কে হচ্ছেন শাকিবের নায়িকা
নির্মাতা অনন্য মামুন বেশ কিছুদিন আগে জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে ভারতের প্রযোজনায় একটি সিনেমা নির্মাণ করবেন। নায়িকাও নেওয়া হবে বলিউড থেকে-এমন কথাও জানিয়েছেন তিনি। শুরুতে বলা হয়েছিল এটি যৌথ প্রযোজনার। সম্প্রতি জানালেন, আসলে এটি যৌথ প্রযোজনার সিনেমা নয়। ভারতের কলকাতার এসকে মুভিজের সঙ্গে মুম্বাইয়ের একটি প্রযোজনা সংস্থা মিলে সিনেমাটি প্রযোজনা করছে। অর্থাৎ এটি ভারতেরই সিনেমা। এ সিনেমায় শাকিবের নায়িকা কে হচ্ছেন এটা নিয়ে রয়েছে আলোচনা। অনন্য মামুন স্পষ্ট মুখ না খুললেও ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন নায়িকার নাম এসেছে। তার মধ্যে রয়েছে শেহনাজ গিল, জেরিন খান, প্রীতি দেশাই, নেহা শর্মা। মামুনও ফেসবুকে স্টেটাস দিয়ে এসব নায়িকার নাম প্রচার করেছেন। তবে কে:
