গ্রাহকদের কোটি কোটি টাকা নিয়ে উধাও ই-কমার্স প্রতিষ্ঠান ‘আপনজন’
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ‘আপনজন’ নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহকদের কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। রোববার (১৯ জুন) বিকেলে ভুক্তভোগী শহরের বাহিরগোলায় গড়ে ওঠা ‘আপনজন বাজার আইটি লিমিটেড’ নামে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। তাদের অভিযোগ, গ্রাহকের প্রায় ৪-৫ কোটি টাকা নিয়ে প্রতারক চক্র পালিয়ে গেছে। ইমরুল হাসান সুইট ও রিফাত রহমানসহ ভুক্তভোগীরা জানান, শহরের বাহিরগোলা আওলাদ সেখের বাসা ভাড়া নিয়ে ‘আপনজন বাজার আইটি লিমিটেড’ নামে ই-কমার্স প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় তাদের অনলাইন পেজে পণ্য বিক্রয়ের অফার প্রদান করে এবং ৪০ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেবে বলে উল্লেখ:
