জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত ৮টায়

শেয়ার

আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

আর আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোন কারণে জাতীয় ঈদগাহে জামাত না হলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

ঈদুল আজহা উদযাপন উপলক্ষে রবিবার সচিবালয়ে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ জুলাই বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এই ঈদে সামর্থবান মুসলমানেরা পশু কোরবানি দিয়ে থাকেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.