মোখলেছুর রহমান ধনু
রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের আদর্শপাড়া সমাজে নবনির্মিত ‘বায়তুস সালাম জামে মসজিদ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে স্থানীয় মুসল্লিরা এই মসজিদে তাঁদের প্রথম নামাজ আদায় করেন।
এলাকায় উপযুক্ত দূরত্বে কোনো মসজিদ না থাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় মুসল্লিদের নিয়মিত নামাজ আদায় করতে চরম ভোগান্তি পোহাতে হতো। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং মোয়ার হোসেনের নিরলস শ্রম ও আন্তরিক উদ্যোগে অবশেষে এই মসজিদটি নির্মিত হয়েছে। তাঁর এই মহতী উদ্যোগের বিশেষ প্রশংসা করেছেন স্থানীয়রা।
মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের লালিত প্রত্যাশা পূরণ হয়েছে। এখন থেকে মুসল্লিরা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারবেন। স্থানীয়দের প্রত্যাশা, শুধু ইবাদতের কেন্দ্র হিসেবেই নয়, বরং ধর্মীয় অনুশাসন, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আদর্শপাড়া সমাজকে একটি সুন্দর, ঐক্যবদ্ধ, মানবিক এবং আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে মনোয়ার হোসেনসহ সমাজের সচেতন ব্যক্তিরা অগ্রণী ভূমিকা পালন করবেন।
