তৃতীয় বিয়েও টিকল না অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরির

শেয়ার

তৃতীয় বিয়েও টিকল না হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরির। ৮ বছর আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি অলিভার মার্টিনেজের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ চূড়ান্ত হয়।

‘আনফেইথফুল’ সিনেমাখ্যাত অলিভার মার্টিনেজের সঙ্গে ২০১৩ সালে বিয়ে হয়েছিল হ্যালি বেরির। দুবছর সংসার করার পরই এক বিবৃতিতে বেরির সঙ্গে সংসার না-চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর দুজনই আদালতে বিবাহ বিচ্ছেদের পিটিশন দাখিল করেন।

উল্লেখ্য, হ্যালি বেরি ১৯৯২ সালে আমেরিকান বেইসবল খেলোয়াড় ডেভিড জাস্টিসকে বিয়ে করেছিলেন। তার সঙ্গে ১৯৯৭ সালে বিচ্ছেদের পর ২০০১ সালে আমেরিকান গায়ক-অভিনেতা এরিক বেনেটকে বিয়ে করেন। সে সংসারও টিকেছিল ৪ বছর। বিচ্ছেদ চূড়ান্ত

বর্তমানে গ্র্যামিজয়ী আমেরিকান মিউজিশিয়ান ভ্যান হান্টের সঙ্গে ডেটিং করছেন ৫৭ বছর বয়সি হ্যালি বেরি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.