বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ মাতাবেন যারা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ মাতাবেন যারা

প্রতিবছর জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার (৯ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’র আসর। প্রতিবারের মতো এবারো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন শোবিজ অঙ্গনের তারকারা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্তাবধানে প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। অনূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি থাকবেন হাসানুল হক ইনু (এমপি) এবং সভাপতিত্ব করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ। এবার অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছেন দেশের জনপ্রিয় দুই তারকা ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া। অনুষ্ঠানে থাকছে:
আরও পড়ুন
ক্যাটরিনার জায়গা নিলেন কিয়ারা

ক্যাটরিনার জায়গা নিলেন কিয়ারা

সবেমাত্র জীবনের দ্বিতীয় ধাপ শুরু করেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। আর তারপরেই বদলে গেল তার ভাগ্য। জানা যাচ্ছে, এবার ক্যাটরিনার জায়গা নিতে চলেছেন তিনি। নিজেই সামাজিক মাধ্যমে সেই কথা জানিয়েছেন অভিনেত্রী। যদিও ক্যাটরিনার জায়গায় কিয়ারাকে মেনে নিতে পারলেন না নেটিজেনরা। কমেন্ট বক্স ভরলো বিতর্কিত মন্তব্যে। জনপ্রিয় ঠান্ডা পানীয় স্লাইসের বিজ্ঞাপনে আর দেখা যাবে না ক্যাটরিনাকে। কারণ এই ব্র্যান্ডের নয়া অ্যাম্বাসেডর হয়েছেন কিয়ারা আদভানি। সামাজিক মাধ্যমে এক থালা কাটা আম নিয়ে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যদিও প্রথমে কিছুই বুঝতে পারেননি নেটিজেনরা। তবে পরে জানা যায়, এবার স্লাইসের বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। বিজ্ঞাপনের শুরুতেই দেখা যাচ্ছে, স্লাইসের বোতল হাতে নিয়ে হাঁটছেন কিয়ারা।:
আরও পড়ুন
এবার শাহরুখের স্ত্রীর বিরুদ্ধে মামলা

এবার শাহরুখের স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনি ঝামেলা যেন পিছু ছাড়ছে না বলিউড বাদশাহ শাহরুখ খানের। ২০২১ সালের শেষ দিকে বড় ছেলে আরিয়ান খানের গ্রেফতার, জেল, জামিন নিয়ে দৌড়ের ওপর কেটেছে লম্বা সময়। সেই ধকল কাটিয়ে উঠেছেন সম্প্রতি মুক্তি পাওয়া ‘পাঠান’ সিনেমার আকাশচুম্বী সাফল্যে। কিন্তু ফের আইনি জটিলতা ধেয়ে এলো ‘মান্নাত’র দিকে। এবার শাহরুখের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেলো, দেশটির উত্তর প্রদেশ রাজ্যের লখনৌতে গৌরীর বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৪০৯ ধারায় (অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ) মামলাটি করা হয়েছে। মুম্বাইয়ের যশওয়ান্ত শাহ নামের এক ব্যক্তি মামলাটি করেছেন। তার অভিযোগ, তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট নামের এক কোম্পানির কাছে ৮৬ লাখ রুপি জমা:
আরও পড়ুন
হলিউডে নতুন উপাধি পেলেন রামচরণ

হলিউডে নতুন উপাধি পেলেন রামচরণ

যুক্তরাষ্ট্রে রীতিমতো ঝড় তুলেছে ‘আরআরআর’। ‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড’ জয় করে অস্কারের মঞ্চেও মনোনয়ন অর্জন করেছে সিনেমাটির গান ‘নাটু নাটু’। অস্কারের বাকি আর মাত্র সপ্তাহ দুয়েক। ইতোমধ্যেই হলিউডে পৌঁছে গেছেন রামচরণ। সেখানে একাধিক অনুষ্ঠানেও দেখা গেছে তাকে। আপাতত সিনেমার প্রচারে ব্যস্ত তিনি। এর মাঝেই এক অনুষ্ঠানে গিয়ে নতুন উপাধিতে ভূষিত হলেন অভিনেতা। ‘আরআরআর’ তারকাকে ‘ভারতের ব্র্যাড পিট’ বলে অভিহিত করলেন সেই অনুষ্ঠানের সঞ্চালক। সঞ্চালকের দেওয়া নাম শুনে অভিভূত রামচরণ নিজেও। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ভিডিও। ‘গুড মর্নিং আমেরিকা’র পরে কেটিএলএ এন্টারটে এন্টারটেনমেন্টের নমেন্টের মর্নিং শোয়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাম চরণ। ‘আরআরআর’ তারকাকে সেই:
আরও পড়ুন
যে কারণে শাহরুখের সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন আল্লু

যে কারণে শাহরুখের সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন আল্লু

শাহরুখের হাত ধরেই বলিউডে ডেবিউ হওয়ার কথা ছিল ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার আল্লু আর্জুনের। শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমায় একটি ক্যামিও চরিত্রে কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল ‘পুষ্পা’খ্যাত অভিনেতাকে। কিন্তু সে সুযোগ হাতছাড়া করলেন আল্লু নিজেই। জানিয়ে দিলেন ওই সিনেমায় আর অভিনয় করা হচ্ছে না। শাহরুখের মতোই বহু ব্যবসাসফল সিনেমার নায়ক আল্লু। এক নামে যাকে চেনে সিনেপ্রেমীরা। তবে ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আল্লু। আর সেই পুষ্পা-ই এখন কারণ শাহরুখের সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার। জানা গেছে, পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রাইজ’র শুটিং শুরু হয়ে গেছে। আর সে সিনেমার চরিত্রেই ডুবে আছেন আল্লু। বিশাখাপত্তনমের পর:
আরও পড়ুন
হাঁড়িতে মিলল জনপ্রিয়  অভিনেত্রীর খণ্ডিত লাশ

হাঁড়িতে মিলল জনপ্রিয় অভিনেত্রীর খণ্ডিত লাশ

হংকংয়ের একটি গ্রামের বাড়ির স্টিলের বড় স্যুপের হাঁড়িতে মিলল জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অ্যাবি চোইয়ের খণ্ডিত লাশ। সাবেক স্বামীর সঙ্গে টাকা-পয়সাসংক্রান্ত ঝামেলা চলছিল অ্যাবির। অ্যাবি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় অ্যাবির সাবেক স্বামীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। খবর স্কাই নিউজ ও সিএনেএনের। গত বুধবার অ্যাবির নিখোঁজ হওয়ার কথা জানতে পারে পুলিশ। শেষবারের মতো তাকে হংকংয়ের কাউলুন সিটিতে দেখা গিয়েছিল। সেখান থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে থাই পো গ্রামের একটি বাড়ি থেকে অ্যাবির দেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। সাবেক স্বামীর সঙ্গে অনেক দিন ধরেই টাকা-পয়সাসংক্রান্ত ঝামেলা যাচ্ছিল অ্যাবির। সেই দ্বন্দ্বের জেরেই অ্যাবিকে খুন করা হয়েছে বলে ধারণা করছে:
আরও পড়ুন
মধুচন্দ্রিমা শেষে কাজে ফিরলেন কিয়ারা

মধুচন্দ্রিমা শেষে কাজে ফিরলেন কিয়ারা

বিয়ের পর মধুচন্দ্রিমার জন্য কাজ থেকে ছুটি নিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। এবার মধুচন্দ্রিমা শেষে শুটিংয়ে ফিরলেন কিয়ারা। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ছবি থেকে তেমনটাই বোঝা যাচ্ছে। মেকআপ নেওয়ার ছবি পোস্ট করে লিখেছেন, ২৫ ফেব্রুয়ারি শনিবার ফের কাজে ফিরলাম। কোন ছবির শুটিংয়ের জন্য মেকআপ নিচ্ছেন সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি কিয়ারা। এই মুহূর্তে কিয়ারার হাতে দুটি ছবি রয়েছে। কার্তিক আরিয়ানের বিপরীতে ‘সত্য প্রেম কথা’ ও রাম চরণের সঙ্গে পরিচালক এস শঙ্করের ‘আরসি ১৫’।
আরও পড়ুন
কানাডার পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছেন অক্ষয়

কানাডার পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছেন অক্ষয়

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। কিন্তু এ অভিনেতা কানাডার নাগরিক। আর তাই প্রায় তাকে সামাজিক মাধ্যমে নেটাগরিকদের কটাক্ষ শুনতে হয়। কিছু হলেই তাকে কানাডা চলে যেতে বলেন। আবার কেউ কেউ তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন। অনেকে তাকে ‘কানাডা কুমার’ বলেও ঠাট্টা করেন। এমন সমালোচনার পর সম্প্রতি পাসপোর্ট পরিবর্তনের জন্য আবেদন করেছেন অক্ষয়। ভারতীয় টেলিভিশনে দেওয়া এক এক সাক্ষাতকারে কানাডার নাগরিকত্ব নিয়ে মুখ খোলেন তিনি। বলিউড খিলাড়ি বলেন, ‘মানুষ জানেই না কেন আমি কানাডার নাগরিক। তবে ভারতই আমার কাছে সবকিছু। জীবনে যা কিছু আর্জন করেছি, যা কিছু পেয়েছি তা এই ভারতে থেকেই। এবার তা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। মানুষ না:
আরও পড়ুন
মাহির ‘ওভার ট্রাম্প’

মাহির ‘ওভার ট্রাম্প’

ছোট পর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যে তিনি বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। নাটক ঘিরেই এ অভিনেত্রীর বর্তমান ব্যস্ততা। নাটকের পর প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করলেন মাহি। নাম ‘ওভার ট্রাম্প’। সিরিজটি নির্মাণ করেছেন বাশার জর্জিস। ওটিটি মাধ্যমে এটি তার প্রথম কাজ। এ সিরিজে মাহির সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী। এতে ভীষণ উচ্ছ্বসিত তিনি। এ প্রসঙ্গে মাহি বলেন, এটি আমার প্রথম ওয়েব সিরিজ। চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে প্রথমে খানিকটা ভয় পাচ্ছিলাম। কারণ উনি তো অনেক বড় মাপর অভিনেতা। কিন্তু চঞ্চল ভাই এত বেশি হেল্পফুল, আমি বুঝতেই পারিনি যে আমি তার সঙ্গে অভিনয় করছি।:
আরও পড়ুন
যেকারণে অমিতাভের ওপর চটেছেন কঙ্গনা

যেকারণে অমিতাভের ওপর চটেছেন কঙ্গনা

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতেই উৎপাত শুরু করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রণৌত। ফের যার তার নামে বদনাম শুরু করেছেন তিনি। এবার অভিযোগের তীর ছুড়লেন বলিউডের মহা তারকা অমিতাভ বচ্চনকে লক্ষ্য করে। অভিনেত্রীর নতুন ছবি মুক্তির দিন বিগ-বি অভিনীত ছবি মুক্তির তারিখ নির্ধারণ করায় চটেছেন তিনি । ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। চলতি বছরের ২০ অক্টোবর মুক্তির কথা ছিল কঙ্গনার সিনেমা ‘ইমার্জেন্সি’। কিন্তু একই দিন বেছে নেওয়া হয়েছে অমিতাভ ও টাইগার শ্রফ অভিনীত ‘গণপতি’ ছবিটির জন্য। এতেই ক্ষীপ্ত হয়েছেন কঙ্গনা। তার দাবি এতে ব্যবসায়িক ক্ষতি হতে পারে তার ছবির। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন কঙ্গনা। তিনি লিখেছেন,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.