জাতীয়

সিরাজগঞ্জে জাতীয় জুটমিল চালু ও বকেয়া পাওনার দাবীতে শ্রমিকদের বিক্ষোভ 

সিরাজগঞ্জে জাতীয় জুটমিল চালু ও বকেয়া পাওনার দাবীতে শ্রমিকদের বিক্ষোভ 

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ: বন্ধ হয়ে যাওয়া দেশের সকল জুটমিল চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় জুটমিল শ্রমিক কর্মচারীরা। রবিবার সকালে সিরাজগঞ্জের রায়পুরে জাতীয় জুটমিল প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় জুট মিল শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু বকর ভুইয়া, ট্রেড ইউনিয়ন সিরাজগঞ্জ অঞ্চলের সভাপতি বরকত উল্লাহ, জাতীয় জুটমিল শ্রমিক কর্মচারী পরিষদের যুগ্ন আহবায়ক সেলিম হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সিরাজগঞ্জের জাতীয় জুটমিলসহ সারাদেশের পাটকল বন্ধ করে দেয়া হয়েছে। অথচ শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হয়নি।:
আরও পড়ুন
রায়পুরে অজ্ঞান পার্টির খপ্পরে চা দোকানী

রায়পুরে অজ্ঞান পার্টির খপ্পরে চা দোকানী

প্রদীপ কুমার রায়: রায়পুরে নুরনবী (৫৫) নামের এক খুদ্র ব্যবসায়ী অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ৭০ হাজার টাকা হারিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১টার দিকে শহরের উপজেলা পরিষদ রোডের সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে বিকালে লক্ষ্মীপুরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নুরনবীর প্রতিবেশী মৌলভী ইউছুফ আলী জানান, তাদের বাড়ি উপজেলার ৭নং বামনী ইউনিয়নের বামনী গ্রামে। নুরনবী পেশায় একজন চা দোকানী । তার এক ছেলে বিদেশে রয়েছে। ছেলের পাঠানো ৭০ হাজার টাকা উঠাতে সোনালী ব্যাংকে এসেছিলেন। দুপুরে তারা খবর পান, নুরনবী সোনালী ব্যাংকের সামনে নুরজাহান হোটেলে:
আরও পড়ুন
নরসিংদীতে ফায়ার সার্ভিসের অগ্নি প্রতিরোধ ও অগ্নিনির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠিত

নরসিংদীতে ফায়ার সার্ভিসের অগ্নি প্রতিরোধ ও অগ্নিনির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে ফায়ার সার্ভিসের অগ্নি প্রতিরোধ ও অগ্নিনির্বাপন বিষয়ক উদ্ধার কাজে অংশগ্রহন মূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ জুলাই) সকাল ১১টায় নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া এলাকায় নরসিংদী প্লাজায় এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। এসময় আগুন লাগলে জনসাধারণের করণীয়, বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার ও সচেতনতা বিষয়ক বিভিন্ন দিক মহড়ার মাধ্যমে প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আতংক নয়, সচেতনতার মাধ্যমে ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে আগুন নেভানোর মাধ্যমে জানমাল রক্ষায় সকলকে সচেতন হওয়াসহ অন্যদেরও সচেতন করার আহবান জানানো হয় এই মহড়ায়। উক্ত মহড়া অনুষ্ঠানে নরসিংদী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আবদুল মান্নান আনসারীর পরিচালনায় ও নরসিংদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার:
আরও পড়ুন
ইসলামী ব্যাংকের এসএভিপি পদোন্নতিতে মো. ছানা উল্লাহকে সংবর্ধনা

ইসলামী ব্যাংকের এসএভিপি পদোন্নতিতে মো. ছানা উল্লাহকে সংবর্ধনা

জুনাইদ আল হাবিব- ইসলামী ব্যাংকের সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) ও লক্ষ্মীপুরস্থ কমলনগর সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মো. ছানা উল্লাহকে পদোন্নতি প্রাপ্তিতে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। শনিবার (৩০জুলাই) রাতে জেলা শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। সোসাইটির সভাপতি ফারুক হোসাইন নুরনবীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি। সোসাইটির সাধারণ সম্পাদক ও নোভা ট্রমা সেন্টার এন্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আ হ মোস্তাকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি কাউছার আহমদ, সাবেক সাধারণ:
আরও পড়ুন
ভোলায় পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, নিহত ১, আহত ২০

ভোলায় পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, নিহত ১, আহত ২০

ভোলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ ঘটে। আজ রবিবার বেলা ১১ টার দিকে ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে কালিনাথ রায় বাজার এলাকায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। এসময় ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশও টিআর সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির শোপান জানান, পুলিশের গুলিতে আব্দুর রহিম নামের এক কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আরও পড়ুন
আওয়ামী লীগের ব্যয়ের চেয়ে আয় বেশি

আওয়ামী লীগের ব্যয়ের চেয়ে আয় বেশি

নির্বাচন কমিশন কার্যালয়ে ২০২১ পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন দাখিল করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ রবিবার সকালে নির্বাচন কমিশন সচিবের কাছে এ প্রতিবেদন জমা দেয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপকমিটির সদস্য জাফরুল শাহরিয়ার জুয়েল। পরে বাংলাদেশ আওয়ামী লীগের আয়-ব্যয়ের সার-সংক্ষেপ সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়। ২০২১ পঞ্জিকা বছরে বাংলাদেশ আওয়ামী লীগের মােট আয় হয়েছে ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। ২০২০ পঞ্জিকা বছরে মােট আয় ছিল ১০ কোটি ৩৩:
আরও পড়ুন
গাজীপুরে বাসের ধাক্কায় ৫জন নিহত

গাজীপুরে বাসের ধাক্কায় ৫জন নিহত

গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ ৫ যাত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার টিএনটি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার রাত ১১টার দিকে কাজ শেষে চন্দ্রা থেকে অটোরিকশা করে তারা বাড়ি ফিরছিলেন। উপজেলার মাকিষবাথান এলাকায় পৌঁছালে পিছন থেকে কেপি পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে সড়কে উল্টে গেলে অটোরিকশায় থাকা যাত্রীরা সড়কের ওপরে পড়ে যায়। এ সময় কালিয়াকৈর থেকে ছেড়ে আসা দ্রুত গতির ইতিহাস পরিবহন সড়কে পড়ে থাকা যাত্রীদের উপর দিয়ে চলে গেলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ এক যাত্রী নিহত হয়। আহত অপর তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপতালে:
আরও পড়ুন
রাজধানীতে  মাদকবিরোধী অভিযান, আটক ৬২

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৬২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গতকাল শনিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৭৪৪৬ পিস ইয়াবা, ১১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ২৭ গ্রাম হেরোইন, ১০০ বোতল দেশিমদ ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা রুজু হয়েছে।
আরও পড়ুন
বিদায়বেলা ফুলসজ্জিত গাড়িতে পুলিশ কনস্টেবল

বিদায়বেলা ফুলসজ্জিত গাড়িতে পুলিশ কনস্টেবল

দীর্ঘ ৩৬ বছর পুলিশে চাকরি শেষে অবসরকালীন ছুটিতে গেছেন রায়পুর উপজেলার চরবংশী গ্রামের পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম। আর তার বিদায় বেলাটি চিরস্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নেয় বাহিনীটি। অবসরে যাওয়া পুলিশের সাবেক এ কনস্টেবলকে ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। ৩৬ বছর কর্মজীবন শেষে অবসরকালীন এমন আয়োজনে মুগ্ধ তিনি। শনিবার (৩০ জুলাই) বিকালে জেলা পুলিশ লাইন্সে ফুল দিয়ে তাকে বিদায় জানানো হয়। পরে তাকে রায়পুর উপজেলার চরবংশী গ্রামের বাড়িতে সুসজ্জিত গাড়িতে করে পৌঁছে দেওয়া হয়। অবসরপ্রাপ্ত পুলিশ কনষ্টেবল রফিকুল ইসলাম বিদায় বেলায় তার সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। সবার কাছে দোয়া চেয়ে তিনি কর্মজীবন থেকে ছুটি নেন। এসময়:
আরও পড়ুন
মেজর সিনহা হত্যার আজ দুই বছর

মেজর সিনহা হত্যার আজ দুই বছর

দেশের আলোচিত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের দুই বছর পূর্ণ হয়েছে রোববার। ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ ও তার সহযোগী পুলিশ সদস্যদের গুলিতে নিহত হন মেজর সিনহা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা ২০২০ সালের ৩১ জুলাই ব্যক্তিগত গাড়িতে করে কয়েকজন সঙ্গীসহ টেকনাফ থেকে কক্সবাজার যাচ্ছিলেন।   মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া চেকপোস্টে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি করার কথা বলে তাকে গুলি করে হত্যা করে। হত্যাকাণ্ডের পর ২০২০ সালে পুলিশের  ভাষ্য ছিল , ৩১ জুলাই রাত ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে সিনহা মো. রাশেদ খান নিহত হন। পুলিশ দাবি করে,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.