Smart Baishdita Unitn Gasar Plan on the field Chairman candidate Md. Hossain Talukdar
মোঃ সাব্বির হোসেন, পটুয়াখালী প্রতিনিধি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর রাঙাবালি উপজেলার ২নং বড় বাইশদিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হোসেন তালুকদার। তিনি এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরছেন। রাজনৈতিক সূত্রে জানা যায়, মোঃ হোসেন তালুকদার রাঙাবালি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। এছাড়াও তিনি সাবেক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক রাঙাবালি উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বড় বাইশদিয়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনকল্যাণমুখী ইউনিয়ন…
