শাকিবের ডিজিটাল মামলার তদন্তে পিবিআই
প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়ক শাকিব খানের করা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল এ এম জুলফিকার হায়াতের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার করেন শাকিব। এদিন দুপুর ১২টা ৫০ মিনিটে আদালতে আসেন এ নায়ক। আদালত তার জবানবন্দি গ্রহণ করে মামলার বিষয়ে তদন্ত করে আগামী ৬ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। শাকিব খানের আইনজীবী তানভীর আহমেদ তনু বিষয়টি জানিয়েছেন। এর আগে, গত ২৩ মার্চ একই আদালতে তিনি মামলা করতে যান। তবে মামলা ফাইলিংয়ের সময় শেষ হয়ে যাওয়ায় শাকিবকে আজ (সোমবার) ফের আসতে বলেন বিচারক। ওইদিন রহমত উল্লাহর বিরুদ্ধে আরেকটি:
