The founding anniversary of the founding anniversary of the volunteer league and the birthday of the celebrity in Ramganj
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার(২৭ জুলাই) বিকেল ৩টায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিটের অর্ধ সহশ্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন ও শহরের প্রধান প্রধান সড়কে র্যালী শেষে ৪টায় খান টাওয়ারে কেক কাঁটা ও আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সোহেল রানার সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক রাশেদ আলম ভূইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ ক ম রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলার আওয়ামীলীগের…
