জাতীয়

বরগুনায় ইভটিজিং করার প্রতিবাদে ডাকা মানববন্ধন সংঘর্ষে পন্ড

বরগুনায় ইভটিজিং করার প্রতিবাদে ডাকা মানববন্ধন সংঘর্ষে পন্ড

মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধিঃ বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আয়লা মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করার মানববন্ধন বহিরাগতদের সংঘর্ষে ঘটনায় পন্ড হয়ে গেছে। আজ রবিবার সকাল দশটায় বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে মানববন্ধন নিয়ে অভিযুক্ত পরিবার ও ছাত্র ছাত্রীদের অভিভাবকেরা তর্কে জড়িয়ে পড়লে পরবর্তীতে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় সেনাবাহিনীতে কর্মরত বাকিবিল্লাহ ওরফে মিতু ফরাজী ও সাহস ঘরামী, সুলতান ঘরামীরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস‍্য ইমরান হোসেন স্বপন কে মারধর শুরু করলে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং লাইব্রেরীর চেয়ার ভাংচুর ও কক্ষের ক্ষতি সাধন করে। এসময় শিক্ষক মন্ডলী সহ সাধারন ছাত্র ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। বহিরাগতদের হামলায় ৫/৬ জন ছাত্রছাত্রী আহত:
আরও পড়ুন
রায়পুরে গরমে চাহিদা বেড়েছে ডাবের,নারকেল সংকটের আশঙ্কা

রায়পুরে গরমে চাহিদা বেড়েছে ডাবের,নারকেল সংকটের আশঙ্কা

 প্রদীপ কুমার রায়: রায়পুরে তিব্র গরমের কারণে ডাবের চাহিদা বেড়েছে। চাহিদা বাড়ায় ডাব কেনা-বেচায় সরগরম উপজেলার বিভিন্ন হাটবাজার থেকে শুরু করে গ্রামের বাড়ীও। নারকেল বাগানগুলো এখন ডাব ব্যবসায়ীদের পদচারণে সরব হয়ে উঠেছে। উপজেলায় এত দিন একটি ডাব ৩০-৩৫ টাকায় বিক্রি হয়েছে। আর এখন গাছ থেকেই ৪৫-৫০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। অপর দিকে ডাব বেশি বিক্রি হওয়ায় এবার নারকেলের সংকট দেখা দেওয়ার আশঙ্কা করেছেন এলাকাবাসী। এদিকে এক জোড়া ঝুনা নারকেল আগে ৪৫-৫০ টাকা বিক্রি হলেও এখন তা বেড়ে হয়েছে ৮০-১২০ টাকা। ঈদের সময় এক জোড়া নারকেলের দাম ১৫০ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন নারকেল ব্যবসায়ীরা। সোমবার (১ আগষ্ট) দেবীপুর,:
আরও পড়ুন
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি হলেন মেহেদী হাসান মঞ্জু

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি হলেন মেহেদী হাসান মঞ্জু

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ লক্ষ্মীপুর জেলা শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ছাত্রনেতা মেহেদী হাসান মঞ্জু। রবিবার (৩১জুলাই ) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেন। মেহেদী হাসান মঞ্জু লক্ষ্মীপুর জেলা শাখা ছাত্রলীগের সহ সভাপতি পদে নির্বাচিত হওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেহেদী হাসান মঞ্জু বলেন, আমি আমার উপর অর্পিত দ্বায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য যথাসাধ্য চেষ্টা:
আরও পড়ুন
রামগঞ্জের কৃতি সন্তান নুরে আলম সিদ্দিকী কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নির্বাচিত

রামগঞ্জের কৃতি সন্তান নুরে আলম সিদ্দিকী কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নির্বাচিত

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কৃতি সন্তান মেধাবী ছাত্রনেতা নুরে আলম সিদ্দিকী। রবিবার (৩১জুলাই ) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে নুরে আলম সিদ্দিকী কে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটিতে সদস্য নির্বাচিত করেন। নুরে আলম সিদ্দিকী ছাত্রলীগ এর সদস্য থেকে ৭নং দরবেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক,লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক এবং ঢাকাস্থ কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। কর্মদক্ষতার দূরদর্শিতার মধ্য দিয়ে বেড়ে ওঠা এক ছাত্রলীগের:
আরও পড়ুন
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন

সাইফুল ইসলাম রকি সভাপতি ও শাহাদাত হোসেন ভুইঁয়াকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।  রবিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়। এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটি ঘোষণা করার সঙ্গে সঙ্গে জেলা জুড়ে আনন্দের জোয়ার বইতে শুরু করেছে। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে তৃণমূলের নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। নতুন এই কমিটিতে যারা রয়েছেন…
আরও পড়ুন
তজুমদ্দিনে জুয়াড় আসর থেকে ৬ জুয়াড়ি আটক

তজুমদ্দিনে জুয়াড় আসর থেকে ৬ জুয়াড়ি আটক

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে ৫নং শম্ভুপুর ইউনিয়নে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ৬ জুয়ারীকে আটক করেছে তজুমদ্দিন থানা পুলিশ। শনিবার রাতে তজুমদ্দিন থানার এস আই মোঃ শামীম সরদার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ০৫নং ওয়ার্ড হতে তাদের আটক করা হয়। পরে রবিবার (৩১জুলায়) তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে তজুমদ্দিন থানাধীন ০৫নং শম্ভুপুর ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ দক্ষিন শম্ভুপুর সাকিনের জনৈক মোস্তফা মিয়ার ঘরের সামনে উঠান হইতে অভিযানের সময় তাস খেলারত অবস্থায় ১। মোঃ শাহিন (২৪), পিতা- মোঃ কামাল, ২। মোঃ আলামীন (২৫), পিতা- মোঃ শাহজাহান, ৩। মোঃ জাকির (২৫), পিতা- আঃ:
আরও পড়ুন
রামগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

রামগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও মানসম্মত চিকিৎসা সেবা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে রামগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে কলাবাগান লন্ডন ম্যানশন (সোনালী ব্যাংক ভবন) দ্বিতীয় তলায় টিচার্স মেডিকেল সেন্টার। আজ রবিবার, (৩১ জুলাই) সকাল থেকে শুরু হয়ে দিন ব্যাপী টিচার্স মেডিকেল সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা উদ্বোধন করেন রামগঞ্জ আসনের সংসদ সদস্য ডা: আনোয়ার হোসেন খানের স্থানীয় প্রতিনিধি ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রধান উদ্যোক্তা ও এমডি কাজী জসিম উদ্দিন, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা পরিচালক ইউনুছ বেলাল, মুকবুল হোসেন, এম এ হালিম খান লিটন, মোরশেদ পাটোয়ারী। এসময় প্রতিষ্ঠান পরিদর্শন করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রামগঞ্জ:
আরও পড়ুন
রায়পুরে গৃহবধুকে আটকে রেখে মুক্তিপণ দাবি

রায়পুরে গৃহবধুকে আটকে রেখে মুক্তিপণ দাবি

প্রদীপ কুমার রায়: ছেলেকে চাকরি দেবে এমন প্রলোভনে রাজশাহী থেকে রায়পুর এনে অপহরণের পর মুক্তিপণ দাবি করে আটকে রাখার পর নাজমা আক্তার (৪০) নামে এক গৃহবধূকে উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশ। নাজমা আক্তার রাজশাহী শহরের চন্দ্রিমা থানার শিরোইল কলোনির নুর মোহাম্মদ সরদারের (৫০) স্ত্রী। পুলিশ পশ্চিম মাছিমপুর গ্রামের আজিজ উল্যা পাটোয়ারী বাড়ির আবদুল মান্নান পাটোয়ারীর ছেলে আনোয়ার হোসেন ওরফে দেলোয়ার হুজুরের ঘর থেকে শনিবার রাত ৯টার দিকে তাকে উদ্ধার করেন। পুলিশ সূত্র ও ভুক্তভোগী নাজমা বেগম জানান, বড় ছেলে শাহিনুর রহমান বেকার থাকায় চাকরির সন্ধান করছিলেন। হঠাৎ একটি চাকরির লোভনীয় অফার পান ল²ীপুরের রায়পুর থেকে। সেই সূত্র ধরে নাজমা ও:
আরও পড়ুন
এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত

এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত

বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আজ রবিবার পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  শিক্ষাবোর্ড ঢাকা।
আরও পড়ুন
বেগমগঞ্জে বঙ্গবন্ধু মেধা অন্বেষণ ও পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথি এমপি কিরণ

বেগমগঞ্জে বঙ্গবন্ধু মেধা অন্বেষণ ও পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথি এমপি কিরণ

বি. চৌধুরী ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই সকাল ১১টা উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী ৩ ( বেগমগঞ্জ) আসনের এমপি বিশিষ্ট শিল্পপতি মামুনুর রশীদ কিরণ। বিশেয অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম পাটওয়ারী, মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলামের সন্ঞালনায় ও উপজেলা নির্বাহী অফিসার শামছুন্নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.