জাতীয়

চরভদ্রাসনে অবৈধ দখল উচ্ছেদ করে শহীদ মিনার উদ্ধার

চরভদ্রাসনে অবৈধ দখল উচ্ছেদ করে শহীদ মিনার উদ্ধার

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ বাজারে ১২২টি অবৈধ দখলদারদের স্থায়ী ও অস্থায়ী স্থপানা ৫ দফায় নোটিশ দিয়েও সরানো যায় নি অবৈধ দখলদারদের ২৫ ই জুলাই মধ্যে সরিয়ে নেওয়ার চূড়ান্ত নোটিশ দেন উপজেলা প্রশাসন। চূড়ান্ত নোটিশ দেওয়ার পরের দিন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বেকু দিয়ে গুরিয়ে দেন স্থাপনা। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার তানজিলা কবির ত্রপা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি খাইরুল ইসলাম। জানা গেছে, উপজেলার গাজিরটেক ইউনিয়নের হাজিগঞ্জ বাজার সংলগ্ন চর হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৫৩শতাংশ জায়গা রয়েছে। সাবেক ম্যানেজিং কমিটির স্বেচ্ছাচারিতা অনিয়মের কারণে জায়গাটুকুও এলাকার প্রভাবশালী কিছু ব্যবসায়ী দখল করে দোকান:
আরও পড়ুন
সিলগালা করা ইটভাটা চালু করায় দুইজনকে এক বছর করে কারাদণ্ড

সিলগালা করা ইটভাটা চালু করায় দুইজনকে এক বছর করে কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া গ্রামে সিলগালা করা একটি অবৈধ ইটভাটা চালু করায় দুই ম্যানেজারকে এক বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন। সাজাপ্রাপ্তরা হলেন সাঘাটার জাদুরতাইড় গ্রামের আবদুল মতিন মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৮) এবং একই উপজেলার বোনারপাড়া গ্রামের ভীম কুমার সরকারের ছেলে জীবন কুমার সরকার (২৭)। এসময় বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ (আইসি) রাকিব হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, চলতি মাসের প্রথম:
আরও পড়ুন
গাইবান্ধায় দুদিনব্যাপী সাহিত্য সম্মেলন শুরু

গাইবান্ধায় দুদিনব্যাপী সাহিত্য সম্মেলন শুরু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গনে দুদিনব্যাপী সাহিত্য সম্মেলন শুরু হয়েছে। 3মঙ্গলবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সাহিত্য সম্মেলন চলছে। এ উপলক্ষে সকালে শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে স্বাধীনতা প্রাঙ্গন চত্ত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, আলোচক হিসাবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ মাজহারউল মান্নান ও কবি সরোজ দেব। মুল প্রবন্ধ উপস্থাপন:
আরও পড়ুন
এক মাসে পদ্মা সেতুতে টোল আদায় ৭৬ কোটি

এক মাসে পদ্মা সেতুতে টোল আদায় ৭৬ কোটি

পদ্মা সেতু উদ্বোধনের পর এক মাসে টোল আদায় হয়েছে ৭৬ কোটি টাকার বেশি। উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে যানচলাচল শুরু হয়ে গত ৩০ দিনে ছয় লাখের বেশি যানবাহন পারাপার হয়েছে পদ্মা সেতু দিয়ে।  পদ্মা সেতু নির্মাণের আগে যানবাহন চলাচল ও আয়ের যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, প্রথম মাসের চিত্র এর কাছাকাছি। ২০০৫ সালে পদ্মা সেতু প্রকল্পের সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে যানবাহন চলাচল ও সেতু থেকে আয়ের একটা পূর্বাভাস দেওয়া হয়েছিল। পরে ২০১০ সালে নকশা প্রণয়নের দায়িত্বে থাকা পরামর্শক প্রতিষ্ঠান ৩৫ বছরে যানবাহনের সংখ্যা ও আয়ের একটা ছক তৈরি করে। এর ওপর ভিত্তি করে ২০১৯ সালের আগস্টে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ঋণ চুক্তি করে:
আরও পড়ুন
জনগণকে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের

জনগণকে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটে বাংলাদেশ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকার আগেভাগে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এজন্য জনগণকে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান। তিনি বলেন, বর্তমান সংকট বৈশ্বিক। বাংলাদেশ যেন এই অভিঘাতে জর্জরিত না হয় সেজন্য সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বর্তমান সরকার আসন্ন সংকট মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করছে। বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস থাকলে কোনও সংকটই মোকাবিলা করা কঠিন নয়। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, আসুন সকলেই দায়িত্বশীল হই; মিতব্যয়ী এবং রাষ্ট্রীয়:
আরও পড়ুন
লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করবে বিএনপি

লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করবে বিএনপি

লোডশেডিংয়ের প্রতিবাদে আগামী ২৯ জুলাই ঢাকা উত্তর,  ৩০ জুলাই ঢাকা দক্ষিণ ও  ৩১ জুলাই সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। আজ মঙ্গলবার বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন
রামগঞ্জে দিন দুপুরে চুরি, চোরকে পুলিশের হাতে সোপর্দ

রামগঞ্জে দিন দুপুরে চুরি, চোরকে পুলিশের হাতে সোপর্দ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা রতনপুর আবাসিক এলাকায় দিন-দুপুরে দুই দিনে তিন দুদর্শ চুরি সংগঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬শে জুলাই) বেলা ১০টায় আওয়ামীলীগের সভাপতি আবদুল লতিব কাজীর ভবনে চুরি করার সময় স্থানীয় জনতা ফারুক হোসেন (২৬) নামের এক চোরকে গনপিটুনি দিয়ে আটককৃত চোরকে রামগঞ্জ থানায় সৌপর্দ করেছে। ফারুক হোসেন রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের নাগমুদ গ্রামের খলিল মোল্লা বাড়ির হানিফ মোল্লার ছেলে। রামগঞ্জ থানা পুলিশের এএসআই জাহিদ হোসেন চোর ফারুক হোসেন স্বীকাররোক্তি মোতাবেক বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে বেশ কয়েকটি মোবাইল, স্বর্নালংকার ও প্রয়োজনীয় মালামালসহ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করেছে। স্থানীয়সূত্রে জানা যায়,মঙ্গলবার পৌর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবদুল:
আরও পড়ুন
সিরাজগঞ্জে গাঁ-জা-সহ চার মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জে গাঁ-জা-সহ চার মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি গাঁজাসহ চার মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১১টায় র‌্যাব-১২’র হেডকোয়ার্টারের মেজর (মিডিয়া অফিসার) এম.রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো- কুড়িগ্রাম জেলার পূর্বফুলমতি গ্রামের মৃত আ. সামাদের ছেলে আজগার আলী (৩৫), একই জেলার নতুন রেলওয়ে স্টেশন এলাকার আবুল কাশেমের মেয়ে মোছা. কলি আক্তার (২২), সিরাজগঞ্জের তাড়াশ উত্তর ওয়াবদা বাঁধ এলাকার মোফাজ্জলের ছেলে আ. মজিদ (৩৯) ও তাজুল ইসলামের ছেলে এনামুল হক (২৩)। মেজর এম. রিফাত-বিন-আসাদ জানান, গোপন সংবাদে সোমবার সন্ধ্যা ৭টার দিকে ভুইয়াগাড়ী বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি:
আরও পড়ুন
তজুমদ্দিনে কোভিড-১৯ প্রতিরোধে হাঙ্গার প্রজেক্ট’র টাউনহল মিটিং অনুষ্ঠিত

তজুমদ্দিনে কোভিড-১৯ প্রতিরোধে হাঙ্গার প্রজেক্ট’র টাউনহল মিটিং অনুষ্ঠিত

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি: কোভিড-১৯ প্রতিরোধের ; ঝুঁকি যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে উদ্ধুদ্ধকরণ করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে টাউনহল মিটিং করেছে "দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ "। সোমবার (২৫জুলাই) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ভোলার তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মিলনায়তনে "ইউনিসেফ" এর সহযোগিতায় এ টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়। "দি হাঙ্গার প্রজেক্ট" এর ভোলা জেলা সমন্বয়কারী মোঃ আশরাফউদ্দিন মামুন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কবির সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন চেয়ারম্যান এ, কে, এম শহীদুল্লাহ কিরন। এ সময় আরও:
আরও পড়ুন
রুটিন চূড়ান্ত হলে ১৩ দিনে  এসএসসি পরীক্ষা শেষ হবে

রুটিন চূড়ান্ত হলে ১৩ দিনে এসএসসি পরীক্ষা শেষ হবে

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রস্তুত করেছে আন্তঃশিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, সময়সূচিতে ১৩ দিনের মধ্যে পরীক্ষা সম্পূর্ণ করার প্রস্তাব করা হয়। ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ১ অক্টোবর লিখিত পরীক্ষা শেষ করার প্রস্তাব করা হয়। পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বোর্ডের কর্মকর্তারা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে গ্যাপ কমিয়ে স্বল্প সময়ে পরীক্ষা শেষ করতে সূচি তৈরি করা হয়েছে। এখন মন্ত্রণালয় অনুমোদন দিলেই চূড়ান্ত । সাধারণত ফেব্রুয়ারির শুরুর দিকে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়া হতো। তবে এ বছর করোনার কারণে প্রথম দফা এবং বন্যার কারণে দ্বিতীয় দফা এই দুই পাবলিক পরীক্ষা পিছিয়ে যায়। গত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.