নরসিংদীতে “ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি” কর্মসূচি পালিত
মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি; প্রধানমন্ত্রী ঘোষিত "ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর মনোহরদীতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ২ হাজার ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব। তিনি জানান,প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ পরিকল্পনার অংশ হিসেবে এ্যাব ৫ বছরে ৫ লাখ চারা রোপণের লক্ষমাত্রা নিয়েছে। এরই মধ্যে এ্যাব দেশের বিভিন্ন এলাকায় প্রায় ২০ হাজার চারা রোপন ও বিতরণ করছে। পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে:
