জাতীয়

চরভদ্রাসনে প্রবাসির বাড়িতে ডাকাতি

চরভদ্রাসনে প্রবাসির বাড়িতে ডাকাতি

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসনে জানালার গ্রীল কেটে ঘরে ঠুকে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে উপজেলার সদর ইউনিয়নের এমকে ডাঙ্গী গ্রামে। সৌদি প্রবাসির স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩২) জানান, গত সোমবার রাত দশটার দিকে তিনি তার দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে এক তলা ভবনের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘুম ভাঙ্গলে তার কক্ষে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা চাঁরজন ব্যক্তিকে দেখতে পান। এসময় তার গায়ে থাকা ওড়ঁনা দিয়ে তার মুখ ও হাত বেধেঁ ফেলে অজ্ঞাতরা। তাদের হাতে পিস্তল সাদৃশ্য বস্তু সহ চাকু ও চায়নিজ কুড়াল ছিল বলে তিনি জানান। এসময় তারা সাবিনার:
আরও পড়ুন
রামগঞ্জে রাতের অন্ধকারে সাইনবোর্ড লাগিয়ে সম্পত্তি দখল করলেন যুবলীগ নেতা

রামগঞ্জে রাতের অন্ধকারে সাইনবোর্ড লাগিয়ে সম্পত্তি দখল করলেন যুবলীগ নেতা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের ফতেহপুর ব্রীজ সংলগ্ন সড়কের পাশে রাতের অন্ধকারে শেখ রাসেল জতীয় শিশু কিশোর পরিষদের সাইনবোর্ড লাগিয়ে সম্পত্তি দখল করেছে স্থানীয় যুবলীগ নেতা এবং সাবেক মেম্বার বেলাল আহম্মেদ। স্থানীয় মুক্তার হোসেন ও ফিরোজ তাদের ক্রয়কৃত সম্পত্তিতে যুবলীগ নেতা বেলাল হোসেনের এমন দখল বানিজ্যের কারনে স্থানীয়ভাবে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সৃষ্ট ঘটনায় সম্পত্তির মালিক মোক্তার হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রামগঞ্জ থানা পুলিশের এসআই ওলি উল্যা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ১লা আগষ্ট (সোমবার) রামগঞ্জ থানা বিট পুলিশের উদ্যোগে বৈঠকে কোন সুরাহ না হওয়ায় আগামী ৭আগষ্ট বৈঠকের সিন্ধান্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,:
আরও পড়ুন
তৃনমূল থেকে মেধা আর পরিশ্রমে ডাক্তার রফি কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা

তৃনমূল থেকে মেধা আর পরিশ্রমে ডাক্তার রফি কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধ: নেত্রকোণা জেলার কৃতি সন্তান, নেত্রকোনা শহরের পরিচিত মুখ, তৃণমূল থেকে গড়ে উঠা রাজনৈতিক নেতৃত্ব,মেধাবী ছাত্রনেতা ডাক্তার আবু হুরাইরা রফি কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদে সহ-সম্পাদক পদে মনোনীত হয়েছেন। তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেছেন এবং বাংলাদেশ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই স্কুল জীবন থেকে শুরু করে প্রায় ১৫ বছর ধরে পর্যায়ক্রমে তৃণমূল, মেডিকেল কলেজ ক্যাম্পাস এবং কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। তার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদায়নে নেত্রকোনা শহরের রাজনৈতিক মহলে যথেষ্ট ইতিবাচক আলোচনা শুরু হয়েছে এবং সিনিয়র নেতৃবৃন্দরা আশা করছেন ভবিষ্যতেও যেন এমন মেধাবী,পরিচ্ছন্ন ছেলেরা:
আরও পড়ুন
কমলনগরে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক 

কমলনগরে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক 

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা তথ্য সেবা কেন্দ্রের তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২ আগষ্ট (মঙ্গলবার) বেলা ১১টায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ণ প্রকল্প উপলক্ষে হাজিরহাট হামিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হলরুমে প্রশিক্ষনার্থীদেরকে নিয়ে আয়োজন করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত একটি প্রকল্প। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাহানা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা কৃষি অফিসার আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের, পল্লী নিউজ সম্পাদক মোঃ ওয়াজি উল্যাহ:
আরও পড়ুন
বরগুনায় মেশিন দিয়ে বালু উত্তোলনে মুজিব বর্ষের ঘরের ভিটি নির্মান ; ক্ষতিগ্রস্থ কৃষকরা

বরগুনায় মেশিন দিয়ে বালু উত্তোলনে মুজিব বর্ষের ঘরের ভিটি নির্মান ; ক্ষতিগ্রস্থ কৃষকরা

মইনুল আবেদীন খান, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে অবৈধ ‘বোমা’ (ড্রেজার) মেশিন দিয়ে বালু উত্তোলন করে মুজিব বর্ষের (১৩টি) ঘরের ভিটি ভরাট করা  হচ্ছে । একই ভাবে আঠারগাছিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জালিয়ার গোজা এলাকায় মুজিব বর্ষের (২০টি ) ঘরের ভিটি বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করে ভরাট করা হয়েছে এতে ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার ফসলি , জমি, গাছপালা ও স্থাপনা। কৃষ্ণনগর গ্রামের ক্ষতিগ্রস্থ বাদল হাওলাদার . হাতেম হাওলাদার, মিন্টু হাওলাদার,  জসিম হাওলাদার, কবির হাওলাদার .  রফিক পাটোয়ারী, রিয়াজ হাওলাদার, নুর আলম হাওলাদার, শিরিন বেগম জানান, আমাদের কৃষির ফসলি জমির মধ্যে দিয়ে বয়ে যাওয়া খালটি:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ইউপি সদস্যের হাতে লাঞ্চিত চেয়ারম্যান : আহত ৩

লক্ষ্মীপুরে ইউপি সদস্যের হাতে লাঞ্চিত চেয়ারম্যান : আহত ৩

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু ফরাজীকে লাঞ্চিত করেছে  ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ( মেম্বার) মোহাম্মদ আলমগীর ওরফে মোহাম্মদ আলী, তার ভাই লিটন ও তার সন্ত্রাসী বাহিনী।  রবিবার বিকেল সাড়ে ৬টা দিকে আখন বাজারস্থ মিন্টু ফরাজীর ব্যক্তিগত কার্যালয়ে। জানাযায়, সৌদিতে স্থানীয় আখন বাড়ীর দুই প্রবাসীর ৬ হাজার রিয়্যাল অর্থের লেনদেনের বিষয়ে বিরোধ দেখা দিলে রবিবার বিকেলে চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যলয়ে এক শালিসী বৈঠকের আয়োজন করেন চেয়ারম্যান। ওই শালিসে চেয়ারম্যান মিন্টু ফরাজী, ৩নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী, ৪নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক মেম্বার আব্বাস উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান আওয়ামীলীগ নেতা তারেক আজিজ জনি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময়:
আরও পড়ুন
বেগমগঞ্জে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের নবীন বরণ

বেগমগঞ্জে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের নবীন বরণ

 বি. চৌধুরী (তুহিন),নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের নবীন বরন ১ম বর্ষ এমবিবিএস ২০২১ / ২২( ১৪ তম ব্যাচ) সকল ছাএছাএীদের অভ্যর্থনা অনুষ্ঠান ১ আগস্ট সকালে কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নোয়াখালী ৩ ( বেগমগঞ্জ) আসনের এমপি বিশিষ্ট শিল্পপতি মামুনুর রশীদ কিরণ, বিশেষ অতিথি ডাঃ নোমান,ডাঃ মাহবুবুর রহমান বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ ডাঃ আবদুস ছালাম ।
আরও পড়ুন
নরসিংদীর মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত ১

নরসিংদীর মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত ১

মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি নরসিংদীর মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে একজন নিহতের ঘটনা ঘটেছে। নিহত জেলের নাম মিকুঞ্জ দাস (৪৪)। এসময় নদীতে পড়ে সুমন দাস (২৪) নামের এক জেলে ও নিখোঁজ হয়েছেন। সোমবার (১আগস্ট) দুপুরে নরসিংদী জেলা শহর সংলগ্ন হাজীপুর এলাকার মেঘনা নদীতে এই বজ্রপাতের ঘটনাটি ঘটে। নিহত মিকুঞ্জ দাস (৪৫) নরসিংদী সদর উপজেলার হাজীপুর নয়াপাড়া এলাকার মৃত মতি লাল দাসের ছেলে। নিখোঁজ সুমন দাস একই এলাকার ধিরাই চন্দ্র দাসের ছেলে। হাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু এই তথ্য নিশ্চিত করেছেন। ইউপি চেয়ারম্যান ও পরিবারের সদস্যরা জানান, হাজীপুর এলাকার মিকুঞ্জ দাস সহ চারজন জেলে প্রতিদিনের মতো সকালে:
আরও পড়ুন
চাঁদাবাজির মামলায় কথিত দুই সাংবাদিক কারাগারে

চাঁদাবাজির মামলায় কথিত দুই সাংবাদিক কারাগারে

মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার কথিত দুই সাংবাদিক চাঁদাবাজি মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার(১লা আগষ্ট) বেলা ১২ টার দিকে আদালতের বিচারকের কাছে জামিন আবেদন করলে নামঞ্জুর করে দুই সাংবাদিক কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামী জামাল খলিফা ওরফে চান মিয়া(২৮) তালতলীর ছোট ভাইজোড়া গ্রামের আতাহার খলিফার ছেলে ও বড় অংকুজান পাড়া খোট্রারচর গ্রামের শাহজাহানের ছেলে জলিল। মামলা সূত্রে জানাগেছে গতবছরের ১৮ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তাপবিদ্যুৎ এলাকায় ব্যবসায়ী ইমরানের দোকানে গিয়ে মৃত্যৃর ভয় দেখিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসামীরা । দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করিলে ভাঙ্গারি ব্যবসায়ী ইমরানকে তারা মারধর করে:
আরও পড়ুন
বিএনপি নেতাদের হাতে হারিকেনই ধরিয়ে দিতে হবে: শেখ হাসিনা

বিএনপি নেতাদের হাতে হারিকেনই ধরিয়ে দিতে হবে: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত দেশগুলো যখন হিমশিম খায়, তখন আমরা সাশ্রয়ী হচ্ছি। এটার অর্থ এই নয়, আমরা লুটপাট করছি। লুটপাট তো বিএনপি করেছে। আমি দেখেছি- বিএনপি নেতারা হারিকেন নিয়ে আন্দোলন করছে। তাদের হাতে হারিকেনই ধরিয়ে দিতে হবে। আর মানুষকে ভালো রাখতে আমরা সব কাজ করছি। সেটাই করবো। আজ সোমবার কৃষকলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্ত ও প্লাজমাদান কর্মসূচিতে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এসময় নেতাকর্মীদের রক্তদানে উৎসাহিত করে আওয়ামী লীগ সভাপতি বলেন, জাতির পিতার আদর্শের প্রতিটি নেতাকর্মী মানুষের সেবায় সব সময় পাশে থাকবে নিবেদিত প্রাণ হয়ে। বঙ্গবন্ধুর জীবনে ক্ষমতার কোনো লোভ ছিল না বলে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.