আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কৃতি সন্তান মেধাবী ছাত্রনেতা নুরে আলম সিদ্দিকী।
রবিবার (৩১জুলাই ) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেন।
একই সঙ্গে নুরে আলম সিদ্দিকী কে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটিতে সদস্য নির্বাচিত করেন। নুরে আলম সিদ্দিকী ছাত্রলীগ এর সদস্য থেকে ৭নং দরবেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক,লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক এবং ঢাকাস্থ কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।
কর্মদক্ষতার দূরদর্শিতার মধ্য দিয়ে বেড়ে ওঠা এক ছাত্রলীগের কর্মী। আওয়ামী পরিবার থেকেই বেড়ে উঠেছেন। উপজেলার লামচর বহুমূখী উচ্চ বিদ্যালয় স্কুলজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। ছাত্রলীগের একজন কর্মী থেকে তিনি আজ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। এ নিয়ে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন, আমি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নির্বাচিত হয়েছি সেটা বড় কথা নয়, আমি ছাত্রলীগের জন্য কি দিতে পেরেছি সেটা বড় কথা। আমি ছাত্রলীগের জন্য কাজ করে যাচ্ছি এবং যাব। পদ-পদবি দায়িত্বমাত্র।
ভবিষ্যতেও আমি ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যেতে চাই। এদিকে নুরে আলম সিদ্দিকী কে সদস্য নির্বাচিত করায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে সর্বমহলে।
রবিবার রাত্রে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে অভিনন্দন জানাতে শুরু করে শত শত নেতাকর্মী।
