তথ্য

গুগল-ক্রোমে যে পরিবর্তন করলেই বাড়বে ফোনের স্পিড ও ব্যাকআপ

গুগল-ক্রোমে যে পরিবর্তন করলেই বাড়বে ফোনের স্পিড ও ব্যাকআপ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম। সম্প্রতি এই ব্রাউজারে এসেছে নতুন আপডেট। এই আপডেট ইনস্টল করলেই মিলবে দুটি দারুণ সুবিধা। একদিকে বাড়বে ডিভাইসের স্পিড। অন্যদিকে বাড়বে ব্যাটারি লাইফ। শিগগিরই ব্যবহারকারীদের ফোনে নতুন এই আপডেট পাঠাতে শুরু করবে গুগল। সুবিধাটি পাবেন উইন্ডোজ, ম্যাক ওএস, ক্রোম ওএস গ্রাহকরা। নতুন আপডেট ইনস্টল করলে স্মার্টফোনের ব্যাটারি ২০ শতাংশের নিচে গেলে গুগল ক্রোম নিজে থেকেই পাওয়ার সেভিং মোডে চলে যাবে। ফলে ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়বে। সেভিং মোড ব্যাকগ্রাউন্ড অ্যাকটিভিটি লিমিট করবে। একই সঙ্গে কমাবে ওয়েবসাইটের ভিজুয়াল অ্যাকটিভিটিও। এই আপডেট ইনস্টল করার পরে ওপরের ডান কোণায় একটি পাতার আইকন দেখা যাবে। যার মাধ্যমে যেকোনো সময়:
আরও পড়ুন
স্যামসাংয়ের ফোল্ডিং ফোনের জনপ্রিয়তা তুঙ্গে

স্যামসাংয়ের ফোল্ডিং ফোনের জনপ্রিয়তা তুঙ্গে

ফোল্ডিং বা ভাঁজ করা ফোনের জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছেই। এই ফোনের বাজারের অনেকটাই দখল করে আছে স্যামসাং। প্রতিষ্ঠানটির গ্যালাক্সি জেড ফোল্ডের বিক্রি সবচেয়ে বেশি। ফোল্ডেবল স্মার্টফোনের শিপমেন্ট গত বছরের তুলনায় এবছর বিশ্বব্যাপী ৭৩ শতাংশ বৃদ্ধির কারণে ১৬ মিলিয়ন ইউনিটে পৌঁছাবে বলে আশা করছে বাজার বিশ্লেষকরা। স্যামসাং ইলেক্ট্রনিক্স কোম্পানি লিমিটেড শুক্রবার জানিয়েছে, এন্টারপ্রাইজ ব্যবহারের জন্য বিক্রি হওয়া গ্যালাক্সি জেড ফোল্ড এবং গ্যালাক্সি জেড ফ্লিপ স্মার্টফোনের সংখ্যা প্রতি বছরে দ্বিগুণ হারে বাড়ছে। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি ২০২১ সালের তুলনায় ২০২২ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য চুক্তিবদ্ধ ফোল্ডেবল স্মার্টফোনের সংখ্যায় ১০৫ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করেছে। স্যামসাং এই বছর গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে:
আরও পড়ুন
জানা গেল ফোল্ডিং আইফোন কবে আসবে

জানা গেল ফোল্ডিং আইফোন কবে আসবে

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন ফোল্ডেবল ডিসপ্লের দিকে ঝুঁকছে। এরই ধারাবাহিকতায় বাজারে এসেছে বিভিন্ন মডেলের ফোল্ডিং ফোন। এবার অ্যাপল ফোল্ডিং আইফোন তৈরির উদ্যোগ নিয়েছে। ২০২৪ সালে বাজারে আসবে এই ফোন। ফোল্ডিং ফোনের দুনিয়ায় ইতিমধ্যেই আধিপত্য কায়েম করেছে স্যামসাং। দীর্ঘদিন ধরে কানাঘুষো চললেও এখনও ফোল্ডিং আইফোন বাজারে আনতে পারেনি অ্যাপল। সব ঠিক থাকলে ২০২৪ সালে লঞ্চ হতে পারে আইফোন ফ্লিপ। অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও এই তথ্য জানিয়েছিলেন। যদিও এই বিষয়ে সংস্থার তরফ থেকে এখনও কোনও রকম উচ্চবাচ্য করা হয়নি। তবে ইন্টারনেটে নিয়মিত ফোল্ডিং আইফোন নিয়ে একাধিক তথ্য ফাঁসের দাবি করা হচ্ছে। সেখানে এই ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন জানা সম্ভব হয়েছে। অ্যাপল:
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপে এলো সেলফ চ্যাট ফিচার

হোয়াটসঅ্যাপে এলো সেলফ চ্যাট ফিচার

বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এর ব্যবহারকারীদের জন্য নিত্যনতুন ফিচার আনে মেটার মালিকানাধীন ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমটি। এরই ধারাবাহিকতায় এলো নতুন ফিচার। এই ফিচারের মাধ্যমে সেলফ মেসেজ করা যাবে। ফেসবুক মেসেঞ্জারেও এই ফিচারটি উপলব্দ। এই ফিচারের মাধ্যমে টেক্সট ড্রাফট করে আপনার নিজের নামের চ্যাট বক্সে রাখতে পারবেন। পাশাপাশি অডিও নোট, ভিডিও লিংক বা অন্যান্য ছবিও জমা রাখতে পারবেন সেলফ চ্যাটে। শুরুতে ফিচারটি বেটা টেস্টারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। শিগগিরই সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। সেলফ চ্যাট করবেন যেভাবে হোয়াটসঅ্যাপ বেটা ইনফো জানিয়েছে, অ্যাপ আপডেটের মাধ্যমে নতুন ফিচার উপভোগ করা যাবে। অ্যানড্রয়েড গ্রাহকরা প্লে স্টোর ও আইওএস ব্যবহারকারীরা অ্যাপ স্টোরে গিয়ে:
আরও পড়ুন
এবার ফেসবুককে টুইটার সিইও ইলন মাস্কের চ্যালেঞ্জ

এবার ফেসবুককে টুইটার সিইও ইলন মাস্কের চ্যালেঞ্জ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে টুইটার প্রধান ইলন মাস্ক। তিনি বলেন, আগামীতে টুইটার ব্যবহারকারীর সংখ্যা ফেসবুককে ছাড়িয়ে যাবে। সম্প্রতি টুইট করে এই চ্যালেঞ্জ করেন টেসলাখ্যাত ইলন। ইলন মাস্কের দাবি, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে টুইটারে প্রতি মাসে ১০০ কোটি গ্রাহক ছাড়াবে। মাস্ক বলেন, গ্রাহক সংখ্যার নিরিখে সর্বকালীন রেকর্ড করেছে টুইটার। টুইটারে ইলন লিখেছেন, ‘আমার মনে হয় আমি সেই পথ দেখতে পেয়েছি যেখানে আগামী ১২-১৮ মাসের মধ্যে টুইটারে প্রতি মাসে গ্রাহক সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে।’ সম্প্রতি বিজ্ঞাপনদাতাদের টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছিল গ্রাহক সংখ্যার নিরিখে সর্বকালীন রেকর্ড করছে এই সোশ্যাল প্ল্যাটফর্ম। মাস্ক টুইটার:
আরও পড়ুন
গুগলে যেসব বিষয় জানতে ভুলেও সার্চ দেবেন না

গুগলে যেসব বিষয় জানতে ভুলেও সার্চ দেবেন না

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গুগলে সার্চ করে সব কিছুই জানা যায়। আর তাইতো ইন্টারনেট ব্যবহারকারী প্রতিদিন নানা বিষয়ে জানতে গুগলে সার্চ করেন। কিন্তু গুগলে সব কিছু সার্চ দিতে নেই। এতে করে আপনি বিপদ ডেকে আনতে পারেন। অস্ত্র ও বোমা সম্পর্কে : কীভাবে অস্ত্র কেনা যায়, কীভাবে বোমা বানানো যায়-এসব তথ্য জানতে চেয়ে গুগলে কখনোই সার্চ দেবেন না। কারণ যা সার্চ হয় তা গুগলের এন্ডেও নথিভুক্ত থাকে৷ তাই যদি তারা এই ধরনের সার্চ হিস্ট্রি দেখে তা সেই আইপি অ্যাড্রেস দেখে পুলিশ বা নিরাপত্তা সংস্থা আপনাকে ট্রেস করতে পারবে। অ্যাডাল্ট কনটেন্ট  গুগলে গিয়ে প্রাপ্তবয়স্কদের বিনোদন নিয়ে কিছু খুঁজবেন না৷ কারণ বাংলাদেশে অ্যাডাল্ট:
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপেও চালু হলো মিসড কল অ্যালার্ট

হোয়াটসঅ্যাপেও চালু হলো মিসড কল অ্যালার্ট

বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে চালু হলো মিসড কল অ্যালার্ট। যার নাম ‘ডু নট ডিস্টার্ব। এই ফিচারটি অন করা থাকলে হোয়াটসঅ্যাপে মিসড কল অ্যালার্ট পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ বেটা ইনফো সম্প্রতি এই নতুন ফিচারটির খবর প্রকাশ্যে এনেছে। ওয়েবসাইটি জানিয়েছে, মেটার মালিকানাধীন কোম্পানিটি খুব শিগগিরই তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন ‘ডু নট ডিস্টার্ব’ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস আনতে চলেছে। এই ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে প্রাপ্ত মিসড কল সম্পর্কে যাবতীয় তথ্য পেতে সক্ষম হবেন। সোজা কথায় বললে, ফিচারটি অন করা থাকলে সমস্ত ইনকামিং কল ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ। এর ফলে ব্যবহারকারীরা একদম নির্ঝঞ্ঝাটে কোনো মিটিংয়ে যোগ দিতে বা গাড়ি চালাতে বা নিশ্চিন্তে ঘুমোতে পারবেন।:
আরও পড়ুন
প্লে স্টোর থেকে ১০ লাখ ফোনে  ছড়িয়েছে ভয়ংকর ভাইরাস

প্লে স্টোর থেকে ১০ লাখ ফোনে ছড়িয়েছে ভয়ংকর ভাইরাস

গুগলের প্লে স্টোর থেকে ১০ লাখ অ্যানড্রয়েড ফোনে ছড়িয়ে পড়েছে ভয়ংকর ভাইরাস। ফোন সুরক্ষিত রাখতে এসব অ্যাপস আনইনস্টল করার পরামর্শ দিয়েছে সাইবার সিকিউরিটি এক্সপার্টরা। অ্যানড্রয়েড ফোনের জন্য গুগলের প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলেও এই স্টোর শতভাগ সুরক্ষিত নয়। নিয়মিত এই প্ল্যাটফর্মে বিভিন্ন অ্যাপের মধ্যে ভাইরাস ও ম্যালওয়্যারের হদিস মেলে। ফের প্লে স্টোরে একাধিক বিপজ্জনক অ্যাপের হদিস পাওয়া গিয়েছে। জনপ্রিয় এই অ্যাপসগুলো ইনস্টল করা থাকলে আপনার ফোনের বিভিন্ন তথ্য পৌঁছে যাচ্ছে হ্যাকারদের কাছে। এই ধরনের মোট ৪টি অ্যাপের খোঁজ পাওয়া হয়েছে। ভয়ংকর সেই ৪ অ্যাপসের তালিকা ৪টি অ্যাপসে এই ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গিয়েছে। আপনার ফোনেও এই অ্যাপসগুলো:
আরও পড়ুন
শাওমির যে ফোনে মাত্র ৯ মিনিটে ফুল চার্জ

শাওমির যে ফোনে মাত্র ৯ মিনিটে ফুল চার্জ

শাওমি তাদের রেডমি সিরিজে নতুন এক গুচ্ছ স্মার্টফোন এনেছে। নোট ১২ সিরিজে ফোনগুলো এসেছে। এর মধ্যে একটির মডেল রেডমি নোট ১২আই হাইপার চার্জ। এই ডিভাইসটিতে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এছাড়াও এতে সুপারফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এতে ১২০ ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে চীনের কোম্পানিটি চীনে এই ফোনের দাম শুরু হয়েছে ২০৯৯ ইয়েন থেকে। শাওমি যে ফোনগুলিতে সুপারফাস্ট চার্জিং ব্যবহার হয় সেই ফোনগুলো হাইপার চার্জ সিরিজে লঞ্চ করেছে। এই ফোনটি মাত্র ৯ মিনিটে ফুল চার্জ হবে। ডিভাইসটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি ওলিড ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লেতে রয়েছে এইচডিআর ১০ প্লাস সাপোর্ট। এই ফোনে শক্তি জোগাবে মিডিয়াটেক ডায়মেনসিটি ১০৮০ মডেলের চিপসেট। ফোনটি কেনা:
আরও পড়ুন
চলছে ‘পাঠাও’ বাজিমাত ক্যাম্পেইন

চলছে ‘পাঠাও’ বাজিমাত ক্যাম্পেইন

দেশের শীর্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও, দেশের তরুণদের অন্যতম পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি’র সাথে যৌথভাবে বাজিমাত ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় কোম্পানির বাইক রাইডার, কার ক্যাপ্টেন ও ফুডম্যানদের জন্য থাকছে আকর্ষণীয় অফার। ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় পাঠাও বাইক-এর রাইডার, পাঠাও কার-এর ক্যাপ্টেন ও পাঠাও ফুডম্যানরা প্রতি সপ্তাহে বাজারে এন্ট্রি লেভেলে নতুন আসা রিয়েলমি সি৩০ (realme C30) জেতার সুযোগ পাবেন। এই ফোনটিতে থাকছে এন্ট্রি লেভেলে প্রথমবারের মতো ২,০০,০০০+ আনতুতু স্কোরের প্রসেসর, দারুণ ডিজাইন, মেগা ডিসপ্লে আর মেগা ব্যাটারি। জমজমাট এই ক্যাম্পেইন চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। সর্বোচ্চ রাইড সেবাপ্রদান ও ফুড ডেলিভারির মাধ্যমে দুর্দান্ত ডিজাইনের স্মার্টফোন ‘রিয়েলমি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.