বিনোদন

ইসলামের টানে অভিনয় ছাড়লেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী

ইসলামের টানে অভিনয় ছাড়লেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী

অভিনয় জগৎকে বিদায় জানালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ। তিনি এখন থেকে আর কোনো সিনেমা-নাটকে অভিনয় করবেন না বলে জানিয়েছেন। ধর্মীয় জীবনযাপনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দর্শকপ্রিয় বেশ কয়েকটি নাটকে নিজের অভিনয় প্রতিভার কারিশমা দেখিয়েছেন আনুম ফায়াজ। সম্প্রতি হঠাৎই শোবিজ জগৎ পরিত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘এই বার্তা লেখা আমার জন্য কঠিন। আপনারা দীর্ঘদিন আমার মিডিয়া ক্যারিয়ারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। কিন্তু এখন থেকে আমি শোবিজ অঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধি-বিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’ উল্লেখ্য, কিছুদিন ধরে আনুম ফায়াজকে সিনেমা:
আরও পড়ুন
শোয়েব-সানিয়ার দূরত্ব: গণমাধ্যমকে দুষলেন পাকিস্তানের সেই অভিনেত্রী

শোয়েব-সানিয়ার দূরত্ব: গণমাধ্যমকে দুষলেন পাকিস্তানের সেই অভিনেত্রী

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা আর পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সংসারে ভাঙনের সুর শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। সোশ্যাল মিডিয়াতেও আর একসঙ্গে ছবি দেখা যায় না তাদের। আর এই সম্পর্ক ভাঙার পেছনে গণমাধ্যমে যে নামটা বারবার উঠে এসেছে তা হলো অভিনেত্রী আয়েশা ওমরের। মাসকয়েক ধরেই সানিয়া মির্জা আর শোয়েব মালিকের ডিভোর্স নিয়ে উত্তাল ছিল ভারত ও পাকিস্তানের গণমাধ্যম। সম্প্রতি এ বিষয়ে তিনি মুখ খুলেছেন। পাকিস্তানের শীর্ষ অভিনেত্রীদের তালিকায় স্থান রয়েছে আয়েশার। ‘করাচি সে লাহোর’, ‘ইয়ালঘার’, ‘কাফ কঙ্গনা’র মতো ছবিতে কাজ করেছেন তিনি। তবে ২০২১ সালে এই পাক অভিনেত্রীর সঙ্গে বোল্ড ফটোশুট করেছিলেন পাক ক্রিকেটার শোয়েব মালিক এক ম্যাগাজিনের জন্য। আর:
আরও পড়ুন
বাংলাদেশে শিগগিরই মুক্তি পাবে ‘পাঠান’: শাহরুখ

বাংলাদেশে শিগগিরই মুক্তি পাবে ‘পাঠান’: শাহরুখ

ভারতে চলছে ‘পাঠান’ উন্মাদনা। এই ছবির মাধ্যমে প্রায় চার বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। ২৫ জানুয়ারি ভারতসহ অন্যান্য দেশে একযোগে মুক্তি পায় এ সিনেমা। আয়ের দিক দিয়ে এরইমধ্যে হাজার কোটির ঘর ছাড়িয়ে গেছে ছবিটি। বাংলাদেশেও লেগেছে ‘পাঠান’-এর উন্মাদনার ঢেউ। দর্শকের চাহিদার কথা ভেবে গত মাস থেকেই ছবিটি দেশে মুক্তির ব্যাপারে কথা হচ্ছিল। দিনক্ষণ না চূড়ান্ত না হলেঅ জানা গেছে দেশে শিগগিরই মুক্তি পাবে পাঠান। এবার এ নিশ্চয়তা দিলেন স্বয়ং শাহরুখ খান। গতকাল সোমবার সামাজিক মাধ্যমে শাহহরুখ জানিয়েছেন, শিগগিরই বাংলাদেশে মুক্তি পাবে পাঠান। গতকাল সোমবার বিকেলে টুইটারে #AskSRK’ সেশনের আয়োজন করেছিলেন শাহরুখ। এই সেশনের মাধ্যমে ভক্তদের প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে:
আরও পড়ুন
ওষুধ ছাড়াই যেভাবে গ্যাস্ট্রিক থেকে মুক্তি মিলবে: ডা. তাসনিম জারা

ওষুধ ছাড়াই যেভাবে গ্যাস্ট্রিক থেকে মুক্তি মিলবে: ডা. তাসনিম জারা

ওষুধ ছাড়াই গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান জানালেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থী ডাক্তার তাসনিম জারা। বাংলাদেশি এই তরুণ চিকিৎসক প্রায়ই ওষুধের বিকল্প হিসেবে ঘরোয়া টোটকা ব্যবহারের পরামর্শ দেন। এবার তিনি জানালেন কীভাবে ওষুধ না খেয়েই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। বিছানাতেই বাজিমাৎ শোয়ার ভঙ্গিমার উপরেও অনেক কিছু নির্ভর করে, এমনটাই মত ডাক্তার তাসনিম জারার। তিনি বলেন, বিছানায় মাথার অংশ কিছুটা উঁচু করলে এই গ্যাসের সমস্যার সমাধান সম্ভব। একটির জায়গায় দুটি বালিশ ব্যবহার করলে সমস্যা মিটবে, এই ধারণা সম্পূর্ণ ভুল। বরং এক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। এই চিকিৎসকের ভাষ্য, বালিশ দিয়ে মাথা উঁচু করলে পেটের একটি অংশে চাপ পড়ে বেশি। ফলে:
আরও পড়ুন
আমার অল্প বয়সের কারণে ভুল করেছি : পূজা চেরী

আমার অল্প বয়সের কারণে ভুল করেছি : পূজা চেরী

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরী। এই প্রযোজনা প্রতিষ্ঠানটি থেকে ‘পোড়ামন-২’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমাগুলোর মাধ্যমে নায়িকা হন তিনি। প্রথম তিন সিনেমা দিয়ে আলোচনা তৈরি করেছিলেন পূজা চেরী। পরে জাজ কর্ণধার আবদুল আজিজের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন রটে এবং ব্যক্তিগত মনোমালিন্যের কারণে জাজ থেকে বেরিয়ে আসেন পূজা। অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সিনেমা করলেও সেগুলো দিয়ে পূজা নজর কাড়তে পারেননি, বরং সমালোচিত হয়েছেন। এ কারণে পূজা আবারও জাজে ফিরতে চাইছেন। জাজ থেকে বেরিয়ে আসা যে ভুল সিদ্ধান্ত ছিল সেটি বুঝতে পেরে অনুশোচনায় ভুগছেন এই নায়িকা। তাই ক্ষমা চেয়ে সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পূজা:
আরও পড়ুন
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাঁকালো আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় একাডেমির নন্দনমঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান আয়োজন শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব শিল্পী-কর্মকর্তা ও কর্মচারীরা। সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী একাডেমির কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন। এরপর ৪৯ বছরের শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের কার্যক্রমের ওপর ১০ দিনব্যাপী চলা প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহাপরিচালক। জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলা এ প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় নাট্যশালা মিলনায়তনে সকালের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সকাল ১১টা থেকে। পরে একাডেমির শিল্পী-কর্মকর্তা ও কর্মচারীদের:
আরও পড়ুন
বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’—সিনেমায় দেখা যাবে যেদিন

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’—সিনেমায় দেখা যাবে যেদিন

ভারতে চলছে ‘পাঠান’ উন্মাদনা। এই ছবির মাধ্যমে প্রায় চার বছর পর বড়পর্দায় ফিরেছেন শাহরুখ খান। ২৫ জানুয়ারি ভারতসহ অন্যান্য দেশে একযোগে মুক্তি পেয়েছে এ সিনেমা। বাংলাদেশেও লেগেছে ‘পাঠান’-এর উন্মাদনার ঢেউ। দর্শক চাহিদার কথা ভেবে গত মাসেই ছবিটি দেশে মুক্তির ব্যাপারে কথা হয়েছিল। এবার জানা গেল মুক্তির তারিখ। আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। আজ রোববার তথ্য মন্ত্রণালয়ের সাংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর মতের অমিলের কারণেই দেশে পাঠান মুক্তি স্থগিত ছিল। এবার সংগঠনগুলো একমত হওয়ায় ছবিটির মুক্তিতে কোনো বাধা রইল না। ১৯ সংগঠনের অনেকেই উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে। তারা বলেন, বাংলাদেশে হিন্দি সিনেমা আনার বিষয়ে এসব:
আরও পড়ুন
সানির সম্পদের পরিমাণ জানলে আপনার চোখ কপালে উঠবে

সানির সম্পদের পরিমাণ জানলে আপনার চোখ কপালে উঠবে

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সানির মোট সম্পত্তির পরিমাণ ৯৮ কোটি টাকা। বলিউডে ১১ বছর কাজ করেই এই বিশাল ঐশ্বর্যের অধিকারী হয়েছেন তিনি। বাস করছেন স্বামী সন্তান নিয়ে মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাড়িতে। এখানেই শেষ নয়। লস অ্যাঞ্জেলেসেও বাড়ি আছে তার। ‘ড্রিম’ নামের ওই বাড়িটির মূল্য ১৯ কোটি রুপি। মুম্বাই, লস অ্যাঞ্জেলেসের বাড়ি দুটি ছাড়াও একাধিক আলিশান বাড়ি রয়েছে তার। বিলাসী সানি লিওনের গ্যারেজের গাড়িও নামকরা সব প্রতিষ্ঠানের। অডি, বিএমডব্লিউসহ একাধিক ব্র্যান্ড রয়েছে এ তালিকায়। এ ছাড়া সুগন্ধী ও রূপচর্যার সামগ্রী তৈরির দুটি প্রতিষ্ঠান রয়েছে এ তারকার। সানির আইটেম গান প্রকাশ পাওয়া মানে অনলাইন দুনিয়ায় বিস্ফোরণ! এ কারণে তার চাহিদাও আকশচুম্বী। সিনেমার:
আরও পড়ুন
৫৬ বছর বয়সে সন্তান জন্ম দিয়ে হতবাক অভিনেত্রী

৫৬ বছর বয়সে সন্তান জন্ম দিয়ে হতবাক অভিনেত্রী

৫৬ বছর বয়সে সন্তানের জন্ম দিলেন ব্রাজিলের অভিনেত্রী ক্লডিয়া রাইয়া। সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্লডিয়া। এটি তার তৃতীয় সন্তান। সন্তানধারণের খবর শুনে বেশ হতবাক হয়েছিলেন অভিনেত্রী। সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমি সাধারণভাবে সন্তানধারণ করতে অক্ষম ছিলাম। আমার আগের দুই সন্তানও এসেছে আইভিএফ পদ্ধতির মাধ্যমে। যখন আমি তৃতীয় সন্তান হওয়ার কথা জানতে পারি, তত দিনে আমার মনে হয়েছিল আমার ঋতুবন্ধ হয়ে গিয়েছে। ৫৫ বছর বয়সে স্বাভাবিক পদ্ধতিতে সন্তানধারণ করা আমার কাছে সত্যিই বিস্ময়ের।’ চিকিৎসকরা তাকে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর পরে প্রথমে তা তিনি বিশ্বাসই করতে পারেননি। তিনি অন্তঃসত্ত্বা কি না, তা বোঝার জন্য রক্ত পরীক্ষা করাতে বলা হলে প্রথমে তা নিয়ে ঠাট্টাতামাশা:
আরও পড়ুন
এবার সালমানের ছবিতে শাহরুখ

এবার সালমানের ছবিতে শাহরুখ

কীভাবে ফিরে আসতে হয়— দেখিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। চার বছর পরও যে তার আবেদন ফিকে হয়নি তার প্রমাণ মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ সিনেমাটি। মুক্তির দিন থেকেই ছবিটি নিয়ে উন্মাদনা চলছে। এ ছবিতে আরও একটি চমক ছিল সালমান খানের উপস্থিতি। তা দেখে মিলেমিশে একাকার হয়েছিলেন কিং খান ও ভাইজানের অনুরাগীরা। তাদের জন্য মন ভালো করা খবর হচ্ছে, এবার সালমানের ছবিতে হাজির হবেন শাহরুখ। ‘পাঠান’ সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হয়েছিলেন সালমান। চলন্ত ট্রেনে শাহরুখের সঙ্গে মিলিত হয়েছিলেন তিনি। দুজনে মিলে পর্দায় দুষ্কৃতিকারীদের তুলোধুনো করেন। এদিকে চলতি বছর মুক্তি পেতে যাচ্ছে সালমানের ‘টাইগার ৩’। শোনা গেছে ওই ছবিতে পাঠান বেশে ক্যামিও চরিত্রে দেখা যাবে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.