ভিভাটেক ২০২৩-এ অপোর ২০২৩ ইন্সপাইরেশন চ্যালেঞ্জের চূড়ান্ত প্রস্তাবনা ঘোষণা
ভিভা টেকনোলজি ইউরোপের বৃহত্তম স্টার্টআপ এবং প্রযুক্তি ইভেন্ট, যা ১৪ জুন থেকে শুরু হয়ে চার দিন ধরে অনুষ্ঠিত হয়েছে। এই ইভেন্টের মাধ্যমে প্রতি বছর বিজনেস লিডার, স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের একত্রিত করে। ২০২৩ অপো ইন্সপিরেশন চ্যালেঞ্জে অংশগ্রহণের চূড়ান্ত ঘোষণা এবং গত বছরের উদ্বোধনী ইন্সপিরেশন চ্যালেঞ্জের কিছু সাফল্যের গল্প তুলে ধরতে টানা দ্বিতীয়বারের মতো এই আয়োজন নিয়ে ফিরে এসেছে অপো। অনুষ্ঠানে অপো টেকনোলজি স্ট্র্যাটেজিক প্ল্যানিং এক্সপার্ট রাবিনোভিচ আদি সবার জন্য উন্নত ভবিষ্যত গড়তে প্রযুক্তিকে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি ২০২৩ অপো ইনস্পিরেশন চ্যালেঞ্জের সর্বশেষ আপডেটগুলো তুলে ধরেন এবং টেকসই ও সহজলভ্য প্রযুক্তিতে বিশেষজ্ঞ বেশ কয়েকটি:
