জাতীয়

সাইকেল চালিয়ে বাংলাদেশে কাশ্মীরি তরুণী

সাইকেল চালিয়ে বাংলাদেশে কাশ্মীরি তরুণী

শান্তির বার্তা পৌঁছে দিতে সাইকেল চালিয়ে ভারতের কাশ্মীর থেকে বাংলাদেশ এসেছেন এক তরুণী। তার নাম ছাবিতা মাহাত। তিনি চার হাজার কিলোমিটার পথ পাড়ি দেন। ছাবিতা শনিবার দুপুরে হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বাংলাদেশ ইমিগ্রেশনের সব কার্যক্রম শেষে জয়পুরহাটের উদ্দেশে রওনা দেন তিনি। তিনি বলেন, তার বাড়ি ভারতের কাশ্মীরে। নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা ভ্রমণ শেষে এবার বাংলাদেশ সফরে এসেছেন। প্রতিদিন ১৫০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে যাবেন। বাংলাদেশ-ভারত বন্ধুপ্রতীম দেশ। এ কারণেই দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশে সফর করতে এসেছেন তিনি। হিলি ইমিগ্রেশন চেকপেস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদীউজ্জামান বলেন, ‘ছাবিতা মাহাত নামে এক শিক্ষার্থী ভারত থেকে সাইকেল:
আরও পড়ুন
খুলনা পাইকগাছায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সমাবেশ ও পরিচিত সভা অনুষ্ঠিত

খুলনা পাইকগাছায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সমাবেশ ও পরিচিত সভা অনুষ্ঠিত

এম এম টিপু সুলতান, খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা কমিটির পরিচিত সভা ও গ্রাম ডাক্তার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার পুর্বে একটি বণ্যাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে শনিবার সকালে, সংগঠনের সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা সাধারন সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। মুখ্য আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার। বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু, বাংলাদেশ কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ঠ:
আরও পড়ুন
তুরস্কে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

তুরস্কে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কের ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে জরুরি মানবিক ত্রাণ সহায়তা পাঠাল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা) অফিসের সমন্বয়কারী সেভকি মারথ বারিশের কাছে পাঁচ হাজার কম্বল হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব। টিকা অফিসের সমন্বয়কারীর সঙ্গে সাক্ষাতকালে এটিএম আবদুল ওয়াহ্‌হাব বলেন, চরম এই মানবিক সংকটে তুরস্কের বিপন্ন মানুষের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি এসময় তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, গত ৬:
আরও পড়ুন
চরভদ্রাসনে প্রায় ৩’শ শিক্ষার্থীকে উদ্দীপনা পুরস্কার, মেধাবী বৃত্তি প্রদান

চরভদ্রাসনে প্রায় ৩’শ শিক্ষার্থীকে উদ্দীপনা পুরস্কার, মেধাবী বৃত্তি প্রদান

ফরিদপুর জেলা প্রতিনিধি - ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় প্রায় ৩’শ শিক্ষার্থীকে উদ্দীপনা পুরস্কার, মেধাবী বৃত্তি প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার চরসুলতানপুর উচ্চ বিদ্যালয়ে উপজেলার ১৫ টি বিদ্যালয়ের মধ্য থেকে বাছাই করা ২৯৫ জনকে এই বৃত্তি দেয়া হয়। আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের এই বৃত্তি দেয়া হয়। বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ, সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. হেলালউদ্দিন আহমেদ। ফরিদপুর জেলা পরিষদ সদস্য ইলিয়াম বেগ নান্নু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মহসীন বেগ, উপজেলা চেয়ারম্যান মো. কাউসার,:
আরও পড়ুন
খুবিতে ‘বিদেশে উচ্চ শিক্ষা’ বিষয়ক সেমিনার

খুবিতে ‘বিদেশে উচ্চ শিক্ষা’ বিষয়ক সেমিনার

তানভীর হাসান তন্ময়,খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (কেইউসিসি) ও গ্লোবাল এডুকেশন এক্সপার্ট এর যৌথ আয়োজনে ‘বিদেশে উচ্চ শিক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সানশাইন গ্রামার স্কুলের প্রিন্সিপাল সামির গাজী রহমান। তিনি বলেন, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন রিকোয়ারমেন্ট প্রয়োজন। এই রিকোয়ামেন্ট পূরন করার জন্য আমাদের এখন থেকেই গোছালো প্রস্তুতি নিতে হবে। যাতে আমাদের ভবিষ্যৎ উচ্চ শিক্ষা কোনো বাধা প্রাপ্ত না হয়। অনুষ্ঠানে জুমে যুক্ত থেকে বক্তব্য:
আরও পড়ুন
এবার রবীন্দ্রনাথের ভাঙা ভাস্কর্য বসানো হলো রাজু ভাস্কর্যের পাশে

এবার রবীন্দ্রনাথের ভাঙা ভাস্কর্য বসানো হলো রাজু ভাস্কর্যের পাশে

রবীন্দ্রনাথের ভাঙা ভাস্কর্য আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাশে স্থাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়। ভাস্কর্যের পাশে ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সকল ধরনের সেন্সরশিপ বন্ধ করো’ ও ‘তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি’ লেখা সম্বলিত ব্যানার দেখা গেছে। গত মঙ্গলবার বাক ও মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সব ধরনের সেন্সরশিপের ওপর প্রতিবাদ জানিয়ে রবীন্দ্রনাথের ভাস্কর্য স্থাপন করে ঢাবি চারুকলা অনুষদের কিছু শিক্ষার্থীরা। পরবর্তীতে গত বৃহস্পতিবার নীতিমালাবহির্ভূত উল্লেখ করে ভাস্কর্যটি সরিয়ে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ভাস্কর্যের ভাঙা অংশ সোহরাওয়ার্দী উদ্যানে পাওয়া যায়। এ বিষয়ে ভাস্কর্য স্থাপনের সঙ্গে যুক্ত ও ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়:
আরও পড়ুন
ইচ্ছার বিরুদ্ধে আয়োজন, বিয়ের আসরে বাবার গলায় মেয়ের ছুরি!

ইচ্ছার বিরুদ্ধে আয়োজন, বিয়ের আসরে বাবার গলায় মেয়ের ছুরি!

পুলিশ কর্মকর্তার মেয়ের বিয়ের আয়োজন চলছে। দাওয়াতে আত্মীয়-স্বজনসহ প্রতিবেশীরা এসেছেন। ইতিমধ্যে বরযাত্রীও উপস্থিত হয়েছেন। শুরু হয়েছে বিয়ে পড়ানোর আনুষ্ঠানিকতা। এ সময় কনের মতামত জানতে চাওয়া হলে বাবার সঙ্গে একান্তে কথা বলতে চান। একপর্যায়ে সবাইকে ঘর থেকে বের করে দিয়ে বাবার গলায় ছুরি চালান মেয়ে। এমন ঘটনা ঘটেছে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের তালুকইসাদ দারারপাড় গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নৌবাহিনীতে কর্মরত এক যুবকের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন ফজল হক। শুক্রবার পূর্বনির্ধারিত তারিখে বিয়ের আয়োজন করা হয়। বিয়ের দাওয়াতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা উপস্থিত হন। বরযাত্রীও আসেন সন্ধ্যা ৭টার দিকে। রাত সাড়ে ৯টার:
আরও পড়ুন
ইবিতে ফিরেছেন ভুক্তভোগী ছাত্রী: চলছে তদন্ত

ইবিতে ফিরেছেন ভুক্তভোগী ছাত্রী: চলছে তদন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে এক নবীন ছাত্রীকে রাতভর র‌্যাগিং ও নির্যাতনের ঘটনায় তদন্ত চলছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জয়শ্রী সেনের তত্ত্বাবধানে বেলা ১২টার দিকে ভুক্তভোগী ছাত্রীকে দেশরত্ন শেখ হাসিনা হলে প্রবেশ করানো হয়। এখন চলছে তদন্তের কাজ। শনিবার বেলা আড়াইটায় এ তথ্য নিশ্চিত করেছেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম। তিনি বলেন, আমরা তদন্ত কাজ শুরু করেছি। নির্যাতনের ঘটনার বর্ণনা শুনতে হল প্রভোস্টের কক্ষে উপস্থিত আছেন আইন সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল এবং দেশরত্ন শেখ হাসিনা হল তদন্ত কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক আহসানুল হক।:
আরও পড়ুন
তিন বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে

তিন বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে

দেশের তিনটি বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (১৮ ফেব্রুয়ারি) এমন পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় হালকা/গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা আছে। খুলনা ও বরিশাল বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায়:
আরও পড়ুন
মাঠ পর্যায়ে সকাল ৯টায় অফিসে ঢুকে ৪০ মিনিট থাকা বাধ্যতামূলক

মাঠ পর্যায়ে সকাল ৯টায় অফিসে ঢুকে ৪০ মিনিট থাকা বাধ্যতামূলক

মাঠ পর্যায়ের চাকরিজীবীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়, মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা/কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত জরুরি পরিস্থিতি ব্যতিরেকে অফিস কক্ষে অবস্থানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ খেকে মাঠ পর্যায়ের দপ্তরসমূহের কার্যক্রম নিয়মিত তদারকি করা হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অনেক কর্মকর্তাকে সম্প্রতি যথা সময়ে অফিস কক্ষে উপস্থিত পাওয়া যাচ্ছে না। ফলে জনসাধারণ অন্যান্য সংস্থার কর্মকর্তা/কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন অসম্ভব হয়ে পড়ে। এতে সাধারণ নাগরিকরা যেমন ক্ষতিগ্রস্ত হন,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.