স্মার্ট বড় বাইশদিয়া ইউনিয়ন গড়ার পরিকল্পনা নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী মোঃ হোসেন তালুকদার

শেয়ার

মোঃ সাব্বির হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর রাঙাবালি উপজেলার ২নং বড় বাইশদিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার  মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হোসেন তালুকদার। তিনি এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরছেন।

রাজনৈতিক সূত্রে জানা যায়, মোঃ হোসেন তালুকদার রাঙাবালি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। এছাড়াও তিনি সাবেক  ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক রাঙাবালি উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বড় বাইশদিয়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই তাঁর অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উদ্যোগ নেওয়া হবে।

তিনি মনে করেন, উন্নয়ন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়; বরং. ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য সমানভাবে নিশ্চিত হওয়া প্রয়োজন। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে তাঁর অন্যতম অঙ্গীকার।

মোঃ হোসেন তালুকদার বলেন, ইউনিয়ন পরিষদকে জনগণের প্রকৃত সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তিনি। যেখানে সাধারণ মানুষ সহজে নাগরিক সেবা পাবেন, কোনো ধরনের হয়রানির  শিকার হবেন না এবং এলাকার উন্নয়ন পরিকল্পনায় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

সবশেষে ২নং বড় বাইশদিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে তিনি বলেন, বড় বাইশদিয়ার উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। আমি  এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, উন্নত, সমৃদ্ধ ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তুলতে চাই। জনগণের প্রত্যাশা ও এলাকার বাস্তব সমস্যাকে গুরুত্ব দিয়ে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।2

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.