জাতীয়

রামগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও জয়ের জন্মদিন পালিত

রামগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও জয়ের জন্মদিন পালিত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার(২৭ জুলাই) বিকেল ৩টায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিটের অর্ধ সহশ্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন ও শহরের প্রধান প্রধান সড়কে র‌্যালী শেষে ৪টায় খান টাওয়ারে কেক কাঁটা ও আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সোহেল রানার সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক রাশেদ আলম ভূইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ ক ম রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলার আওয়ামীলীগের:
আরও পড়ুন
বেড়েছে দেশে মুসলিম জনসংখ্যা

বেড়েছে দেশে মুসলিম জনসংখ্যা

দেশে ইসলাম ধর্মাবলম্বী জনসংখ্যা এক দশকে বেড়েছে ০ দশমিক ৩৯ শতাংশ। একই সময়ে কমেছে অন্য ধর্মাবলম্বী জনসংখ্যা। ২০২২ এর জনশুমারি অনুযায়ী, দেশের জনসংখ্যার ৯১ দশমিক ০৪ শতাংশ মুসলমান, ৭ দশমিক ৯৫ শতাংশ হিন্দু, ০ দশমিক ৬২ শতাংশ বৌদ্ধ, ০ দশমিক ৩০ শতাংশ খ্রিস্টান এবং অন্যান্য ০ দশমিক ১২ শতাংশ। এদিকে ২০১১ সালে এই হার ছিল যথাক্রমে ৯০ দশমিক ৩৯ শতাংশ, ৮ দশমিক ৫৪ শতাংশ, ০ দশমিক ৬২ শতাংশ, ০ দশমিক ৩১ শতাংশ ও ০ দশমিক ১৪ শতাংশ। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস’র মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর:
আরও পড়ুন
রাজিবপুরে ৩০০ পরিবারের মাঝে কিশোর কিশোরী ক্লাবের ত্রান বিতরণ

রাজিবপুরে ৩০০ পরিবারের মাঝে কিশোর কিশোরী ক্লাবের ত্রান বিতরণ

 সাব্বির মামুন, কুড়িগ্রাম : চর রাজিবপুর উপজেলা তিনটি ইউনিয়নে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটার, সংগীত, আবৃত্তি শিক্ষকের উদ্দ্যেগে শুভসংঘর সার্বিক সহযোগিতায় ২০০ পরিবারের মাঝে ৫ কেজি চাল ১ কেজি ডাল ১ কেজি তেল ১ কেজি চিনি ১ কেজি মুড়ি ও অর্ধশতাধিক পরিবারের মাঝে রান্না করা খাবার এবং অর্ধশতাধিক কিশোর কিশোরীদের মাঝে বিস্কুট, কেক, চকলেটসহ মোট ৩০০ পরিবারের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) এই ত্রান বিতরণের আয়োজন করা হয়। রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের মুন্সিপাড়া ঘাটে কোদালকাটি ইউনিয়নের শংকর মাধবপুর, বিলপাড়া, সাজাই আনন্দ বাজার, মোহনগঞ্জ ইউনিয়নের কাদেরর চর, বড়বেড় চর, সোন্যাসী কান্দী, কাচির চর এলাকায়সহ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে অনিয়মে প্রিসাইডিং অফিসারসহ আটক ২

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে অনিয়মে প্রিসাইডিং অফিসারসহ আটক ২

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসার মাহমুদ আহম্মদ ও জোর করে অন্যের ভোট দেওয়ায় নৌকার পোলিং এজেন্ট মাজহারুল ইসলামকে আটক করা হয়েছে। আজ বুধবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আটক মাহমুদ দিঘলি ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং অফিসার। মাজহারুল নৌকা প্রতীকের দায়িত্বপ্রাপ্ত এজেন্ট। রাজাপুর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম জামিরতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলী উচ্চ বিদ্যালয় ও পূর্ব জামিরতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে,:
আরও পড়ুন
আজ সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন

আজ সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন আজ। মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে ২৭ জুলাই ঢাকায় পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘরে জন্ম নেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর ‘জয়’ নাম রাখেন তার নানা শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন জয়। পরে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে ভারতে যান। সজীব ওয়াজেদ জয়ের শৈশব ও কৈশোর কাটে ভারতে। সেখানকার নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার:
আরও পড়ুন
দুর্নীতি মামলায় ওসি প্রদীপের ২০, স্ত্রী চুমকির ২১ বছর কারাদণ্ড

দুর্নীতি মামলায় ওসি প্রদীপের ২০, স্ত্রী চুমকির ২১ বছর কারাদণ্ড

সিনহা  হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশকে ২০ এবং তার স্ত্রী চুমকি কারণকে ২১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় আদালত এই রায় ঘোষণা করেন। বুধবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে এ মামলার রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক মাহমুদ। এর আগে গত ২৯ মে এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-জেরা শেষ হয়। মামলায় সাক্ষী করা হয়েছিল মোট ২৯ জনকে। তাদের মধ্যে তদন্ত কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনসহ ২৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। গত বছরের ১৫ ডিসেম্বর প্রদীপ ও চুমকির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলা বিচারে:
আরও পড়ুন
বরগুনা হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব

বরগুনা হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব

বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব করলেন একজন দরিদ্র মা উন্নত চিকিৎসার জন্য মা ও শিশু দুজনকেই বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বরগুনা উপজেলার ফুলঝুরি এলাকার দরিদ্র রিক্সা চালক ইব্রাহিমের স্ত্রী লিমা আক্তার প্রসব বেদনা নিয়ে বুধবার সকালে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। প্রচন্ড প্রসব বেদনায় যখন ছটফট করছিলেন রাত দশটার দিকে প্রসূতি মা লিমা আক্তার কে আল রাজী নামের স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে পাঠানোর কথা বলেন জেনারেল হাসপাতালে কর্তব্যরত নার্স। বেসরকারি ওই ক্লিনিকে গেলে সেখানেও চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানান কর্তৃপক্ষ। এরপরই ঘটনাস্থলে উপস্থিত হন বরগুনা জেলা যুবলীগের একজন কর্মী:
আরও পড়ুন
উন্মুক্ত হলো বিদ্যালয়ের জমি খেলার মাঠসহ শহীদ মিনার (ভিডিওসহ)

উন্মুক্ত হলো বিদ্যালয়ের জমি খেলার মাঠসহ শহীদ মিনার (ভিডিওসহ)

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা কবির ত্রপার নেতৃত্বে মঙ্গলবার দুপুরে চরহাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পুরাতন মাঠে গড়ে ওঠা ২৫টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। এতে দীর্ঘদিন পরে উন্মুক্ত হলো উক্ত বিদ্যালয়ের ৪০ শতাংশ জমির খেলার মাঠসহ শহীদ মিনার। জানা যায়, প্রায় ২০ বছর আগে উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজার-সংলগ্ন উক্ত বিদ্যালয়টি পদ্মা নদীর ভাঙনের কবলে পড়লে তা দ্রুত স্থানান্তর করা হয়। আর এ সুযোগে দখলদাররা বিদ্যালয়ের উন্মুক্ত মাঠ ও শহীদ মিনার ঘিরে একের পর এক দোকার ঘর উঠাতে থাকেন। উপজেলার চরহাজীগঞ্জ বাজার ঘেঁষে ওই মাঠে প্রায় ৪০টি দোকানঘর উঠিয়ে দীর্ঘদিন পর্যন্ত নিশ্চিহ্ন করে রেখেছিল:
আরও পড়ুন
বশেমুরবিপ্রবি’তে সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক সামাজিক অসমতার উপর সেমিনার

বশেমুরবিপ্রবি’তে সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক সামাজিক অসমতার উপর সেমিনার

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক সামাজিক অসমতার উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১১৬ নং কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন নিউমেরিকাল অধ্যাপক ও বর্তমান বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.এফ. ইমাম আলি। সেমিনারের মূল বক্তা অধ্যাপক ড. এ. এফ. ইমাম আলি সামাজিক অসমতার উপর জ্ঞান ভিত্তিক আলোচনা করেন। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মজনুর রশীদ, সহকারী অধ্যাপক শামীমা নাসরিন,:
আরও পড়ুন
বেগমগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অবৈধ জাল উচ্ছেদ অভিযান

বেগমগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অবৈধ জাল উচ্ছেদ অভিযান

 মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বেগমগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৬ জুলাই নোয়াখালী খালের বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের হাসানহাটে স্হাপিত অবৈধ জাল উচ্ছেদ করণের লক্ষে মোবাইল কোর্ট / অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। খালে স্হাপিত মৎস্য সম্পদ ধ্বংসকারী ১৫টি চায়না দুয়ারী, ২টি ভেসাল জাল ও ৪৫০ মিটার কারেন্ট জাল ( মনোফিলামেন্ট) জব্দ করা হয়। এ সময় উপস্হিত ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন্নাহার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম। পরে জাল গুলো উপজেলা পরিষদের সামনে সাংবাদিক ও সাধারণ মানুষের উপস্হিতিতে বিনষ্ট করা হয়।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.