জাতীয়

রামগতিতে অ্যাপসভিত্তিক অনলাইন হেলথ স্ক্রিনিং কার্যক্রমের উদ্বোধন

রামগতিতে অ্যাপসভিত্তিক অনলাইন হেলথ স্ক্রিনিং কার্যক্রমের উদ্বোধন

রামগতি প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে এসডিজি লক্ষ্য-৩ বাস্তবায়নে লক্ষ্মীপুরের রামগতিতে শিক্ষার্থীদের মাঝে অ্যাপসভিত্তিক অনলাইন হেলথ স্ক্রিনিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৭ মে (মঙ্গলবার) দুপুরে উপজেলার আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার এসএম শান্তুনু চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খানসহ অন্যান্য কর্মকর্তাগণ। উল্লেখ্য, 'সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণে' দেশে ১ম বারের মত এ্যাপসের মাধ্যমে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যগত অবস্থার পরীক্ষা/যাচাই করণের উদ্যোগ।
আরও পড়ুন
নেত্রকোণায় কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি, গাছপালার ব্যাপক ক্ষতি

নেত্রকোণায় কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি, গাছপালার ব্যাপক ক্ষতি

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা জেলা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাজেন্দ্রপুর গ্রামের পশ্চিমপাড়ার উপর দিয়ে প্রচন্ড কালবৈশাখী ঝড় বয়ে যায় স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে রাজেন্দ্রপুর গ্রামের পশ্চিমপাড়ার উপর দিয়ে প্রচন্ড কালবৈশাখী ঝড় বয়ে যায়। কয়েক মিনিট স্থায়ী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়ি, উড়ে গেছে ঘরের টিন, ভেঙে গেছে অসংখ্য গাছপালা। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে আম, কাঁঠাল, লিচু মাটিতে ঝড়ে পড়েছে। ঝড়ে ১২টি ঘর সম্পূর্ণ বিধ্বস্থ ও অসংখ্য গাছপালার ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। এ সময় ঘর ও:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে অ্যাপস ভিত্তিক অনলাইন হেলথ স্ত্রিনিং উদ্বোধন

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে অ্যাপস ভিত্তিক অনলাইন হেলথ স্ত্রিনিং উদ্বোধন

প্রদীপ কুমার রায়, লক্ষ্মীপুর প্রতিনিধি: ‘মুজিব শতবর্ষ উপলক্ষে এসডিজি-৩ সকল মানুষের জন্য সু-স্বাস্থ্যও কল্যাণ নিশ্চিত করনের লক্ষ্যে অ্যাপস ভিত্তিক অনলাইন হেলথ স্ত্রিনিং সেবা চালু করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ আহাম্মদ কবির, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন, জেলা শিক্ষা অফিসার আবদুল মতিন, সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন, বিদ্যালয়ের:
আরও পড়ুন
সিরাজগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকিয়া প্রেমিককে মৃত্যুদন্ড

সিরাজগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকিয়া প্রেমিককে মৃত্যুদন্ড

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার পরকিয়া প্রেমিককে মৃত্যুদন্ড প্রদান করেছে আদালত। একই সাথে উভয়কে ৫০ হাজার টাকা অর্থদন্ডও প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা বারটার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির এই রায় প্রদান করেন। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মৃত মুক্তা সেখের মেয়ে মুক্তি খাতুন (২২) ও তার পরকিয়া প্রেমিক একই উপজেলার সাইদুল ইসলাম তুষার (২৩)। জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলাসূত্রে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মৃত মুক্তা সেখের মেয়ে মুক্তি খাতুনের বিয়ে হয় একই উপজেলার:
আরও পড়ুন
২ নং চর ঝাউকান্দায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন বদরুজ্জামান

২ নং চর ঝাউকান্দায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন বদরুজ্জামান

সাজ্জাদ হোসেন সাজু(ফরিদপুর প্রতিনিধি) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চরভদ্রাসন উপজেলার ২নং চর ঝাউকান্দা ইউনিয়নে পরিষদের প্রতিটি ওয়ার্ডের সেবা করার লক্ষ্য নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন তরুণ সমাজকর্মী ও শিক্ষানুরাগী বদরুজ্জামান বদু মৃধা। মঙ্গলবার ১৭ মে দুপুরে উপজেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি। এ প্রসঙ্গে চেয়ারম্যান প্রার্থী বদরুজ্জামান বদু মৃধা জানান, সমাজের একজন কর্মী হিসেবে আমি সর্বদাই মাঠ পর্যায়ে কাজ করেছি। এরই নিমিত্তে আমার ইউনিয়নের সকল ওয়ার্ডবাসীর চাহিদা ও নিজের কর্মপরিধি একধাপ বাড়িয়ে ওয়ার্ডের সকল সমস্যা চিহ্নিত করে তা সকলের সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে সমাধান এবং সম্ভাবনার অপার দ্বার উন্মোচনে আমি সকলের সহযোগিতা কামনা করি। তিনি:
আরও পড়ুন
স্কাউটসের ঢাকা অঞ্চলের শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন অনুষ্ঠিত

স্কাউটসের ঢাকা অঞ্চলের শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন অনুষ্ঠিত

স্কাউটদের সর্বোচ্চ সম্মাননা “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” প্রদান করে থাকেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং কাব স্কাউটদের সর্বোচ্চ সম্মাননা “ শাপলা কাব অ্যাওয়ার্ড” প্রদান করে থাকেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। এই অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্যে বিভিন্ন ধাপে স্কাউটদের দক্ষতা ও যোগ্যতা মূল্যায়ন করা হয়ে থাকে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের ২০২১ সালের শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ের লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন ১৫ মে ২০২১ রবিবার সকাল ১০:০০ ঘটিকায় ঢাকা বিভাগের সকল জেলায় ও বিভিন্ন উপজেলায় ৩৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলা পর্যায়ের মূল্যায়নে গত বছরে উত্তীর্ণ ৩,৫৩৫ জন শাপলা কাব অ্যাওয়ার্ড প্রার্থী ও:
আরও পড়ুন
জাঁকজমকপূর্ণভাবে নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

জাঁকজমকপূর্ণভাবে নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি । নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ই মে) নরসিংদী জেলার পলাশ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন পলাশ থানা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান (দিলীপ) এমপি'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল কবির মৃধার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডঃ মোঃ আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি,:
আরও পড়ুন
বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুয়েল রহমান হবিগঞ্জ ,প্রতিনিধিঃ বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান হায়দারুজ্জামান খানের উপর প্রতিপক্ষের লোকজনের হামলার বিষয়ে কোন কোন বক্তা নিন্দা জানিয়ে নিন্দা প্রস্তাব করেছেন। একই ঘটনায় স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান কে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মনগড়া পোস্ট দেওয়ার কারনে ও নিন্দা জানিয়েছেন বক্তারা। ১৬ মে সোমবার সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন:
আরও পড়ুন
সিরাজগঞ্জে গণহত্যার স্মৃতিফলকের স্থান নির্বাচনে জেলা প্রশাসককে চিঠি

সিরাজগঞ্জে গণহত্যার স্মৃতিফলকের স্থান নির্বাচনে জেলা প্রশাসককে চিঠি

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জের শিয়ালকোলে গণহত্যা স্মৃতিফলক নির্মাণের স্থান নির্বাচন করার জন্য সোমবার সকালে সিরাজগঞ্জ গণহত্যা অনুসন্ধান কমিটির পক্ষে থেকে জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমদ চিঠি নেওয়ার সময় এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। জেলা প্রশাসককে চিঠি দেওয়ার আনুষ্ঠানিকতা উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক বীর মু্ক্তিযোদ্ধা সাইফুল ইসলাম,  বীর মু্ক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, বীর মু্ক্তিযোদ্ধা ফজলুর রহমান খান, বীর মু্ক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, বীর মু্ক্তিযোদ্ধা জেল হোসেন, বাসদের কেন্দ্রীয় নেতা নব কুমার কর্মকার, শহিদুল ইসলাম মেম্বার, বীর মু্ক্তিযোদ্ধা আব্দুল মালেক, আরমান আলী, সাইফুল ইসলাম সহ মু্ক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ। গণহত্যা:
আরও পড়ুন
জোয়ারের পানিতে ডুবে যাচ্ছে ফেরীঘাট,ঝুকিতে চলছে যানবাহন

জোয়ারের পানিতে ডুবে যাচ্ছে ফেরীঘাট,ঝুকিতে চলছে যানবাহন

ময়নুল সুমন, বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনায় অশনি পরবর্তী ও পূ্র্ণীমার প্রভাবে উপকূলীয় জেলা বরগুনার প্রধান তিনটি নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে নদী-তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে উপকুলবাসী। জোয়ারে সদর উপজেলার বড়ইতলা ফেরিঘাটের গ্যাংওয়ে পানিতে ডুবে যাওয়ায় যানবাহন ও মানুষ চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরগুনা, সূত্রে জানা গেছে, পূর্ণিমার প্রভাবে বিষখালী, বলেশ্বরের মোহনায় স্বাভাবিক জোয়ারের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বরগুনা সদর উপজেলার অংশে স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশী পানি প্রবাহিত হয়েছে। শনিবার রাতের স্বাভাবিক জোয়ারের চেয়ে বিষখালী-বলেশ্বর এই দুই নদ-নদীতে বিপদসীমার ওপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হয়। সরেজমিনে দেখা গেছে, নদীতে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.