জাতীয়

বরগুনার ঢলুয়া ইউ পির দুই মেম্বার নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বরগুনার ঢলুয়া ইউ পির দুই মেম্বার নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি: বরগুনায় ৭ নং ঢলুয়া ইউনিয়নের দুই ইউপি সদস্যর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টায় জেলা মেম্বার্স এসোসিয়েশনের অয়োজনে বরগুনা পৌর মার্কেট প্রসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ৭নং ঢলুয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ সহ ভুক্তভোগি পরিবার সদস্য অংশ নেয়। এ সময় বক্তরা বলেন সন্ত্রাসি যেই হোক তাকে আইনের আওতায় এনে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া ৯নং এম বালিয়াতলী ইউনিয়নে পরিরখাল বাজারে মিলন মেম্বার এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরগুনা মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মেম্বার এসোসিয়েশনের সদস্য মোঃ সাইফুল ইসলাম স্বপন, বশির উদ্দিন, ইদ্রিস অলী প্রমুখ। সিনিয়র মেম্বার মাসুদ তালুকদার এর পরিচালনায়:
আরও পড়ুন
মানবতাবিরোধী অপরাধ:  ৬ আসামির মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ: ৬ আসামির মৃত্যুদণ্ড

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের  মামলায় খুলনার বটিয়াঘাটার ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার  ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ২০৩ পৃষ্ঠার এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর  সদস্যরা হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হফিজুল আলম। ছয় আসামি হলেন- আমজাদ  হোসেন হাওলাদার সহর আলী সরদার, আতিয়ার রহমান, মোতাছিম বিল্লাহ, কামাল উদ্দিন গোলদার ও নজররু ইসলাম। এদের মধ্যে নজরুল ইসলাম পলাতক। প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন  খান মুন্নি বলেন, এই মামলায় প্রাথমিকভাবে মোট আটজন আসামি থাকলেও একজন মারা গেছেন। তাকে বাদ দিয়ে বাকি সাতজনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। ২০১৫ সালের ১৫ নভেম্বর মামলার  তদন্ত:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে তিন ইউনিয়নে নৌকার জয়

লক্ষ্মীপুরে তিন ইউনিয়নে নৌকার জয়

লক্ষ্মীপুরে সদর ও রামগতি উপজেলার তিন ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এরমধ্যে সদরের দিঘলী ইউনিয়নে উপ-নির্বাচনে সালাউদ্দিন চৌধুরী জাবেদ, রামগতির বড়খেরী ইউনিয়নে হাসান মাকসুদ মিজান ও চর আবদুল্লাহ ইউনিয়নে কামাল উদ্দিন মঞ্জুর জয়ী হোন। বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক ও রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী বিষয়টি নিশ্চিত করেন। রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের হাসান মাকসুদের সঙ্গে চশমা প্রতীকে আবদুল খালেদ মাসুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। হাসান মাকসুদ বড়খেরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। অন্যদিকে একই উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী:
আরও পড়ুন
নরসিংদীর শিবপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদীর শিবপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর শিবপুরে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক চাপায় আবু নাঈম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুন্দারপাড়া সোনাইমুড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু নাঈম (৩০) কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকার সৈয়দ জামানের ছেলে। তিনি নরসিংদী শহরের বৌয়াকুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। পুলিশ ও স্থানীয়রা জানান, আবু নাঈম নরসিংদী থেকে মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর তার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া সোনাইমুড়ী এলাকায় পৌঁছোলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় নাঈম। এসময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা:
আরও পড়ুন
রাবিতে জয়পুরহাট জেলা সমিতির হেল্পডেক্স

রাবিতে জয়পুরহাট জেলা সমিতির হেল্পডেক্স

জয়পুরহাট প্রতিনিধি: জেলা সমিতির বুথের মাধ্যমে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বসায় জায়গা করা, তাদের জিনিসপত্র রাখা, তাদের কেউ কেন্দ্র না চিনলে তাদের পৌছে দিয়ে আসা সহ যেকোন প্রয়োজনে প্রস্তুত ছিলো সদস্যরা। বুথের বিষয়ে সার্বিক সহযোগিতা করায় বিশেষভাবে ধন্যবাদ শাহনাওয়াজ হোসাইন জয় ও EduXpert কে। তীব্র গরমে আগত শিক্ষার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছিলেন শারিফুল আনোয়ার। রাজশাহীর অসহনীয় গরমে একটু পানির জন্য জয়পুরহাট থেকে আগত শিক্ষার্থীদের যেন কারো মুখাপেক্ষী না হতে হয় সেজন্য তিনি নিজে থেকে ফোন দিয়ে আমাদের পাশে থাকার কথা জানান। ২৫ থেকে ২৭ তারিখ, এই তিনদিনে জেলা সমিতির সদস্যরা প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করে।:
আরও পড়ুন
চরভদ্রাসনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চরভদ্রাসনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে (২৭শে জুলাই ) বুধবার বেলা ৪টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের মাননীয় সংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি)খাইরুল ইসলাম, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল ,গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, চরভদ্রাসন ইউপি চেয়ারম্যান আজাদ খান হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর বেপারী, চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরউদ্দিন মৃধা, আওয়ামী লীগ নেতা আনোয়ার আলী মোল্লা, সাংবাদিক:
আরও পড়ুন
কমলনগরে স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কমলনগরে স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাহফুজুর রহমান, মলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সজিব ওয়াজেদ জয় এর জন্মদিন পালিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুসহ দেশের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহি উদ্দিন সোহেল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি-কমলনগরের সাবেক সংসদ সদস্য মোঃ আবদুল্লাহ আল মামুন এমপি। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাজী বাকের হোসেন নিশাদ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুব ও ক্রিড়া:
আরও পড়ুন
নোয়াখালীতে রিকশা চালকদের মাঝে স্বেচ্ছাসেবকলীগের রেইনকোট বিতরণ

নোয়াখালীতে রিকশা চালকদের মাঝে স্বেচ্ছাসেবকলীগের রেইনকোট বিতরণ

বি.চৌধুরী.(তুহিন),নোয়াখালী প্রতিনিধি: স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিকশা চালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও ২৮ জন রিকশা চালকের মাঝে রেইনকোট বিতরণের আয়োজন করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী রহমত উল্যাহ ভূইয়ার সৌজন্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর জাহিদুর রহমান শামীম প্রমূখ।
আরও পড়ুন
বেগমগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪

বেগমগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ও নরোত্তমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২টি বন্দুক, ৩টি এলজি ও ৬টি কিরিচসহ চারজনকে আটক করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার (২৭ জুলাই) দুপুরে এ বিষয়ে পুলিশ সুপার সভা কক্ষে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার শহীদুল ইসলাম। এর আগে গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের খেজুরতলা এলাকার রাস্তার পাশে থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ। পুলিশ সুপার আরও জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরওয়ারিশপুরের সাইফুল ইসলাম নিরব এবং নরোত্তমপুরের সুমন ও রবিন বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ সন্ত্রাসী:
আরও পড়ুন
গাইবান্ধায় প্রদৃপ্ত প্রকল্পের উপজেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধায় প্রদৃপ্ত প্রকল্পের উপজেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউণ্ডেশনের প্রোমোটিং ডিজাস্টার রেডি ইনক্লুসিভ প্রিপেয়ার্ডনেস টুওয়ার্ডস অ্যাডাপটেশন (প্রদৃপ্ত) প্রকল্পের উপজেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের হলরুমে এই অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বেসরকারি সংস্থাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দাতা সংস্থা মারগারেট এ.কারগিল ফিলানথ্রোপিসের অর্থায়নে এই প্রকল্পে কারিগরি সহযোগিতা দিচ্ছে কেয়ার বাংলাদেশ। কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল আলম। সঞ্চালনা করেন প্রদৃপ্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. ফারুক হোসেন। প্রথমে পরিচয় পর্বের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার জগলুল রাজীব।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.