বিনোদন

ঈদের ছুটিতে সিনেমা প্রেমীদের পদচারণায় মুখর শ্রীপুর শাপলা সিনেমা হল

ঈদের ছুটিতে সিনেমা প্রেমীদের পদচারণায় মুখর শ্রীপুর শাপলা সিনেমা হল

বাবুল খান: পবিত্র ঈদুল আযহার ছুটিতে সিনেমা প্রেমীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শাপলা সিনেমা হল। এবারের ঈদে মুক্তি পাওয়া ঢালিউড সুপারস্টার শাকিব খান ও ওপার বাংলার জনপ্রিয় নায়িকা ইধিকা পাল অভিনীত 'প্রিয়তমা' ছবিটি প্রদর্শিত হচ্ছে। হিমেল আশরাফ পরিচালিত আশরাদ আদনান প্রযোজিত 'প্রিয়তমা' ছবিতে অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিন, ডন, এলিনা শাম্মী, লুৎফর রহমান জর্জ, শহীদ উন নবী, কাজী হায়াৎ ও অন্যান্যরা। জানাযায় প্রিয়তমা ছবিটি নির্মাণ করতে খরচ হয়েছে ২কোটি ৫০ লাখ টাকা। সিনেমা দেখতে আসা সাইফুল বলেন- দীর্ঘদিন পর সিনেমা হলে এত মানুষ দেখে আনন্দ লাগছে। হল ভর্তি মানুষ থাকলে সিনেমা দেখতেও অনেক ভালো লাগে:
আরও পড়ুন
বাবা-মাকে নিয়ে বাংলাদেশে আসছেন ‘প্রিয়তমা’র  ইধিকা

বাবা-মাকে নিয়ে বাংলাদেশে আসছেন ‘প্রিয়তমা’র ইধিকা

ক্যারিয়ারের প্রথম মুক্তি পাওয়া সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। ঈদুল আজহায় সিনেমাটি দেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে। দর্শক হুমড়ি খেয়ে পড়ছেন এটি দেখার জন্য। এদিকে কলকাতায় বলে সব খবর রাখছেন ইধিকা পাল। স্বাভাবিকভাবে দর্শকের এই প্রতিক্রিয়ায় তিনি উচ্ছ্বসিত। সংবাদমাধ্যমকে জানান, বাবা-মাকে নিয়ে প্রিয়তমা দেখতে বাংলাদেশে আসছেন তিনি। ইধিকা বলেন, “আমি এখন কলকাতায়। তবে ‘প্রিয়তমা’র জন্য আমার মন পড়ে আছে বাংলাদেশে। কবে সেখানে গিয়ে সবার সঙ্গে সিনেমাটি দেখতে পারব সেই তর আর সইছে না। আর হ্যাঁ অবশ্যই আমার সঙ্গে আমার বাবা-মাও যাবে। তাদের নিয়েই বাংলাদেশে বসে ‘প্রিয়তমা’ দেখব।” শোনা যাচ্ছে, বছরের শুরুতেই সোহম চক্রবর্তীর:
আরও পড়ুন
আজ থেকে সিনেমা হলে দেখা যাবে নুসরাত ফারিয়ার “সুরঙ্গ”

আজ থেকে সিনেমা হলে দেখা যাবে নুসরাত ফারিয়ার “সুরঙ্গ”

আজ থেকে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’ সিনেমা। এতে আইটেম গার্ল হিসেবে নেচেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এরইমধ্যে প্রকাশ পেয়েছে গানটি। ফারিয়ার এই গান নিয়ে যেন দুই বাংলায় উত্তেজনা তুঙ্গে। রায়হান রাফী পরিচালিত 'সুড়ঙ্গ' সিনেমায় প্রথমবারের মতো তমা মীর্জা ও আফরান নিশো জুটি বেঁধেছেন। বেশ বড়সড় একটা বিরতি শেষে তমা মির্জার ফিরে আসাটা নতুন চমক হিসেবেই দেখছেন ভক্তরা। গানের পাশাপাশি সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটির টিজার ও ফার্স্টলুক দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। এ বিষয়ে গণমাধ্যমে তমা বলেন, 'এর আগে কোনো সিনেমার জন্য এত লম্বা সময় দেইনি। অনেক যত্ন নিয়ে সিনেমাটির শুটিং করেছি। অপেক্ষায় আছি সুড়ঙ্গ মুক্তির। ' অন্যদিকে আইটেম গানের বিষয়ে নুসরাত ফারিয়া:
আরও পড়ুন
যে কারণে লাল শাড়িতে অপু

যে কারণে লাল শাড়িতে অপু

আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমা। তাই তো প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা। এদিকে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘লাল শাড়ি’ এর মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজকের খাতায় নাম লেখিয়েছেন অপু বিশ্বাস। গতকাল বুধবার বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘লাল শাড়ি’। ছবি নিয়ে আশা প্রকাশ করে অপু বিশ্বাস বলেছেন, এবার ঈদে ইনশাআল্লাহ আমার প্রযোজিত প্রথম ছবি মুক্তি পাচ্ছে। সবাই ছবিটির পাশে থাকবেন। আশা করি, এবারের ঈদে ‘লাল শাড়ি’ সবাইকে মুগ্ধ করবে। এদিন লাল শাড়িতে ধরা দেন নায়িকা। বিষয়টিকে ইঙ্গিত করে অপু বলেন, আমার স্বপ্নের ছবি ‘লাল শাড়ি’। অনেক যত্নে আমরা ছবিটি বানিয়েছি।:
আরও পড়ুন
জায়েদ খানকে ‘কাউয়া শিল্পী’ বললেন ওমর সানি?

জায়েদ খানকে ‘কাউয়া শিল্পী’ বললেন ওমর সানি?

অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট নিয়মিত ওমর সানি। বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এদিকে দেশের শোবিজ দুনিয়ার একঝাক তারকা এই মুহূর্তে আলো ছড়াচ্ছেন মার্কিন মুলুকে। কোনো সিনেমা বা নাটকের শুটিংয়ে নয়, তারা সেখানে গেছেন ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড নামের একটি অনুষ্ঠানে পারফর্ম করতে। এবার এই অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন জায়েদ খান। এরপরই স্বভাবসুলভ মন্তব্য করে বসেছেন সানি। নাম উল্লেখ না করে যুক্তরাষ্ট্রে যাওয়া শিল্পীদের দুই-একজনকে ‘কাউয়া শিল্পী’ বলে অবিহিত করেছেন সানি। এ প্রসঙ্গে নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘আগে আমেরিকার অনুষ্ঠানের নাম শুনলেই কম বেশি আমরা সবাই লাফ দিতাম। কিন্তু এখন যে ধরনের দুই-একজন কাউয়া শিল্পীকে:
আরও পড়ুন
১৫ দিনের চেষ্টায় শাকিবের ‘প্রিয়তমা’র লুক, খরচ?

১৫ দিনের চেষ্টায় শাকিবের ‘প্রিয়তমা’র লুক, খরচ?

মুক্তির আগেই আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। ঈদে রুপালি পর্দায় মুক্তির প্রস্তুতি চলছে। তারই প্রথম ধাপ হিসেবে সেন্সর বোর্ডের মুক্তির অনুমতি পেয়েছে চলচ্চিত্রটি। এ তথ্য জানিয়েছেন সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ নিজেই। এ খবর পেতেই হিমেল আশরাফের ওই পোস্টে মৌমাছির মতো ভিড় করেছেন শাকিবের অনুরাগীরা। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ায় মন্তব্যের ঘরে আনন্দ প্রকাশ করেছেন তারা। সেই সঙ্গে জানিয়েছেন সিনেমাটির জন্য শুভ কামনা। এর আগে মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় শাকিবের ‘প্রিয়তমা’র লুক প্রকাশ করা হয়। যেখানে দেখা যায়, চেহারায় স্পষ্ট বয়স্ক ছাপ, মুখ ও শরীরের চামড়ায় ভাঁজ পড়ে গেছে। সাদা পাকা লম্বা চুল। সাদা পায়জামা পাঞ্জাবি পরে বসে আছেন এক:
আরও পড়ুন
আনকাট সেন্সর সার্টিফিকেট পেল প্রিয়তমা

আনকাট সেন্সর সার্টিফিকেট পেল প্রিয়তমা

আনকাট সেন্সর সার্টিফিকেট পেল শাকিব খানের প্রিয়তমা! সিনেমাটি আগামী পবিত্র ঈদুল আযহা মুক্তি দেওয়ার কথা রয়েছে। সেন্সরের বিষয়টি নিশ্চিত করেন উক্ত সিনেমার পরিচালক হিমেল আশরাফ। বুধবার ২ (জুন) তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিনি লিখেন "আনকাট সেন্সর সার্টিফিকেট পেল প্রিয়তমা‌।" বিস্তারিত আসছে....
আরও পড়ুন
‘প্রিয়তমা’র থার্ডলুকে শাকিবের চমক

‘প্রিয়তমা’র থার্ডলুকে শাকিবের চমক

ঘোষণাটি গতকাল সোমবার এসেছিল। শুধু বলা হয়েছিল, ‘আগামীকাল মঙ্গলবার ৬টা । সঙ্গে থাকুন।’ সুপারস্টার শাকিব খানের ফেসবুক থেকে এমন ঘোষণায় অনুরাগীরা বুঝে নিয়েছিলেন ‘প্রিয়তমা’ সিনেমার নতুন কোনো চমক আসছে। কিন্তু সে চমক যে এতটা হবে তা চিন্তার বাইরে ছিল সবার। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টা বাজার আগেই শাকিবের ফেসবুকে প্রকাশ করা হয় ‘প্রিয়তমা’র থার্ডলুক। কিন্তু সেখানে শাকিব কই? এ তো দীর্ঘ শুভ্র চুল-দাড়ি সম্বলিত এক বৃদ্ধ। পরনে ময়লা পোশাক। চোখে মুখে বিষণ্ণতা, হতাশার ছাপ। মুখের বলিরেখায় স্পষ্ট বয়স আশির কম হবে না। ছবিটি দেখতে দেখতে অনেকেই যখন তাকে চিনতে ব্যর্থ তখন অনুরাগীরা রীতিমতো মতো হইচই শুরু করে দিয়েছেন। কেননা, এ:
আরও পড়ুন
এবার ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম

এবার ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম

নিজ জেলা বগুড়া থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবারও তিনি সংসদ সদস্য পদে লড়তে প্রস্তুতি নিচ্ছেন। তবে বগুড়া নয়; নায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হতে চান তিনি। সোমবার বিকেলে নির্বাচন কমিশন থেকে ফরম নেওয়ারও কথা রয়েছে তার। এ বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ বিকেল ৩টায় নির্বাচন কমিশন থেকে ফরম সংগ্রহ করব। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি। ’ তবে বগুড়ার বিষয়টিও মাথায় রয়েছে তার। তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেভাবেই এলাকায়:
আরও পড়ুন
রাজের সঙ্গে বিচ্ছেদ তো হয়েই গেছে : পরীমণি

রাজের সঙ্গে বিচ্ছেদ তো হয়েই গেছে : পরীমণি

একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন পরীমণি ও রাজ। মৃত্যুর আগ পর্যন্ত একসঙ্গে থাকার শপথও নিয়েছিলেন তারা। কিন্তু সেটা সম্ভবত আর হচ্ছে না। তাদের সেই ভালোবাসা বিষাদে রূপ নিয়েছে। হাঁটছেন বিচ্ছেদের পথে। পরীমণি জানান, গেল মে মাসের ২০ তারিখ পরীমণির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছেন রাজ। এরপর তার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি তিনি। তারপর গত ২৯ মে মধ্যরাতে রাজের ফেসবুক থেকে তিশা, তুষি ও সুনেরাহর সঙ্গে তার আপত্তিকর ছবি-ভিডিও ফাঁস হয়। এই ঘটনার পর পরীমণিকে সন্দেহ করেন রাজ। সেইসঙ্গে তার সঙ্গে সংসার করতে রাজি নন এ নায়ক। বাসা থেকে বের হওয়া প্রসঙ্গে রাজ দেশের একটি গণমাধ্যমকে জানান, ‘আমি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.