জাতীয়

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বাসদের সভা

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বাসদের সভা

 প্রদীপ কুমার রায়: নড়াইলসহ সারাদেশের সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাসদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সম্মুখে আজ মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ৫টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা আহবায়ক এম এ মজিদ, সদস্য সচিব এড.মিলন মন্ডল, সদর উপজেলা শাখার সদস্য সচিব এড.মোজাম্মেল হোসেন রিয়াজ, জেলা সদস্য আরিফুর রহমান, কমলনগর উপজেলা শাখার সদস্য সচিব ফিরোজ আলম, সদর কমিটির সদস্য মোঃ নাইম,ছাত্রফ্রন্ট জেলা কমিটির সদস্য সচিব পারভেজ মোশারফ প্রমুখ। বক্তারা স্বাধীন বাংলাদেশে এ যাবৎ কাল পর্যন্ত ঘটে যাওয়া সকল সাম্প্রদায়িক হামলার তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা সহ দায়ীদেরকে আইনের আওতায় এনে বিচার করার জোড় দাবী করেন। অসাম্প্রদায়িক ধর্ম:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

প্রদীপ কুমার রায়: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা মান্নাফির ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। মঙ্গলবার ১৯ জুলাই দুপুরে জেলা যুবদলের আয়োজনে বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন। আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন, যুগ্ম আহবায়ক খালেদ মোহাম্মদ আলী কিরন ও এ কে এম ফরিদ উদ্দিন জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মুনসুর আহম্মদ, আনোয়ার হোসেন জুলফু, কাজী বেলাল, ফয়েজ আহম্মদ, হোসেন আহমেদ, ইকবাল হোসেন, শামছুল আহসান মামুন, কামরুল ইসলাম নিশু, তানভির ভুঁইয়া, জাহাঙ্গির আলম, আব্দুল মালেক মেম্বার, আজাদ উদ্দিন, এম মমিন সহ:
আরও পড়ুন
রামগঞ্জের কাঞ্চনপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনূষ্ঠিত

রামগঞ্জের কাঞ্চনপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনূষ্ঠিত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বিট পুলিশিং এর জোয়ারে - পুলিশ আসবে আপনার দুয়ারে এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জে থানা পুলিশের উদ‍্যোগে বিট পুলিশিং কার্যক‍্রমের আওতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের ৪নং বিটের উদ‍্যোগে ওই ইউনিয়নের সকল ইউপি সদস্যদের সাথে এ সভার আয়োজন করা হয়। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক ও সন্ত্রাস নির্মুল, কিশোর গ্যাং নিয়ন্ত্রনসহ সার্বিক আইন শৃংখলা স্বাভাবিক রাখার নিমিত্তে ১নং কাঞ্চনপুর ইউনিয়নের সকল ইউপি সদস্যদের সাথে মত বিনিময় করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন বিট কর্মকর্তা এসআই সৈয়দ দেলোয়ার হোসেন, এসআই ওয়ালিউল‍্যাহ, সহকারি:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ৩য় ধাপে ঘর পাচ্ছে ৪৩৬টি পরিবার

লক্ষ্মীপুরে ৩য় ধাপে ঘর পাচ্ছে ৪৩৬টি পরিবার

“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এ স্লোগানে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে আরো ৪৩৬ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। মুজিববর্ষ উপলক্ষ্যে আগামী ২১ জুলাই গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর হস্তান্তর করবেন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘তৃতীয় পর্যায়ের (২য় ধাপ) জমি ও গৃহপ্রদান কার্যক্রমে’র উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিংকালে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন আকন্দ। এসময় তিনি আরও বলেন, ইতিমধ্যে ১ম ধাপে ও ২য় ধাপে ১৭৮৬টি পরিবারের মধ্যে গৃহ হস্তান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি):
আরও পড়ুন
বিদ্যুৎ নিয়ে বিএনপি কোন মুখে বড় কথা বলে : কাদের

বিদ্যুৎ নিয়ে বিএনপি কোন মুখে বড় কথা বলে : কাদের

বিদ্যুৎ নিয়ে কথা বলা বিএনপি নেতাদের মুখে শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী। লোডশেডিংয়ের কারণে সরকারের পতন হবে বিএনপি নেতাদের এমন রঙিন খোয়াব শিগগিরই দুঃস্বপ্নে পরিণত হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিদ্যুৎ নিয়ে বিএনপি কোন মুখে বড় কথা বলে? তাদের কি বিন্দুমাত্র লাজ-শরম নেই? বিএনপি আমলে জনগণ বিদ্যুৎ পায়নি, পেয়েছিল খাম্বা। তারপরও তারা কীভাবে বিদ্যুৎ নিয়ে কথা বলেন।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল, দিনের পর দিন যাদের শাসনামলে দিনের অর্ধেক:
আরও পড়ুন
সবাইকে মিতব্যয়ী হতে হবে: প্রধানমন্ত্রী

সবাইকে মিতব্যয়ী হতে হবে: প্রধানমন্ত্রী

মন্ত্রিসভার সদস্যসহ সরকারের সব পর্যায়ের সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সাধারণ নাগরিকদেরও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, ‌‘মিতব্যয়ী হতে হবে। আসুন সবাই মিতব্যয়ী হই।’ মঙ্গলবার (১৯ জুলাই) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘বিদ্যুৎসহ সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী আমাদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।’
আরও পড়ুন
ডা. সাবরিনাসহ ৮ আসামির ১১ বছরের কারাদণ্ড

ডা. সাবরিনাসহ ৮ আসামির ১১ বছরের কারাদণ্ড

কোভিড ১৯-এর নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরীসহ আট আসামির ১১ বছর করে কারাদণ্ড হয়েছে।  আজ মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা কেন্দ্র করে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আসামিদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। পরে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। গত ২৯ জুন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। এর আগে গত ১১ মে ঢাকার:
আরও পড়ুন
বুস্টার ডোজ দিবস আজ

বুস্টার ডোজ দিবস আজ

দেশব্যাপী আজ বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একদিনে ৭৫ লাখ মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়ার লক্ষ্যে আজ দেশব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই ৭৫ লাখ টিকা বুস্টার (তৃতীয়) ও দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হবে। এদিন ১৮ বছরের বেশি যেকেউ দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পূর্ণ হলে বুস্টার ডোজ নিতে পারবেন। বুস্টার ডোজ হিসেবে ফাইজার টিকা দেওয়া হবে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানান, এই ক্যাম্পেইন চলাকালে দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য:
আরও পড়ুন
কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি বিভাগ চালু

কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি বিভাগ চালু

কমলনগর (লক্ষ্মীপুর) : অবশেষে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি বিভাগ চালু করা হয়েছে। (আজ) ১৮ জুলাই সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্যাথলজি সহ নতুনভাবে চালু করা কয়েকটি বিভাগের শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আহমেদ কবির। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, আবাসিক মেডিকেল অফিসার ডা. মীর মোঃ আমিনুল ইসলাম মঞ্জু, মুক্তিযোদ্ধা মাস্টার মোঃ জয়নাল আবেদীন, একেএম শরীফ উল্যাহ, প্রেসক্লাব সভাপতি আবদুল মজিদ, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে একইসাথে স্থাপিত শিশু কর্ণার, বঙ্গবন্ধু কর্ণার, জেনারেটর ব্যবস্থার উদ্বোধন:
আরও পড়ুন
আগামীকাল ৭৫ লাখ মানুষ দ্বিতীয়-তৃতীয় ডোজ টিকা পাবেন

আগামীকাল ৭৫ লাখ মানুষ দ্বিতীয়-তৃতীয় ডোজ টিকা পাবেন

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বগতিতে। এই গতি রোধে আগামীকাল ১৯ জুলাই (মঙ্গলবার) দেশব্যাপী টিকা ক্যাম্পেইন হচ্ছে। এতে এক দিনে ৭৫ লাখ মানুষকে দ্বিতীয় ও তৃতীয় (বুস্টার) ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় মহাখালিতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে চলমান ভ্যাকসিন কার্যক্রমসহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি হচ্ছে। আবার তুলনামূলক বুস্টার (তৃতীয়) ডোজ কাভারেজও কম হয়েছে। সেই বিবেচনায় সরকার আগামী ১৯ জুলাই দেশব্যাপী একটি টিকা ক্যাম্পেইন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, এই ক্যাম্পেইনে দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.