রায়পুরের মোরশেদ আলম দুদকের নতুন মহাপরিচালক

শেয়ার

প্রদীপ কুমার রায়,বিশেষ প্রতিনিধি:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) পদে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। সংস্থাটির নিজস্ব জনবল  থেকে মহাপরিচালক হওয়া তিনি সপ্তম কর্মকর্তা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সংস্থাটির নিজস্ব  কর্মকর্তা হিসেবে পরিচালক পদ থেকে আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার মহাপরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।

মোহাম্মদ মোরশেদ আলম ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে চাকরিতে যোগদান করেন। তিনি একই ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের ভুঁইয়া বাড়ি। তার মরহুম বাবা মোশারফ হোসেন ভুঁইয়া। তিনি তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে সবার বড়। রায়পুরের এই কৃতি সন্তানের নতুন এই অর্জনে তার নিজ এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.