জাতীয়

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে চোরাই স্মাট ফোনসহ ব্যবসায়ী আটক

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে চোরাই স্মাট ফোনসহ ব্যবসায়ী আটক

জয়পুরহাট প্রতিনিধি: র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প এর অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৪২টি চোরাই স্মার্ট ফোন সহ ব্যবসায়ী আটক। সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে র‍্যাব কাম্প থেকে জানানো হয়,র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার ১২ মে সন্ধায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার সোনাইচন্ডী বাজারস্থ বিসমিল্লাহ্ মার্কেট হতে বিভিন্ন মডেলের মোট ৪২টি স্মার্ট ফোন সহ চোরাকারবারী আবু সুফিয়ান (২৪) কে হাতেনাতে আটক করেন। আটককৃত আবু সুফিয়ান নাচোল উপজেলার সোনামাসনা গ্রামের নজরুল ইসলাম এর ছেলে। উল্লেখ্য যে, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে কালোবাজারি মোবাইল বিক্রি:
আরও পড়ুন
পাঁচবিবি মুক্তিযুদ্ধ যাদুঘর ও সংরক্ষণশালা

পাঁচবিবি মুক্তিযুদ্ধ যাদুঘর ও সংরক্ষণশালা

জয়পুরহাট প্রতিনিধি: উত্তরবঙ্গের তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্য জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী উপজেলা পাঁচবিবিতে ৩০ (ত্রিশ) লক্ষ টাকা ব্যায়ে গড়ে তোলা হয়েছে “পাঁচবিবি মুক্তিযুদ্ধ যাদুঘর ও সংরক্ষণশালা”। পাঁচবিবি পৌরসভার তৃতীয় তালায় অপরূপ মনোরম সৌন্দর্যে গড়ে তোলা হয়েছে এ যাদুঘরটি। প্রবেশ পথেই রয়েছে পাঁচবিবির গুরুত্বপূর্ণ স্থাপনার রঙিন দেয়ালচিত্র যা আগত সকল দর্শনার্থীর কোমল মনকে জয় করবে অতি সহজেই। জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর, পাঁচবিবি, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের নামের তালিকা ও যুদ্ধের সময় তাদের ব্যবহৃত সামগ্রী স্থান পেয়েছে এ সংরক্ষণশালায়। বর্তমান শিক্ষার্থীরা এখানে এসে অতি সহজে তার নিজ জেলার গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন জানবে,:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পিআইবি’র প্রশিক্ষণ

লক্ষ্মীপুরে পিআইবি’র প্রশিক্ষণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সাংবাদিকতার মান উন্নয়নে স্থানীয় সাংবাদিকদের অংশ গ্রহণে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।এ লক্ষ্যে বৃহস্পতিবার (১২ মে) সকাল থেকে ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের যৌথ আয়োজনে ক্লাবের হলরুমে এ প্রশিক্ষণ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ। প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পিআইবি’র কর্মশালা সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষনে জেলা উপজেলা পর্যায়ের ৩৫ জন সাংবাদিক অংশ নেন। এছাড়া আগামী ১৫ মে থেকে ১৭ মে পর্যন্ত নারী ও শিশু সাংবাদিকতা একই সঙ্গে মোবাইল সাংবাদিকতার উপরে স্থানীয় আরো ৬৫ জন:
আরও পড়ুন
শ্রেষ্ঠ এসআই” ও “শ্রেষ্ঠ এএসআই” দুইটিতে শ্রেষ্ঠ জয়পুরহাট জেলা পুলিশ

শ্রেষ্ঠ এসআই” ও “শ্রেষ্ঠ এএসআই” দুইটিতে শ্রেষ্ঠ জয়পুরহাট জেলা পুলিশ

জয়পুরহাট প্রতিনিধি: আজ রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পদ্মা কনফারেন্স হল-এ এপ্রিল/২০২২ মাসের রাজশাহী রেঞ্জ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম মহোদয়। সভার শুরুতে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ রাজশাহী রেঞ্জের এপ্রিল/২০২২ মাসের সার্বিক পারফরমেন্স বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে জয়পুরহাট জেলার ০২ জন শ্রেষ্ঠ অফিসারসহ রেঞ্জের মোট ০৭ জন শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা হয়। রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, মহোদয়ের নিকট হতে সার্বিক পারফরমেন্স বিবেচনায় পুলিশ সুপার, জয়পুহাট জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা এর দিক নির্দেশনায় "শ্রেষ্ঠ এসআই" হিসেবে এসআই:
আরও পড়ুন
বিকল্প পরিবহনের দাবিতে উত্তাল বানিয়াচং

বিকল্প পরিবহনের দাবিতে উত্তাল বানিয়াচং

জুয়েল রহমান,হবিগঞ্জ প্রতিনিধি : বানিয়াচং-হবিগঞ্জ সড়কে সিএনজি অটোরিকশার অরাজকতা রুখতে বিকল্প পরিবহনের দাবিতে উত্তাল বানিয়াচং। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বানিয়াচং-হবিগঞ্জ সড়কে বিকল্প পরিবহন বি আর টিসি বাসের দাবিতে ফেইসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে দাবি জানিয়েছেন যাত্রী সাধারণ। খোঁজ নিয়ে জানা যায়,দীর্ঘদিন যাবত বানিয়াচং-হবিগঞ্জ সড়কে সিএনজি অটোরিকশায় চলাচল করছেন ওই এলাকার লক্ষাধিক মানুষ।সম্প্রতি একেক সময় একেকভাবে মনগড়া অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ উঠে সিএনজি চালকদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বানিয়াচংবাসী সোশ্যাল মিডিয়ায় ভাড়া বৃদ্ধির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।বিষয়টি প্রশাসনের দৃষ্টি গোচর হয়। এরপরই বুধবার (১১মে) সকালে বানিয়াচং উপজেলা প্রশাসন সিএনজি শ্রমিক নেতাদের সাথে এক জরুরী সভার মাধ্যমে সিএনজির ভাড়া জনপ্রতি ৪০টাকা নির্ধারণ করা হয়।:
আরও পড়ুন
বরগুনায় অশনির প্রভাবে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে তরমুজ ক্ষেত

বরগুনায় অশনির প্রভাবে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে তরমুজ ক্ষেত

মইনুল আবেদীন খান, বরগুনা জেলা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় অশনির প্রভাবে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বরগুনার নিচু এলাকার পথ-ঘাটসহ ফসলের মাঠ। বৃষ্টির পানি জমেছে তরমুজের ক্ষেতেও। ক্ষেত তলিয়ে যাওয়ায় মাঠেই নষ্ট হচ্ছে হাজার হাজার তরমুজ। ফলে লোকসানের আশঙ্কা করছেন চাষিরা। জানা গেছে, জেলার অধিকাংশ ক্ষেতের তরমুজ বিক্রি হয়ে গেছে। তবে সদর উপজেলার সদর ইউনিয়নের নিমতলী বালিয়াতলী ইউনিয়নের খাকবুনিয়া, আমতলী, চৌমুহনীসহ কয়েকটি এলাকায় তরমুজ এখনও ক্ষেতেই রয়ে গেছে। কয়েক দিন পর বেশি লাভে এসব তরমুজ বিক্রি করার কথা ছিল। বুধবার সকালে সরেজমিনে বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের নীমতলী ও বালিয়াতলী ইউনিয়নের খাকবুনিয়া এলাকায় দেখা যায়, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সৃষ্ট বৃষ্টির পানিতে তরমুজের ক্ষেতগুলো:
আরও পড়ুন
ফরিদপুর জেলা আ’লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ

ফরিদপুর জেলা আ’লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ

সাজ্জাদ হোসেন সাজু(ফরিদপুর প্রতিনিধি) ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হয়েছেন শামীম হক আর সাধারণ সম্পাদক হয়েছেন ইশতিয়াক আরিফ। বৃহস্পতিবার সম্মেলন শেষে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। নতুন সভাপতি শামীম হক গত কমিটিতে সহ-সভাপতি পদে ছিলেন। আর ইশতিয়াক আরিফ গত কমিটিতে তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। তার বাবা ভাষাসৈনিক এস এম নূর-উন-নবী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালের ২২ মার্চ। এর এক বছর পর ৭১ সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। দীর্ঘ সাত বছর পর:
আরও পড়ুন
চরফকিরা ইউনিয়নে চেয়ারম্যান জায়দল হক কচির চাল বিতরণ

চরফকিরা ইউনিয়নে চেয়ারম্যান জায়দল হক কচির চাল বিতরণ

বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউপি চেয়ারম্যান জায়দল হক ( কচি) ১২ মে সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদে অসহায় হতদরিদ্র ৩৪০ জেলে পরিবারের মাঝে ৮০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করেন ।
আরও পড়ুন
রায়পুরে অ্যাপসভিত্তিক অনলাইন হেলথ স্ক্রিনিং চালু

রায়পুরে অ্যাপসভিত্তিক অনলাইন হেলথ স্ক্রিনিং চালু

প্রদীপ কুমার রায়, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলেক্ষ এসডিজি-৩: “সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করণে” লক্ষ্মীপুরের রায়পুরে প্রশাসনের উদ্যোগে এআয়োজন করা হয়। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে হায়দরগঞ্জ তাহেরিয়া আরএম কামিল মাদরাসার ৫০০ শিক্ষার্থীর মাঝে অ্যাপসভিত্তিক অনলাইন হেলথ স্ক্রিনিং অনুষ্ঠান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, অতিরিক্ত-জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বাহারুল আলম, নুর মোহাম্দ, ইউপি চেয়ারম্যান দুলাল হাওলাদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সাইফুল হক ও আইসিটি কর্মকর্তা সুভ্রজিত রায়। রায়পুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা:
আরও পড়ুন
নবীপুরে ইভটিজিংএর প্রতিবাদ করায় ইউ.পি চেয়ারম্যান সোহেল গুরুতর আহত

নবীপুরে ইভটিজিংএর প্রতিবাদ করায় ইউ.পি চেয়ারম্যান সোহেল গুরুতর আহত

বদিউজ্জামান (তুহিন) নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগের ৯নং নবীপুর ইউ.পি চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল ইভটিজিং এর প্রতিবাদ করায় বখাটেরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। ঘটনাটি ঘটেছে, ১০ মে সন্ধ্যা ৭টায় নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ২নং ওয়ার্ডের জসীম মেস্তুরীর বাড়ীতে। জানাযায়, জসিম মেস্তুরীর মেয়ে পুকুরে গোসল করার সময় কয়েকজন বখাটে যুবক তাকে উত্ত্যক্ত করে। সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান, এ ঘটনা সেনবাগ থানা মামলা হয়েছে। ৪ বখাটেকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে । চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল নোয়াখালী মাইজদী প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছে।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.