অ্যান্ড্রয়েড  থেকে আইওএসে বার্তা নেবেন যেভাবে

অ্যান্ড্রয়েড থেকে আইওএসে বার্তা নেবেন যেভাবে

মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর পাঠানো টেক্সট অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আইওএস ডিভাইসে নেওয়ার সুবিধা রয়েছে। যেসব ব্যবহারকারীর ‘অ্যান্ড্রয়েড ৫.০+’ ডিভাইসে হোয়াটসঅ্যাপের ‘২.২২.৭.৭৪’ বা এর পরবর্তী সংস্করণ এবং ‘আইওএস ১৫.৫+’ ডিভাইসে হোয়াটসঅ্যাপের ‘২২.১০.৭০’ অথবা পরবর্তী সংস্করণ ইনস্টল করা রয়েছে তাদের জন্য বার্তা সরানো সহজ। তবে একটি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে অন্য অ্যান্ড্রয়েড ডিভাইসে বার্তা সরানোর মতো সহজ নয় এটি। কারণ, ব্যবহারকারীর ‘পেমেন্ট মেসেজ’ এবং ‘কল হিস্ট্রি’ আগের ডিভাইসেই থেকে যাবে। এই সুবিধা চালু করতে ডিভাইস দু'টোকে একই ওয়াইফাই নেটওয়ার্কের অধীনে থাকতে হবে এবং অ্যাপলের ‘মুভ টু আইওএস’ অ্যাপটি ডাউনলোড করতে হবে চলতে থাকা অ্যান্ড্রয়েড ডিভাইসে। আইফোনে হোয়াটসঅ্যাপে ‘মুভ টু আইওএস’ অ্যাপটি:
আরও পড়ুন
নতুন লোগোতে নকিয়া

নতুন লোগোতে নকিয়া

ফিনল্যান্ড-ভিত্তিক টেক জায়ান্ট নকিয়া নিজের লোগো পরিবর্তনের পরিকল্পনা জানিয়েছে। প্রায় ৬০ বছরের মধ্যে প্রথমবার এমন পদক্ষেপ নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। নতুন লোগোতে পাঁচটি ভিন্ন আকার রয়েছে। এসব আকার একত্রিত হয়েই গঠন করেছে নকিয়া শব্দটি। আগের লোগোর আইকনিক ব্লু-এর বদলে কয়েকটি মিশ্র রঙ ব্যবহার করা হয়েছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নকিয়ার সিইও পেক্কা লুন্ডমার্ক বলেন, আগে স্মার্টফোন নিয়ে কাজ করলেও এখন আমরা ব্যবসায় প্রযুক্তিভিত্তিক কোম্পানি। ২ মার্চ বার্সেলোনায় অনুষ্ঠেয় বার্ষিক মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের (এমডব্লিউসি) আগে তিনি এই তথ্য দিলেন। এই প্রতিষ্ঠানে কাজ শুরুর পর লুন্ডমার্ক তিনটি ধাপে কৌশল নির্ধারণ করেন। তিনি এখন দ্বিতীয় ধাপের শুরুতে রয়েছেন।
আরও পড়ুন
ফেসবুক প্রোফাইল মনিটাইজ করার উপায়

ফেসবুক প্রোফাইল মনিটাইজ করার উপায়

ফেসবুক প্রোফাইলে আয়ের সুযোগ মিলল। যাদের প্রোফাইল প্রফেশনাল মোডে রূপান্তর করেছেন, তারাই এই সুযোগ পাবেন। এজন্য নিয়মিত ভিডিও, রিলস আপলোড করতে হবে। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আপনিও আয় করতে পারবেন। এজন্য অবশ্য কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের পেজের নানা সুবিধা দিতে সম্প্রতি প্রফেশনাল মোড চালু করছে মেটা। ফলে প্রোফাইল থেকেও আয়ের সুযোগ মিলবে। কিছুদিন আগে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, ফেসবুক পেজের পাশাপাশি প্রোফাইল থেকেও আয়ের সুযোগ দেবেন। আর সেই সুযোগটিই হচ্ছে প্রফেশনাল মোড। মোডটি চালু করলে আপনি কনটেন্ট ক্রিয়েটরের মতোই বাড়তি কিছু সুবিধা পাবেন। যেভাবে প্রফেশনাল মোড চালু করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি এই মোড চালুর উপযুক্ত:
আরও পড়ুন
যে কারণে ফেসবুক ব্যবহারে দিতে হবে মাসে  ১ হাজার ২৫০ টাকা!

যে কারণে ফেসবুক ব্যবহারে দিতে হবে মাসে ১ হাজার ২৫০ টাকা!

নতুন নিয়ম করতে যাচ্ছে ফেসবুক। এখন থেকে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি চালাতে হলে প্রতিমাসে পরিশোধ করতে হবে ১১ দশমিক ৯৯ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৫০ টাকারও বেশি। খবর বিবিসির। তবে এ টাকা পরিশোধ করতে হবে ‘ব্লু টিক ভেরিফিকেশন’ সুবিধা নেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো। এদিকে আইফোন ব্যবহারকারীদের বেলায় এ খরচ আরেকটু বেশি। তাদের পরিশোধ করতে হবে ১৪ দশমিক ৯৯ ডলার। এ সপ্তাহে প্রথম এটি চালু করা হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, এই পদক্ষেপের ফলে সোশ্যাল মিডিয়া অ্যাপের নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্যতা বাড়বে। এর আগে টুইটারের মালিক ইলন মাস্কও গত বছরের নভেম্বরে অর্থের বিনিময়ে:
আরও পড়ুন
জাতিসংঘের বাংলা ইউনিকোড ফন্ট ব্যবহারের  নিয়ম

জাতিসংঘের বাংলা ইউনিকোড ফন্ট ব্যবহারের নিয়ম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘ সাতটি বাংলা ইউনিকোড ফন্ট চালু করেছে। বাংলা ভাষাকে শ্রদ্ধা জানিয়ে প্রথম ফন্টটি চালু হয়েছিল ২০২০ সালে। ক্রমশ ইন্টারনেটে বাড়ছে বাংলা ভাষার ব্যবহার। আর সে কথা মাথায় রেখেই বাংলা ফন্টের আরও সাতটি ইউনিকোড চালু করল প্রতিষ্ঠানটি। কীভাবে কম্পিউটারে জাতিসংঘের বাংলা ফন্ট ব্যবহার করবেন? কম্পিউটার ওপেন করে প্রথমেই স্টার্ট অপশনে যান। সেখানে গিয়ে কন্ট্রোল প্যানেল অপশনে ঢুকে চলে যান রিজিওনাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে ল্যাঙ্গুয়েজ ট্যাবে ক্লিক করেন। এবার সাপ্লিমেন্টাল ল্যাঙ্গুয়েজ সাপোর্টের আওতায় 'ইনস্টল ফাইলস ফর কমপ্লেক্স স্ক্রিপ্ট অ্যান্ড রাইট টু লেফট ল্যাঙ্গুয়েজ'-এ গিয়ে চেক মার্ক করতে হবে। এরপর ‘ওকে’ অপশনে ক্লিক করতে হবে। সময় মতো কম্পিউটারটি:
আরও পড়ুন
টাকার বিনিময়ে মিলবে ফেসবুকের ‘ব্লু ব্যাজ’, পাওয়া যাবে যে সুবিধা

টাকার বিনিময়ে মিলবে ফেসবুকের ‘ব্লু ব্যাজ’, পাওয়া যাবে যে সুবিধা

অর্থের বিনিময়ে ব্লু ব্যাজ বা নীল টিক মিলবে ইনস্টাগ্রাম ও ফেসবুকে। আর এই নীল টিকের জন্য গ্রাহকদের মাসে গুনতে হবে ১১.৯৯ থেকে ১৪.৯৯ ডলার। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট কোম্পানি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ এ ঘোষণা দিয়েছে। ফেসবুকে দেওয়া পোস্টে ‍জুকারবার্গ লিখেছেন, চলতি সপ্তাহে আমরা ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন সেবা চালু করতে যাচ্ছি। এর ফলে জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট যাচাই, ব্লু ব্যাজ, অতিরিক্ত সুরক্ষাসহ সরাসরি গ্রাহক সহায়তা সুবিধা পাওয়া যাবে। যেসব অ্যাকাউন্ট ছদ্মবেশে অন্যের নামে ব্যবহার করা হয়, তাদের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষাও মিলবে এই সেবায়। নতুন ঘোষণা অনুযায়ী, সাধারণ ওয়েব ব্যবহারকারীদের জন্য ১১.৯৯ ডলার ধার্য করেছে মেটা।:
আরও পড়ুন
নকিয়া এক্স৩০ ৫জি : রিসাইকেল প্লাস্টিক থেকে তৈরি এই ফোন

নকিয়া এক্স৩০ ৫জি : রিসাইকেল প্লাস্টিক থেকে তৈরি এই ফোন

সম্প্রতি বাজারে এসেছে এইচএমডি গ্লোবালের মালিকানাধীন নকিয়ার নতুন ফোন। মডেল নকিয়া এক্স৩০ ৫জি। ফিনল্যান্ডের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান এই ফোনটিকে বলছে পরিবেশবান্ধব স্মার্টফোন। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এক্স৩০ ৫জি নকিয়ার সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। নকিয়া দাবি করছে, স্মার্টফোনের দুনিয়ায় সবচেয়ে ইকো-ফ্রেন্ডলি ফোন এটি। কেননা, হ্যান্ডসেটটি তৈরি হয়েছে শতভাগ রিসাইকেলড প্লাস্টিক দিয়ে। দুর্ধর্ষ ফটোগ্রাফির পাশাপাশি লম্বা দৌড়ের ব্যাটারি এবং তিন বছরে অপারেটিং সিস্টেম আপগ্রেডেশনের প্রতিশ্রুতি নিয়ে এসেছে ফোনটি। নকিয়া এক্স৩০ ৫জি মডেলে ৬.৪৩ ইঞ্চির ওএমও এলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। যা ৯০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পিওরভিউ ফটোগ্রাফি ফিচার দেওয়া হয়েছে ফোনটিতে। যা লো লাইটেও তুলবে দুর্ধর্ষ ছবি। ৫০ মেগাপিক্সেল পিওরভিউ:
আরও পড়ুন
নতুন প্রজন্ম আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে

নতুন প্রজন্ম আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্মার্ট নাগরিক দরকার। তাই দেশের প্রত্যকটি নাগরিককে স্মার্ট নাগরিক হতে হবে। আদর্শ, দেশপ্রেমিক ও মানবিক মানুষ হতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই লক্ষ্য নিয়ে কাজ করছেন। নতুন প্রজন্ম আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হল রুমে আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তার অংশ হিসেবে সিংড়া উপজেলার ২৪০ জন আদিবাসী শিক্ষার্থীকে ১১ লাখ ৫২ হাজার টাকা এবং ২০ জন আদিবাসী ছাত্রীকে বাইসাইকেল দেওয়া:
আরও পড়ুন
ফোন চুরি বা হারালে যেভাবে খুঁজে  পাবেন

ফোন চুরি বা হারালে যেভাবে খুঁজে পাবেন

ফোন চুরি বা হারালে চিন্তার শেষ নেই। কেননা, ফোন চুরি বা হারালে শুধু আর্থিক ক্ষতি নয়, অনেক ব্যক্তিগত তথ্য ভুল হাতে চলে যাওয়ার আশংকা থাকে। এই কারণেই ফোন চুরি গেলে তা খুঁজে পাওয়ার জন্য কোনও পদ্ধতি বাকি রাখা উচিত না। যেকোনও স্মার্টফোনের লোকেশন ট্র্যাক করা সম্ভব। তাই ফোন চুরি গেলে লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে তা খুঁজে পাওয়া সম্ভব। তবে এই জন্য নিজের অ্যানড্রয়েড ফোনে গুগল অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। ফোনে গুগল অ্যাকাউন্ট লগ ইন না থাকলে তা ট্র্যাক করা সম্ভব নয়। তাই নিজের অ্যানড্রয়েড ফোনে গুগল অ্যাকাউন্ট লগইন না থাকলে তা নতুন অ্যাকাউন্ট তৈরি করে এখনই লগ ইন করুন। ফাইন্ড:
আরও পড়ুন
চাকরিতে দ্রুত উন্নতি চাইলে এসব জানতে হবে

চাকরিতে দ্রুত উন্নতি চাইলে এসব জানতে হবে

কর্ম জীবনে উন্নতি কে না চান। কিন্তু সবার উন্নতি হয় না। কেউ কেউ দ্রুতই তার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। কেউবা একই বৃত্তে ঘুরপাক খাচ্ছেন। কর্ম জীবনে দ্রুত সফল হওয়ার কিছু কৌশল রয়েছে। যা মেনে চললে চাকরিক্ষেত্রে উন্নতি করতে পারবেন। প্রযুক্তির ব্যবহার শিখুন কর্ম জীবনে দ্রুত উন্নতি চাইলে প্রযুক্তির ব্যবহার বাড়ান। দ্রুতই এগুলো রপ্ত করুন। এখনকার বেশিরভাগ অফিসেই প্রযুক্তি ব্যবহৃত হয়ে। এগুলোর সঙ্গে খাপ খাইয়ে নিন। ইংরেজিতে দক্ষতা বাড়ান কর্মক্ষেত্রে সফল হতে চাইলে ইংরেজিতে দক্ষতা বাড়ান। বিশেষ করে ইংরেজি লেখা ও বলায় পারদর্শী হোন। দেখবেন তরতরিয়ে এগিয়ে যাবেন। jobহোম অফিস নয় করোনার পর থেকেই অনেকেই হোম অফিসে অভ্যস্ত হয়ে উঠেছেন। কিন্তু:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.