তথ্য

আকাশে ভিনগ্রহীদের উড়ন্ত যান, রহস্য খুজঁতে নাসার কমিটি গঠন

আকাশে ভিনগ্রহীদের উড়ন্ত যান, রহস্য খুজঁতে নাসার কমিটি গঠন

প্রশান্ত মহাসাগরের উপরে উড়ছে ভিনগ্রহীদের যান। যাকে বলা হচ্ছে ইউএফও। এই যান নাকি একাধিক বৈমানিক চাক্ষুষ করেছেন। তাই ভিনগ্রহীদের যানের রহস্যভেদ করতে মাঠে নেমেছে নাসা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা । নাসা ১৬ সদস্যের একটি বিশেষ টিম তৈরি করা হয়। বিভিন্ন বিভাগের গবেষকদের নিয়ে তৈরি সেই টিম খতিয়ে দেখবে বিমানচালকদের দাবি ও পর্যবেক্ষণের সত্যতা। হয়ত তাতেই এতদিনকার রহস্য উন্মোচন হবে। টুইট করে নাসা জানায়, যারা ইউএফও স্বচক্ষে দেখেছেন বলে দাবি করছেন, তাদের নিয়ে আমরা ১৬ সদস্যের একটা টিম তৈরি করেছি। আকাশে উড়ন্ত অজানা বস্তু আসলে কী, সেই রহস্য ভেদ করতে পৃথকভাবে কাজ করবে এই টিম। ২৪ অক্টোবর থেকে নয় মাসের জন্য:
আরও পড়ুন
৫০০০আলোকবর্ষ দূরে তারার ছবি তুলল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ

৫০০০আলোকবর্ষ দূরে তারার ছবি তুলল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ

মানুষের অদেখা মহাবিশ্বের অদ্ভুত ছবি তুলল নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। সম্প্রতি টেলিস্কোপটি পৃথিবী থেকে ৫০০০ আলোকবর্ষ দূরের একটি তারা ছবি তুলল। একজোড়া নক্ষত্র থেকে নির্গত এককেন্দ্রিক ধূলিকণার চিত্র এটি। এই জুটিটি সম্মিলিতভাবে উলফ-রায়েট ১৪০ নামে পরিচিত এবং ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে তোলা নাসার শেয়ার করা এই ছবিতে নাক্ষত্রিক বাতাসকে ক্যাপচার করে। নাক্ষত্রিক বায়ু হল গ্যাসের স্রোত যা মহাকাশে প্রবাহিত হয়। যখন এই দুটি নক্ষত্র একসঙ্গে কাছাকাছি আসে, তখন তাদের তারার বাতাস মিলিত হয় এবং গ্যাসকে সংকুচিত করার মাধ্যমে ধূলিকণা তৈরি করে। এই নক্ষত্রগুলোর কক্ষপথ প্রতি আট বছরে একবার তাদের একত্রিত করে। নাসার পক্ষ বলা হয়, গ্যাসকে ধুলায় পরিণত করার জন্য:
আরও পড়ুন
২৫ অক্টোবর বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ

২৫ অক্টোবর বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ

২৫ অক্টোবর এ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে। গ্রহণ হবে মোট ৪ ঘণ্টা ৩ মিনিট। পঞ্জিকা অনুযায়ী সূর্য গ্রহণ ২৫ অক্টোবর বিকাল চারটা থেকে। শেষ হবে রাত আটটা তিন মিনিটে।  এর আগে এ বছরে ৩০ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ হয়। চলতি বছরের উভয় সূর্যগ্রহণই আংশিক গ্রহণ। বাংলাদেশ থেকে এই গ্রহণ আশিংক দেখা যাবে। সূর্য, পৃথিবী এবং চন্দ্র একই সরল রেখাতে  যখন অবস্থান নেয় তখন সূর্যগ্রহণের সৃষ্টি হয়। জ্যোতিষ বিজ্ঞানীরা জানান, চন্দ্রগ্রহণের চেয়ে সূর্যগ্রহণ বেশি হয়। সূর্যগ্রহণ খালি চোখে দেখা উচিত না। সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো চোখের জন্য মারাত্মক ক্ষতিকর।  সূর্যগ্রহণ দেখতে হয় টেলিস্কোপ বা সোলার ফিল্টার দিয়ে।
আরও পড়ুন
পৃথিবীতে ধেয়ে আসা গ্রহাণু ঠেকাতে চীনের নয়া উদ্যেগ

পৃথিবীতে ধেয়ে আসা গ্রহাণু ঠেকাতে চীনের নয়া উদ্যেগ

পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণু প্রায়ই খবরের শিরোনাম হয়। এসব গ্রহাণু ঠেকাতে সম্প্রতি সফলভাবে পরীক্ষা শেষ করেছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মার্কিন মহাকাশ বিজ্ঞানীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এবার কাইনেটিক ইমপ্যাক্টর টেস্ট করার পরিকল্পনা করছে চীনের জাতীয় মহাকাশ সংস্থা বা সিএনএসএ। পৃথিবীর দিকে বিপুল বেগে ধেয়ে আসা গ্রহাণুকে ধ্বংস করতে নিজস্ব প্রযুক্তি তৈরি সিদ্ধান্ত নিল চীন। সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুর গতিপথ বদল করতে কাইনেটিক ইমপ্যাক্টর টেস্ট করার পরিকল্পনা করছে সিএনএসএ। চীনের জাতীয় টেলিভিশন চ্যানেলে সিএনএসের সহকারি পরিচালক উ ইয়ানহুয়া জানিয়েছেন, পৃথিবীর কাছাকাছি গ্রহাণুগুলোর কারণে তৈরি হওয়া সম্ভাব্য বিপদ মোকাবেলায় প্রযুক্তিগত গবেষণার মাধ্যমে আমরা পৃথিবীকে রক্ষা করার খসড়া পরিকল্পনা তৈরি করছি। এদিকে:
আরও পড়ুন
টুইটার কেনার কথা ফের  জানালেন ইলন মাস্ক

টুইটার কেনার কথা ফের জানালেন ইলন মাস্ক

ফের টুইটার কেনার সিদ্ধান্তে ফিরেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আইনি জটিলতার মধ্যেই টুইটারকে এই বিষয়ে একটি চিঠি লিখেছেন বলে এক রিপোর্টে জানানো হয়েছে। শেয়ার প্রতি ৫৪.২০ মার্কিন ডলার খরচ করবেন মার্কিন ধনকুবের।মঙ্গলবার এই খবর প্রকাশ করছেন ব্লুমবার্গ। দ্বিতীয়বার লেনদেন বন্ধ হওয়ার আগে টুইটার শেয়ারের দাম ১২.৭ শতাংশ বেড়ে ৪৭.৯৩ মার্কিন ডলার ছিল। চলতি বছর এপ্রিলে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। এর পরে নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছিলেন মাস্ক।  তিনি জানান অনুমানের থেকে টুইটারে বটের সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ার কারণেই এই সিদ্ধান্ত থেকে সরে আসা। টুইটারে মতে তাদের প্ল্যাটফর্মে বটের সংখ্যা মোট গ্রাহক সংখ্যার:
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপ ব্যবহারে যে টিপসগুলো মানা জরুরী

হোয়াটসঅ্যাপ ব্যবহারে যে টিপসগুলো মানা জরুরী

বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। তাই এ জনপ্রিয় অ্যাপে কী করবেন, আর কী করবেন না– তার তালিকাও নেহাত কম নয়। কারণ সামান্য একটা ভুল ডেকে আনতে পারে বড় কোনো বিপদ। সাধারণ মানুষের যেমন পছন্দ, তেমনই অপরাধীদেরও পছন্দের অ্যাপের নাম এটি। তাই নিরাপত্তা বাড়াতে হোয়াটসঅ্যাপ বেশ কিছু বৈশিষ্ট্য যোগ করেছে, যাতে সাধারণ মানুষ প্রতারিত না হয়। হোয়াটসঅ্যাপেরই এমন কিছু নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জেনেনিন। দুই ধাপে যাচাইকরণ টু-স্টেপ ভেরিফিকেশন বা দুই ধাপে যাচাইকরার মাধ্যমে হোয়াটসঅ্যাপে অতিরিক্ত সুরক্ষা পাওয়া যায়। তার জন্য দরকার হয় ছয় ডিজিটের পিন, যা রিসেট করলেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারেন। সিম চুরি হয়ে:
আরও পড়ুন
পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুকে বিঁধে ফেলল নাসা

পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুকে বিঁধে ফেলল নাসা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিধ্বংসী গ্রহাণু। এমন খবর প্রায়ই শিরোনাম হয়। কিন্তু এই খবরে পাঠক তেমন একটা নড়েচড়ে বসেন না। কেননা, মহাকাশের গ্রহাণুর ছোটাছুটি প্রায়ই ঘটে। যার সিকিভাগ পৃথিবীতে আছড়ে পড়ে। কিন্তু পৃথিবীতে আছড়ে পড়ার আগেই যদি ধেয়ে আসা গ্রহাণুকে বিঁধে ফেলা যায় তবে কেমন হয়? নিশ্চয়ই তা মানবকল্যাণকর। এমনই ঘটনা ঘটিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ভবিষ্যতে গ্রহাণুর হাত থেকে বিশ্বকে বাঁচাবার পরীক্ষা করলো অ্যামেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। ১০ মাস আগে তাদের এই ডার্ট মহাকাশযান গ্রহাণু লক্ষ্য করে উৎক্ষেপণ করা হয়েছিল। রাত ১১টা ১৪ মিনিটে(জিএমটি) মহাকাশযান গিয়ে গ্রাহাণুতে আছড়ে পড়ে।নাসার  প্ল্যানেটারি সায়েন্স বিভাগের ডিরেক্টর লোরি গ্লেজ বলেছেন, 'আমরা নতুন:
আরও পড়ুন
আইফোনের অ্যাপ বানিয়ে টিম কুকের নজর কেড়েছে ৯ বছরের শিশু

আইফোনের অ্যাপ বানিয়ে টিম কুকের নজর কেড়েছে ৯ বছরের শিশু

ভারতীয় এক কন্যা শিশুর প্রশংসায় পঞ্চমুখ অ্যাপেলের সিইও টিম কুক। ৯ বছরের ওই মেয়ে থাকে দুবাইতে। আর সেই কন্যাই মনজয় করেছে টিম কুকের। আইফোনের জন্য আইওএস অ্যাপের ডিজাইন করেছে এই মেয়ে। দুবাই নিবাসী ৯ বছরের ওই ভারতীয় মেয়ের নাম হানা মুহাম্মদ রফিক। বয়সে সবচেয়ে ছোট অর্থাৎ কনিষ্ঠ আইওএস ডেভেলপার হিসেবে নিজের কথা টিম কুককে  জানায় ওই শিশু। এই দাবি জানানোর পিছনে রয়েছে যথেষ্ট যুক্তিযুক্ত কারণ। নিজের নামের সূত্র ধরেই এই কন্যে তৈরি করেছে ‘হানাস’ নামে একটি স্টোরি টেলিং অ্যাপ। এই অ্যাপের সাহায্যে বাবা-মায়েরা বাচ্চাদের জন্য গল্প রেকর্ড করে রাখতে পারবেন। বলা হচ্ছে, ই-মেলের মাধ্যমে নিজের অ্যাপ তৈরির কথা অ্যাপেলের সিইও টিম:
আরও পড়ুন
৭০বছর পর পৃথিবীর কাছে আসছে বৃহস্পতি গ্রহ

৭০বছর পর পৃথিবীর কাছে আসছে বৃহস্পতি গ্রহ

মহাজগতে নানা খেলা চলে। গ্রহদের কাছে আসা-দূরে যাওয়া; অন্য জায়গা থেকে কোনও গ্রহাণুর ছুটে আসা, সৌরঝড় ইত্যাদি ইত্যাদি। গ্রহণ বা এ জাতীয় ব্যাপার তো থাকেই। এবার পৃথিবীর কাছাকাছি আসছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। আগামী ২৬ সেপ্টেম্বর (সোমবার) এই বিরল মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে পারবেন বিশ্ববাসী। বিজ্ঞানীরা মনে করছেন গত ৭০ বছরের ইতিহাসে এমন ঘটনা বিরল। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ২৬ সেপ্টেম্বর এই বিরল ঘটনাটি ঘটতে চলেছে। সেদিনই বৃহস্পতি পৃথিবীর অনেকটা কাছাকাছি আসছে। ওই দিন সারা রাতই আকাশে দেখা যাবে বৃহস্পতিকে। সূর্য এবং বৃহস্পতি উভয়েই একই দিকে থাকবে, পৃথিবীর বিপরীতে। ফলে, সূর্যের মতোই পৃথিবীর সাপেক্ষে বৃহস্পতিও পূর্ব দিকে উঠবে, পশ্চিমে:
আরও পড়ুন
যেভাবে বন্ধ করবেন ফেসবুকের @everyone নোটিফিকেশন

যেভাবে বন্ধ করবেন ফেসবুকের @everyone নোটিফিকেশন

সম্প্রতি ফেসবুকে নতুন একটি ফিচার চালু হয়েছে। যা ব্যবহারকারীদের মনোযোগ কেড়েছে। ফিচারটি হচ্ছে @everyone. এই ফিচারের মাধ্যমে বিভিন্ন গ্রুপের অ্যাডমিনরা মেম্বারদের @everyone কমেন্টস করে সবাইকে ট্যাগ করতে পারছেন। এছাড়াও প্রোফাইলে @friends লিখে কোনো পোস্টে কমেন্ট করলেই বন্ধুদের সবাইকে মেনশনড হচ্ছেন। কিন্তু এই ফিচারে অনেকেই বিরক্ত। কেননা @everyone কিংবা @friends মেনশন করলে নোটিফিকেশন আসছে। জানুন কীভাবে নোটিফিকেশন বন্ধ করবেন। প্রথমেই ফেসবুকের থ্রি ডট ম্যানু (...) তে ক্লিক করে প্রোফাইল সেটিংসে যাবেন। সেখানে থেকে একটু নিচের দিকে স্ক্রল করে নেমেই নোটিফিকেশন সেটিংসে যাবেন (ভিডিও তে রিমার্ক করা আছে)। সেখান থেকে একটু নিচে নেমেই ট্যাগস এ যাবেন।। ট্যাগসে গেলেই দেখতে পাবেন  Batch @everyone mentione:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.