শাকিব খানের সিনেমার কাছে ব্যার্থ সালমান
শুক্রবার ৩৩ সিনেমা হলে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। মুক্তির পর থেকে সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটির অবস্থা একেবারেই শোচনীয়। স্টার সিনেপ্লেক্স ও মধুমিতা সিনেমা হল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা যায়, ‘ছবিটি দর্শক টানতে পুরোপুরি ব্যর্থ’। মুক্তির প্রথম ও দ্বিতীয়দিন স্টার সিনেপ্লেক্সের ৬টি শাখায় ১৮ শো ছিল ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর। তৃতীয়দিনে দর্শক খরায় শো কমিয়ে দেয়া হয়েছে। সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলছেন, এই ছবিটি একেবারেই চলছে না। অবশ্য সিনেমা থেকে আমরা খুব একটা প্রত্যাশাও করিনি। এটি বলা যায় পুরনো সিনেমা, ওটিটিতেও চলে এসেছে অনেক আগে। আর:
