চরভদ্রাসনে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, আরেকজন পলাতক

শেয়ার

ফরিদপুর  জেলা প্রতিনিধি –

ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ গিয়াস বেপারী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মানিক বেপারী (২৭) নামে আরও এক আসামি পলাতক রয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের বেপারী ডাঙ্গী এলাকায় গিয়াস বেপারীর বাড়ির সামনের কাঁচা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীর নেতৃত্বে এসআই মুজাহিদ ও পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় গিয়াস বেপারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন আনুমানিক ১ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার গিয়াস বেপারী উপজেলার বেপারী ডাঙ্গী এলাকার মৃত মুনছুর বেপারীর ছেলে। অপর আসামি মানিক বেপারী একই এলাকার মো. জামাল বেপারীর ছেলে। তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা এবং এ কাজে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।এ ঘটনায় চরভদ্রাসন থানায় ৬ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নং-০৪ দায়ের করা হয়েছে। পলাতক আসামি মানিক বেপারীকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, “চরভদ্রাসন উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে গাজীরটেক ইউনিয়নের বেপারী ডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ গিয়াস বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে।  এ ঘটনায় অপর আসামি মানিক বেপারী পলাতক রয়েছেন। তাঁকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানাচ্ছি।”

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.