শ্রেষ্ঠ এসআই” ও “শ্রেষ্ঠ এএসআই” দুইটিতে শ্রেষ্ঠ জয়পুরহাট জেলা পুলিশ

শেয়ার

জয়পুরহাট প্রতিনিধি:

আজ রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পদ্মা কনফারেন্স হল-এ এপ্রিল/২০২২ মাসের রাজশাহী রেঞ্জ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম মহোদয়।

সভার শুরুতে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ রাজশাহী রেঞ্জের এপ্রিল/২০২২ মাসের সার্বিক পারফরমেন্স বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে জয়পুরহাট জেলার ০২ জন শ্রেষ্ঠ অফিসারসহ রেঞ্জের মোট ০৭ জন শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা হয়।

রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, মহোদয়ের নিকট হতে সার্বিক পারফরমেন্স বিবেচনায় পুলিশ সুপার, জয়পুহাট জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা এর দিক নির্দেশনায় “শ্রেষ্ঠ এসআই” হিসেবে এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমান, জয়পুরহাট সদর থানা এবং “শ্রেষ্ঠ এএসআই” হিসেবে এএসআই (নি:) মোঃ আবু সাঈদ মন্ডল, জয়পুরহাট সদর থানা, জয়পুরহাটদ্বয়কে রাজশাহী রেঞ্জ ডিআইজি মহোদয় পুরষ্কার প্রদান করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.