যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন শাকিব খান

শেয়ার

এক মাসেরও বেশি সময় আমেরিকায় থাকার পর আজ দেশে ফিরলেন চিত্রনায়ক শাকিব খান। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৯টায় হযরত শাহজালাল বিমানবন্দনের অবতরণ করেন তিনি। শাকিব খানের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।May be an image of 2 people, beard and people smiling

দেশে দর্শকপ্রিয়তার পর গত ৭ জুলাই আমেরিকায় মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। সেখানেও হলিউডের সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে দর্শক টেনেছে সিনেমাটি।

প্রিয়তমার মুক্তি উপলক্ষে আমেরিকায় যান শাকিব। সেখানে দর্শকদের সঙ্গে হলে বসে প্রিয়তমা উপভোগ করেন। একই সঙ্গে দর্শকদের ভালোবাসা ও উচ্ছ্বাস কাছ থেকে দেখে নিজেও আবেগাপ্লুত হোন।

May be an image of 7 people and text

সে সময় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘উত্তর আমেরিকার বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘প্রিয়তমা’, এমনটিই বলছে স্বপ্ন স্কয়ারক্রো।

খবরটি জানাতে পেরে খুবই আনন্দিত। যুক্তরাষ্ট্র ও কানাডার পরিবেশকরা জানিয়েছেন, সিনেমাটি আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্সে একক সিনেমা হলে সবচেয়ে বেশি আয়কারী বাংলাদেশি সিনেমা।’

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.