জাতীয়

আবারো ৩ নবজাতকের নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু

আবারো ৩ নবজাতকের নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু

একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের টেগরা গ্রামের সাদিনা বেগম (৩২)। পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখতে তাদের নাম রাখা হলো স্বপ্ন, পদ্মা ও সেতু। সোমবার (১৮ জুলাই) দুপুরে পৌর শহরের ডা. ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন শিশুর জন্ম হয়। সাদিনা বেগম উপজেলার টেগরা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। হাসপাতালের পরিচালক ডা ইমার উদ্দিন কায়েস বলেন, সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে স্বপ্ন, পদ্মা ও সেতুর জন্ম হয়। মা ও সন্তানেরা সুস্থ আছে। তবে নবজাতক শিশুগুলোর উন্নত চেকআপের জন্য দিনাজপুরে রেফার্ড করা হয়েছে।
আরও পড়ুন
নরসিংদীতে ইয়াবা ও বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার ৩

নরসিংদীতে ইয়াবা ও বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার ৩

 মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে ইয়াবা ও একটি বিদেশী পিস্তল, গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (১৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তর নাগরিয়াকান্দি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জামিরুল ইসলাম এর নেতৃত্বে ডিবির একটি দল নরসিংদী মডেল থানাধীন উত্তর নাগরিয়াকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তিনজনকে গ্রেফতার ও তাদের কাছে থাকা ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী সদর থানার বাউলপাড়া এলাকার মৃতঃ:
আরও পড়ুন
বিদ্যুৎ  সাশ্রয়ে রাত ৮টার  পর  দোকান ও মার্কেট  বন্ধ

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকান ও মার্কেট বন্ধ

আগামীকাল মঙ্গলবার থেকে রাত ৮টার পর সারা দেশে বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি এবং দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ সরকার। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। সভা থেকে জানানো হয়, বিদ্যুৎ সমস্যা সমাধানে আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিং থাকবে। তবে এ সূচি আগেই জানিয়ে দেওয়া হবে। এ সময় ওই এলাকায় এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে আরও বলা হয়, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি এবং দোকানপাট ও মার্কেট রাত ৮টার:
আরও পড়ুন
মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং

মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং

বিদ্যুৎ সমস্যা সমাধানে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিং থাকবে। তবে এ সূচি আগেই জানিয়ে দেওয়া হবে। এ সময় ওই এলাকায় এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। সভা থেকে জানানো হয়, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি বন্ধ এবং দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ সময় সরকারি অফিসের সভা গুলো অনলাইনে পরিচালনা করতে হবে। সিএনজি পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে ।
আরও পড়ুন
চরফ্যাশনে কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, থানায় মামলা

চরফ্যাশনে কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, থানায় মামলা

আমিনুল ইসলাম: ভোলার চরফ্যাশনে নবম শ্রেনীতে পড়ুয়া এক কিশোরীকে পালিয়ে বিয়ে করার প্রলোভনে রাতের আঁধারে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিত্যক্ত বাগানে আটক রেখে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে আরিফ নামের এক যুবকের বিরুদ্ধে। দু’দিন স্থানীয় মাতাব্বরদের টানাপোড়েন ও দফারফার চেষ্টায় ব্যর্থ হয়ে শনিবার রাতে ভিক্টিম কিশোরীর ভাইয়ের স্ত্রী (ভাবি) বাদী হয়ে যুবক আরফিসহ তিনজনকে আসামী করে চরফ্যাসন থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার রাতে আবদুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ শিবা গ্রামে এঘটনা ঘটে। ভিক্টিম ও মামলা সুত্রে জানাযায়, প্রতিবেশী যুবক আরিফের সঙ্গে তার প্রেম প্রনয় চলছিলো। বৃহস্পতিবার রাতে দুই বন্ধু নুর মোহাম্মদ ও মো. কালুর সহায়তায় পালিয়ে বিয়ে করার প্রলোভন দিয়ে কিশোরীকে ঘর থেকে:
আরও পড়ুন
গাইবান্ধায় জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪, ভাঙচুর-লুটপাট

গাইবান্ধায় জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪, ভাঙচুর-লুটপাট

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। সেই সাথে ঘরবাড়ি ভাঙচুরসহ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ফুলছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ফুলছড়ির উদাখালী ইউনিয়নের পুর্বছালুয়া গ্রামের আছর উদ্দিনের বড় বউয়ের ছেলে আবদুল করিম এবং ছোট বউয়ের সন্তান আবদুর রশিদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসেছিলো আবদুল করিমের। আবদুল করিম ফুলছড়ি সহকারী জজ কোর্টে অন্য ১৪/২০২১ নং মোকাদ্দমা করিয়া ২৯ মে রায় ও ডিক্রি পান। একপর্যায়ে ১৪ জুলাই রাতে করিমের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সাউন্ড কমানোকে কেন্দ্র করে উভয় পক্ষের:
আরও পড়ুন
কাদিরপুরে লন্ডন প্রবাসী হাজী নুরুজ্জামান লন্ডনীর শুভ বিবাহ ও আধুনিক বাড়ীর শুভ উদ্বোধন সম্পন্ন 

কাদিরপুরে লন্ডন প্রবাসী হাজী নুরুজ্জামান লন্ডনীর শুভ বিবাহ ও আধুনিক বাড়ীর শুভ উদ্বোধন সম্পন্ন 

বি. চৌধুরী ( তুহিন) নোয়াখালী প্রতিনিধি ঃ নোয়াখালী বেগমগঞ্জের ১৬ নং কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের লন্ডন মার্কেটের প্রতিষ্ঠাতা হাজী নুরুজ্জামান ( লন্ডনী) আড়াই কোটি ব্যয়ে দোতলা বিশিষ্ট আধুনিক বাড়ী ও শুভ বিবাহের কাজ ১৭ জুলাই দুপুরবেলা প্রায় ১ হাজার লোকের মেজবানি ও ভুরিভোজ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কাদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী জাবেদ উদ্দিন ( সুজন), ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ( স্বপন) ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ কাজী আবুল বাসার,ঘাটলা সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক খুরশীদ আলম, বিএনপি নেতা নোমাইন বশির কানচন, ঘাটলা উচ্চ বিদ্যালয়ের:
আরও পড়ুন
সফল কৃষি উদ্যোক্তা জাহিদুল ইসলাম সৌরভ কে সংবর্ধনা

সফল কৃষি উদ্যোক্তা জাহিদুল ইসলাম সৌরভ কে সংবর্ধনা

আমিনুল ইসলাম: বাংলাদেশে কৃষিতে সেরা ৮ উদ্যোক্তার মধ্যে অন্যতম উদ্যোক্তা ভোলার চরফ্যাশনের মাটি ও মানুষের সন্তান কৃষিবিদ জাহিদুল ইসলাম সৌরভ। শনিবার রাতে তার সহপাঠী বন্ধুমহল এসএসসি ১৯৯২ ব্যাচ এর আয়োজনে চরফ্যাশন ডাকবাংলো হলরুমে এক সংবর্ধনা প্রদান করেছে। দেশের মধ্যে সেরা কৃষি উদ্যোক্তার স্বীকৃতিস্বরূপ জাহিদুল ইসলাম সৌরভ সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে আরটিভি, এন আর বিসি ব্যাংক থেকে সেরা কৃষি পদক প্রদান গ্রহণ করেছেন। তার এই বিরল সম্মাননায় আনন্দিত হয়ে এসএসসি ১৯৯২ ব্যাচ বন্ধুমহলের পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়। জাহিদুল ইসলাম সৌরভ ভোলা-৪ চরফ্যাশন মনপুরা আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম এর দ্বিতীয় ছেলে এবং যুব:
আরও পড়ুন
বিশ্বাসযোগ্য নির্বাচন হবে: কাদের

বিশ্বাসযোগ্য নির্বাচন হবে: কাদের

নির্বাচনের মাধ্যমে যারা সরকারের পরিবর্তন চান, তাদেরকে ভোটে আসতে হবে বলে মন্তব্য করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কাদের বলেন, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চায় না। সব রাজনৈতিক দলের অংশ গ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায়। আওয়ামী লীগ কখনো ফাঁকা মাঠে গোল দিতে চায় না। আমরা চাই সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। রোববার বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন বিআরটিসির প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আজ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন সংলাপে বসছে। নির্বাচন কমিশনের এই সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত এবং ৩১ জুলাই:
আরও পড়ুন
নভেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা

নভেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী নভেম্বর মাসের শুরুতে অনুষ্ঠিত হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মন্ত্রী আরও জানান, স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগস্টের মাঝামাঝি শুরুর পরিকল্পনা থাকলেও এ সময়টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা যায়। তাই এ সময়ে পরীক্ষা না নিয়ে কিছু পরে সেপ্টেম্বরের মাঝামাঝি এসএসসি ও সমমান পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। শিক্ষা বোর্ডগুলো আগস্টের মাঝামাঝি এসএসসি ও সমমান এবং অক্টোবরে এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু শিক্ষামন্ত্রী জানালেন, মধ্য:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.