জাতীয়

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের পারফরম্যান্সে আগস্ট ২০২৬ মাসে চট্টগ্রাম বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার তালিকায় তৃতীয় হয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। এ তালিকায় প্রথম হয়েছেন ফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. শাহীদুল ইসলাম এবং দ্বিতীয় হয়েছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে আগস্ট মাসের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের পারফরম্যান্স মূল্যায়নে প্রথম স্থানে থাকা দাগনভূঞার ইউএনও মো. শাহীদুল ইসলামের পারফরম্যান্স ১১৫ শতাংশ, দ্বিতীয় স্থানে থাকা পানছড়ির ইউএনও ফারহানা নাসরিনের ৯৭ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছারের পারফরম্যান্স ৯৬ শতাংশ। উপজেলা:
আরও পড়ুন
৭শ যানবাহন নিয়ে চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান আলম প্রধানের শোডাউন।

৭শ যানবাহন নিয়ে চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান আলম প্রধানের শোডাউন।

  বাবুল খানঃ আসন্ন গোসিংগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফর রহমান আলম প্রধান সাত শতাধিক যানবাহন নিয়ে ব্যাপক শোডাউন করেছেন। শোডাউন উপলক্ষে শুক্রবার জুমার  নামাজের পর থেকেই গোসিংগা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা খন্ড খন্ড মিছিল নিয়ে হায়াৎখারচালা ইঞ্জিনিয়ার লুৎফর রহমান আলম প্রধানের বাড়ির সামনে সমবেত হতে থাকে। বিকাল তিনটায় বিশটি ব্যক্তিগত গাড়ি চার শতাধিক মোটরসাইকেল, তিনশ অটো রিস্কাা ও প্রায় তিন হাজার লোক নিয়ে শোডাউন শুরু হয়ে প্রথমে  বাউনি-পটকা রাস্তা পার হয়ে শ্রীপুর -গোসিংগা রোড প্রদক্ষিণ করে গোসিংগা বাজারে এসে সংক্ষিপ্ত গণসংযোগ করে পরবর্তীতে লতিবপুর -নারায়ণপুর রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় হায়াৎখারচালা:
আরও পড়ুন
চরভদ্রাসনে রাতে মাদকবিরোধী অভিযান

চরভদ্রাসনে রাতে মাদকবিরোধী অভিযান

ফরিদপুর জেলা প্রতিনিধি - ফরিদপুরের চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম  কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত  ১০টা পর্যন্ত উপজেলার মাথাভাঙ্গা ও মৌলভীরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে মৌলভীরচর  উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে গ্রেফতার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন চরভদ্রাসন  উপজেলা নির্বাহী অফিসার ও:
আরও পড়ুন
আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি

আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের  বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আগামী নির্বাচন কঠিন ও কঠোর হবে। তাই যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী মিলে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এই দুই দল  একত্রিত হয়ে আগামী নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ঐক্যবদ্ধভাবে আমাদের এই অশুভ শক্তিকে মোকাবিলা করতে হবে। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রায়পুর ইউনিয়নে যুবদলের  কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। ব্যালটের মাধ্যমে জনগণকে  ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক:
আরও পড়ুন
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ  বন্ধের নির্দেশ

অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ

দেশে পরিচালিত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত  ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে  নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো  পেজগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক৷  শুনানি নিয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি রাজসিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী ন্যাশনাল:
আরও পড়ুন
শিশুটির অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব

শিশুটির অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব

  প্রদীপ কুমার রায় ফেনীর নুসরাত হত্যা মামলার কথা আমরা সবাই জানি। এই মামলার আসামি কামরুন নাহার মনি গ্রেপ্তার হওয়ার সময় তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ২০১৯ সালের ১৬ এপ্রিল পিবিআই তাকে গ্রেপ্তার করে। পরে কারাগারেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।  মায়ের সঙ্গে শিশুটিও কারাগারে থেকে যায়। মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, আইনি প্রক্রিয়া শেষে কামরুন নাহার মনি তার শিশুকন্যাসহ গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি  পেয়েছেন। এর আগে চলতি বছরের আগস্টে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের অভাবে কামরুন নাহার মনিসহ ১০ জন আসামি খালাস পান। খবরটি পড়ার পর আমার মাথায় বারবার একটি প্রশ্নই ঘুরছে—শিশুটির অপরাধ কী ছিল? মা কোনো মামলার আসামি।:
আরও পড়ুন
তজুমদ্দিনে জমকালো আয়োজনে গণেশ পূজা।

তজুমদ্দিনে জমকালো আয়োজনে গণেশ পূজা।

  রুবেল চক্রবর্তী,জেলা প্রতিনিধি ভোলা: কথায় আছে, গণেশের আগমনে আসে গৌরীর আগমন বার্তা। আর সেই বিশ্বাসকে ঘিরেই বাংলায় দুর্গাপুজোর আবহের সঙ্গে যেন ধীরে ধীরে জুড়ে  যাচ্ছে আর এক উৎসব—গণেশ চতুর্থী। তারই ধারাবাহিকতায় ভোলার তজুমদ্দিনে শিবনন্দন সংঘের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী গণেশ  পূজা। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী তজুমদ্দিন উপজেলার শ্রী শ্রী প্রিয়নাথ গোস্বামীর জিউর মন্দির সংলগ্ন মাঠে এই পূজার আয়োজন করা হয়। সকাল থেকেই ভক্তদের উপচে পড়া  ভিড়ে মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপ। সকাল ৮টায় গণেশের প্রতিমা স্থাপন,  প্রাণ প্রতিষ্ঠা ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু:
আরও পড়ুন
১৬ বছরের অপেক্ষার অবসান? চরভদ্রাসন-মৈনট ফেরিঘাট

১৬ বছরের অপেক্ষার অবসান? চরভদ্রাসন-মৈনট ফেরিঘাট

ফরিদপুর জেলা প্রতিনিধি : দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার পর নতুন করে আশার আলো দেখছেন চরভদ্রাসনবাসী। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর (মৃধাদাঙ্গী)-ঝাঁউকান্দা (মৈনট) এলাকায় পদ্মা নদীতে ফেরিঘাট চালুর  জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ফেরিঘাট চালুর পাশাপাশি অ্যাপ্রোচ সড়ক, পন্টুন, গ্যাংওয়ে ব্রিজ, ফেরি পরিবহনসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজে এ অর্থ ব্যয় করা হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের  টোল ও এক্সপ্রেস শাখার ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের একটি সরকারি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে উল্লেখ করা হয়, ফরিদপুর সড়ক বিভাগাধীন চরভদ্রাসন-গোপালপুর (মৃধাদাঙ্গী) সড়কের ঝাঁউকান্দা (মৈনট) নামক স্থানে পদ্মা নদীতে ফেরিঘাট চালুর লক্ষ্যে অ্যাপ্রোচ সড়ক ও ফেরিঘাট নির্মাণ,  ফেরি, পন্টুন, গ্যাংওয়ে ব্রিজ:
আরও পড়ুন
প্রশাসনের বিভিন্ন স্তরে আ’লীগের লোকজনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন- স্পিকার

প্রশাসনের বিভিন্ন স্তরে আ’লীগের লোকজনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন- স্পিকার

রুবেল চক্রবর্তী, ভোলা,প্রতিনিধি। ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য  মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন। প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও জনবান্ধব হতে হবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে  তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, ২০১৮ সালে আমাকে জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল।  সেই কথা আমি ভুলিনি, জনগণও ভুলে যায়নি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতা, মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে লুটপাট, দুর্নীতি এবং:
আরও পড়ুন
রামগঞ্জে বসত ঘর থেকে প্রবাসীর স্ত্রীকে বিতাড়িতের অভিযোগ

রামগঞ্জে বসত ঘর থেকে প্রবাসীর স্ত্রীকে বিতাড়িতের অভিযোগ

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ প্রবাস থেকে প্রেরিত অর্থের হিসাব চাওয়ায় মারিয়া বেগম (২৫) নামের এক প্রবাসীর স্ত্রী'কে শাশুড়ি ও ননদ কর্তৃক বসত ঘর থেকে বিতাড়িত এবং মারধর করনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেবনগর গ্রামের আমীর উদ্দিন বেপারী বাড়িতে। বর্তমানে গৃহবধূ মারিয়া দুই সন্তান নিয়ে ৯দিন যাবত গ্রামের ওয়াব মেম্বার বাড়ীর  মামাশ্বশুরের ঘরে মানবেতর জীবন যাপন করছে। অমীর উদ্দিন বেপারী বাড়ির মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ওমর ফারুক জানান, বিগত ১২ বছর পূর্বে তিনি সৌদি আরব যান। এরপর ছয় বছর  পূর্বে বিয়ে করেন মারিয়াকে। বিদেশ যাওয়ার পর থেকে ফারুক তার মা শাহানারা বেগম সহ বোনদের কাছে বিভিন্ন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.