ইসলামের টানে অভিনয় ছাড়লেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী

শেয়ার

অভিনয় জগৎকে বিদায় জানালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ। তিনি এখন থেকে আর কোনো সিনেমা-নাটকে অভিনয় করবেন না বলে জানিয়েছেন। ধর্মীয় জীবনযাপনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দর্শকপ্রিয় বেশ কয়েকটি নাটকে নিজের অভিনয় প্রতিভার কারিশমা দেখিয়েছেন আনুম ফায়াজ। সম্প্রতি হঠাৎই শোবিজ জগৎ পরিত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘এই বার্তা লেখা আমার জন্য কঠিন। আপনারা দীর্ঘদিন আমার মিডিয়া ক্যারিয়ারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। কিন্তু এখন থেকে আমি শোবিজ অঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধি-বিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, কিছুদিন ধরে আনুম ফায়াজকে সিনেমা অঙ্গনে দেখা যাচ্ছিল না। ইনস্টাগ্রামে নিজের বিভিন্ন পোস্টে তাকে হিজাব-বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে।

আনুম ফয়াজ ২০১৬ সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.