শাকিবের সঙ্গে শুটিং করে প্রাণ ভরে গেছে: ইধিকা
আসন্ন সিনেমা ‘প্রিয়তমা’য় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতে চিত্রনায়িকা শবনম বুবলীর অভিনয়ের গুঞ্জন ছিল। কিন্তু তা হয়নি। পরে কলকাতার ছোটপর্দার অভিনেত্রী ইধিকা পাল কাজ করছেন। তবে এটি ইধিকার প্রথম সিনেমা। ক্যারিয়ারে প্রথম সিনেমার কাজ করার অভিজ্ঞতা গণমাধ্যমে শেয়ার করেছেন। গতকাল বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে কলকাতার এই অভিনেত্রী বলেন, ‘শুরুতে নার্ভাস থাকলেও শুটিং করে প্রাণ ভরে গেছে। কোনো চাপ অনুভব করছি না। বরং ‘প্রিয়তমা’র জার্নি দারুণভাবে উপভোগ করছি।’ শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ইধিকা বলেন, প্রথম বাংলাদেশে শুটিং করতে আসার আগেই জেনেছি শাকিব খান এখানকার সুপারস্টার। সে কলকাতায় একাধিক ছবি করেছেন। তাই আগে থেকে শাকিব খান নামটা পরিচিত ছিল। তার:
