জাতীয়

১৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু

১৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু

স্থগিত এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, আগস্টের মাঝামাঝি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর পরিকল্পনা থাকলেও এ সময়টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা যায়। তাই এ সময়ে পরীক্ষা না নিয়ে কিছু পরে সেপ্টেম্বরের মাঝামাঝি এসএসসি ও সমমান পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। তিনি আরও জানান, সিলেট ও সুনামগঞ্জের ১১ হাজার ২০০র বেশি পরীক্ষার্থীকে নতুন বই দেয়া হবে। আগামী ২৪ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের নতুন:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে চারদিনের জোয়ারে পানিবন্দি ২০ হাজার মানুষ

লক্ষ্মীপুরে চারদিনের জোয়ারে পানিবন্দি ২০ হাজার মানুষ

 লক্ষ্মীপুর প্রতিনিধিঃ "উপকূলের বাসিন্দা মোমেনা বেগমের ঘরের ভেতরে-বাইরে থৈ থৈ পানি। দৈনিক তিনঘন্টা রান্না ঘরের চুলোও ডুবে থাকে পানির নিচে। এতে গত চারদিন ধরে বাড়িতে রান্না বন্ধ। এদিক-ওদিক থেকে টেনে টুনে চলে পরিবারের সদস্যদের খাবার। তিনি কমলনগর উপজেলা চর ফলকন ইউনিয়ন পরিষদ এলাকার বাসিন্দা।" শুধু মোমেনা বেগম ই নন, ভেড়ীবাঁধ না থাকায় মেঘনার অস্বাভাবিক জোয়ারে গত চারদিন ধরে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার উপকূলের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এতে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠা। পানিতে নিমজ্জিত হয়েছে বিস্তৃর্ণ ফসলী জমি। এতে চর দূর্ভোগে পড়তে হয় স্থানিয়দের। হতদিরদ্র মোমেনা বেগম হাজিরহাট বাজারে ম্যাচে ভাত রান্না:
আরও পড়ুন
চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আমিনুল ইসলাম: ভোলার চরফ্যাশন উপজেলাধীন চর আইচা গ্রামে শনিবার সকালে পুকুরের পানিতে ডুবে সোহানা (৫), ফাতেমা (৪), নামের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত সোহানা দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. ফজলুর মেয়ে, ফাতেমা টাংঙ্গইলের নগরপুর থানার ভাবড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মো.মতিনের মেয়ে। সম্পর্কে তারা খালা-বোনজি। ফাতেমা তার নানা বাড়ি বেড়াতে এসেছিল। স্থানীয়রা জানান, সকালে বাসার পাশে দুই শিশু খেলা করছিলো। কিছুক্ষণ পর তাদেরকে স্বজনরা দেখতে না পেয়ে খোঁজা খুঁজি করে বাসার পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো.শাখাওয়াত হোসেন এর:
আরও পড়ুন
চরফ্যাশনে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

চরফ্যাশনে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

আমিনুল ইসলাম: ভোলার চরফ্যাশনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নে বাঁধের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। নিহত ব্যবসায়ীর নাম আবদুল মালেক (৫৫)। তিনি হাজারীগঞ্জ ইউনিয়নের মৃত আবদুল লতিফ মাঝির ছেলে। এ ঘটনায় নিহতের ভাই আবদুল মান্নান বাদী হয়ে একই এলাকার রবি আলম ও তার মা শানু বেগমকে আসামী করে শশীভূষন থানায় লিখিত অভিযোগ করেছেন। নিহত আবদুল মালেকের পরিবারের ভাষ্য, হাজারীগঞ্জ ইউনিয়নের বাঁধের মাথা এলাকায় আবদুল মালেকের মুদিদোকান আছে। সে দোকান থেকে একই এলাকার যুবক রবি আলম বাকিতে মালামাল কিনতেন। এতে:
আরও পড়ুন
ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে বশেমুরবিপ্রবি

ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে বশেমুরবিপ্রবি

বশেমুরবিপ্রবি, প্রতিনিধিঃ মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে আগামীকাল খুলছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। গত বৃহস্পতিবার (১৪ই জুলাই) ঈদুল আযহার ছুটি শেষ হলেও একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৫ এবং ১৬ তারিখ শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামীকাল (রবিবার) খুলবে বশেমুরবিপ্রবি। এদিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম পুনঃরায় শুরু হবে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। ছুটির আমেজ শেষে দুদিন আগে থেকেই বিশ্ববিদ্যালয়ে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। যার ফলে শিক্ষার্থীদের পদাচরনায় মুখরিত হচ্ছে ক্যাম্পাস প্রাঙ্গণ। এ ছাড়া আগামীকাল থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাসগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট রুটে যাতায়াত:
আরও পড়ুন
ফেসবুকে আসছে এক অ্যাকাউন্টে ৫ প্রোফাইল চালানোর ফিচার

ফেসবুকে আসছে এক অ্যাকাউন্টে ৫ প্রোফাইল চালানোর ফিচার

একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ পাঁচটি প্রোফাইল চালানো। ব্যবহারকারীদের সুবিধার্থে এই নতুন সুবিধা দিতে চলেছে ফেসবুক। এ খবর নিশ্চিত করছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা।   বিভিন্ন প্রোফাইল দিয়ে একেক গ্রুপে যুক্ত হতে পারবেন ব্যবহারকারী। উদাহরণ হিসেবে, ব্যবহারী চাইলেই ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একটি নির্দিষ্ট প্রোফাইল ব্যবহার করতে পারবেন। আর অফিশিয়াল বা ততটা পরিচিত নয়, এমন গ্রুপে ব্যবহার করতে পারবেন অন্য প্রোফাইল। নতুন এই বৈশিষ্ট্য নিয়ে মেটার মুখপাত্র লিওনার্ড ল্যাম জানিয়েছেন, ব্যবহারকারীদের বিভিন্ন বিষয়ে আগ্রহ ও সম্পর্কের ওপর ভিত্তি করে নতুন একটি পরীক্ষামূলক কাজ করছে মেটা। এখানে একটি ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে একাধিক প্রোফাইল চালানোর কাজ করার সুবিধা দেওয়া হয়েছে। তবে ফেসবুকের এই সুবিধা:
আরও পড়ুন
বগুড়ার কাহালুতে ট্রাকচাপায়  প্রাইভেটকারের তিন যাত্রী নিহত

বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত

বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত  হয়েছেন। আজ শনিবার সকালে কাহালুর দরগাহাটে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
আজ গণতন্ত্র অবরুদ্ধ দিবস

আজ গণতন্ত্র অবরুদ্ধ দিবস

আজ ১৬ জুলাই, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস। আওয়ামী লীগ এবং সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ সমমনা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিবসটিকে ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ হিসেবে পালন করে। আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে দিবসটি। ২০০৭ সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশে রাজধানীর ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। এর আগে তাঁর নামে কয়েকটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়। সংসদ ভবনের পাশে একটি বাড়িকে বিশেষ কারাগার বানিয়ে সেখানে ১১ মাস তাঁকে অন্তরীণ রাখা হয়। তাঁকে গ্রেফতারের পর জরুরি অবস্থার মধ্যেই দেশজুড়ে তীব্র প্রতিবাদ ও আন্দোলন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁকে মুক্তি দিতে বাধ্য হয় তত্ত্বাবধায়ক:
আরও পড়ুন
জনমানবহীন বিদেশি জাহাজ ভেসে এলো ভোলার সাগর মোহনায় (ভিডিওসহ)

জনমানবহীন বিদেশি জাহাজ ভেসে এলো ভোলার সাগর মোহনায় (ভিডিওসহ)

ভোলার ঢালচরের সাগর মোহনায় জনমানবহীন একটি বিদেশি জাহাজ (বড় পন্টুনের মতো) ভেসে এসেছে। বিদেশি ওই নৌযানটি গায়ে ‘আলকুবতান’ লেখা আছে। জাহাজের উপরে একটি এক্সকেভেটর (ভেকু), একটি পাথর ভাঙার মেশিন, পাথরসহ বেশকিছু সরঞ্জামাদি রয়েছে। এদিকে জনমানবহীন রহস্যময় এ জাহাজ নিয়ে ভোলার উপকূলের মানুষের মধ্য উৎকন্ঠা বিরাজ করছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের কেউ ঘটনাস্থলে যেতে পারেনি। ঢালচর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার জানান, জাহাজটি চরনিজামের পূর্ব পাশে ভাসমান অবস্থা দেখতে পেলে স্থানীয়রা আমাকে জানায়। বৈরি আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। তবে জাহাজটিকে হেফাজতে আনার চেষ্টা চালাচ্ছেন বলে জানান। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ  শাখাওয়াত হোসেন:
আরও পড়ুন
ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

গাজীপুর মহানগরের কোনাবাড়িতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো এক শিশু। আজ শুক্রবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি ফ্লাইওভার পশ্চিম পাশে টাঙ্গাইলমুখী লেনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজু (৩২), শাহীন (৩০) ও শামীম (৩০)। এ ঘটনায় আহত হয়েছে নিহত রাজুর মেয়ে রাইসা (আড়াই বছর)। তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি ফ্লাইওভার পশ্চিম পাশ দিয়ে একটি প্রাইভেটকার টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। উল্টোপথে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.