং ভিউ দুটোই আসছে হুড়মুড় করে। মাত্র ১০ দিনেই এর ভিউ ছাড়িয়ে গেছে ১০ মিলিয়ন। এছাড়া ট্রেন্ডিংয়েও অবস্থান করছে প্রথম সারিতে। আর প্রশংসা? নাটকটির কমেন্ট বক্সে চোখ রাখলেই তা পরিষ্কার হয়ে যায়। অধিকাংশ মন্তব্যেই দর্শকের আপ্লুত অনুভূতির বর্ণনা। কেউ বলেছেন, ‘মন ছুঁয়ে গেলো নাটকটা দেখে। কান্না করে দিয়েছি’;:
আরও পড়ুন
‘পাফ ড্যাডি’র জালে পরীমনি

‘পাফ ড্যাডি’র জালে পরীমনি

থ্রিলারধর্মী ও সাসপেন্সে ভরপুর গল্পে নির্মিত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে। এর আগে প্রকাশিত ট্রেলারে আভাস পাওয়া যায়, আধ্যাত্মিক এবং রিয়েলিটি দুটোর সমন্বয়ে তৈরি হয়েছে এর গল্প। এতে পরীমনিকে দেখা যায়, উঠতি নায়িকার চরিত্রে। যে তার সিনেমা হিট করতে ‘পাফ ড্যাডি’র শরণাপন্ন হয়! অন্যদিকে সজলকে দেখা যায় রাজনীতিবিদের চরিত্রে। যে নির্বাচনের আগে নমিনেশন কিনতে ‘পাফ ড্যাডি’র কাছে দোয়া চাইতে যান। শুধু রাজনীতিবিদ কিংবা নায়িকাই নয়, পাফ ড্যাডির রহস্যের জালে আটকে পড়তে দেখা যায় সাধারণ মানুষ থেকে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যদেরও! সত্যিই কি অলৌকিক ক্ষমতার অধিকারী এই পাফ ড্যাডি, নাকি সবই ভণ্ডামি! নাকি এর আড়ালে অন্য কিছু আছে?:
আরও পড়ুন
ছেলেকে নিয়ে স্কুলে গেলেন শাকিব-বুবলি

ছেলেকে নিয়ে স্কুলে গেলেন শাকিব-বুবলি

শাকিব খানের ছেলে আব্রাম খান জয় স্কুলে অনেক আগেই যাওয়া শুরু করেছে। এখন সে বড় ক্লাসে। এবার শাকিব খান বুবলীর ছেলে শেহজাদ খান বীরও স্কুলে ভর্তি হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) ভর্তি করানো হয়েছে বীরকে। বিষয়টি শবনম ইয়াসমিন বুবলী নিজেই জানিয়েছেন। বীরের প্রথম দিনের স্কুলযাত্রার ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন। যেখানে শাকিব খান ও বুবলী বীরকে স্কুলে নিয়ে যাচ্ছেন এমন ছবি দেখা যাচ্ছে। শুধু তাই নয়, মা-বাবা দুজনকে এতই প্রাণোচ্ছ্ল দেখা যাচ্ছে যে মনে হচ্ছে না দুজনের মধ্যে এক অদৃশ্য সীমারেখা রয়েছে। বুবলী বলেন, আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ:
আরও পড়ুন
আমি একটি সিনেমা করছি “পায়েল” নামে: ভাবনা

আমি একটি সিনেমা করছি “পায়েল” নামে: ভাবনা

টিভি নাটকের পাশাপাশি ওটিটি এবং সিনেমা নিয়েও ব্যস্ত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি তিনি নতুন একটি সিনেমার কাজ শুরু করছেন। নাম ’পায়েল’। পরিচালনা করছেন রায়হান খান। এ সিনেমায় বারবনিতারূপে হাজির হবেন ভাবনা।  এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সিনেমায় দুইটা অংশ রয়েছে। একটা অংশে আমাকে পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়। তারপরের গল্প সেখান থেকেই গল্প এগুতে থাকে।’ গত সপ্তাহে এফডিসিতে এ সিনেমার একটি গানের শুটিং হয়। গানের শিরোনাম ’ঝিলিমিল ঝিলমিল’। এতে বেশ আবেদনময়ী রূপে ধরা দেন ভাবনা। এটি দেখে অনেকে আইটেম গান মনে করলেও পরে ভাবনা নিজেই এ বিভ্রান্তি দূর করেন। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আমি কোনো আইটেম গানে:
আরও পড়ুন
‘প্রায় ৪০ বছর পর সিনেমা হলে সিনেমা দেখতে আসলাম: রাষ্ট্রপতি

‘প্রায় ৪০ বছর পর সিনেমা হলে সিনেমা দেখতে আসলাম: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে 'প্রিয়তমা' সিনেমাটি দেখেছেন। বিশেষ শো চলাকালীন উপস্থিত ছিলেন শাকিব খান, আরশাদ আদনান, হিমেল আশরাফ, প্রিন্স মাহমুদ, কোনাল, প্রিয়াংকা গোপ, তারিন, নুসরাত ফারিয়া, এলিনা শাম্মী, রিয়াদ, সোমেশ্বর অলিসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা। শাকিব খান অভিনীত ও হিমেল আশরাফ পরিচালিত 'প্রিয়তমা' সিনেমাটি প্রযোজনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান। সিনেমা দেখে রাষ্ট্রপতি বলেন, 'প্রায় ৪০ বছর পর সিনেমা হলে সিনেমা দেখতে আসলাম।' ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত 'প্রিয়তমা' সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। সিনেমায় আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ:
আরও পড়ুন
১৫ বছর পর মুক্তি পাচ্ছে মান্না অভিনীত শেষ সিনেমা

১৫ বছর পর মুক্তি পাচ্ছে মান্না অভিনীত শেষ সিনেমা

একসময়ের ব্যাপক জনপ্রিয় চিত্রনায়ক আসলাম তালুকদার মান্না প্রয়াত হয়েছেন দেড় দশক আগে। মৃত্যুর আগে ‘জীবন যন্ত্রণা’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছিলেন তিনি। যদিও সিনেমার কাজ শুরু হয়েছিল ‘লীলামন্থন’ নামে। পরে সেন্সর বোর্ডের আপত্তির কারণে নাম পাল্টে ফেলা হয় মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমার। মান্নার মৃত্যুর পর বেশ কয়েকবার মুক্তি দিতে চাইলেও নানা জটিলতায় আলোর মুখ দেখেনি সিনেমাটি। তবে মান্না ভক্তদের জন্য সুখবর হচ্ছে, চলতি বছরের ১৫ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তি পাবে ‘জীবন যন্ত্রণা’। সংবাদমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেন সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু। এই প্রযোজক বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়কার গল্পের সিনেমা ‘জীবন যন্ত্রণা’। সঙ্গত কারণে মুক্তিযুদ্ধের বিশেষ দিনকে সামনে রেখেই মুক্তি দিতে:
আরও পড়ুন
তৃতীয় বিয়েও টিকল না অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরির

তৃতীয় বিয়েও টিকল না অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরির

তৃতীয় বিয়েও টিকল না হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরির। ৮ বছর আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি অলিভার মার্টিনেজের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ চূড়ান্ত হয়। পিটিশনের রায়ে তাদের ৯ বছর বয়সি ছেলে ম্যাসিওর যৌথ আইনি ও শারীরিক হেফাজত নির্ধারিত হয়। সে অনুযায়ী শিশু সহায়তার অংশ হিসাবে মার্টিনেজকে প্রতি মাসে ৮ হাজার মার্কিন ডলারের খোরপোশ দেবেন বেরি। ‘আনফেইথফুল’ সিনেমাখ্যাত অলিভার মার্টিনেজের সঙ্গে ২০১৩ সালে বিয়ে হয়েছিল হ্যালি বেরির। দুবছর সংসার করার পরই এক বিবৃতিতে বেরির সঙ্গে সংসার না-চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর দুজনই আদালতে বিবাহ বিচ্ছেদের পিটিশন দাখিল করেন। উল্লেখ্য, হ্যালি বেরি ১৯৯২ সালে আমেরিকান বেইসবল খেলোয়াড় ডেভিড জাস্টিসকে বিয়ে করেছিলেন। তার সঙ্গে ১৯৯৭:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.