জাতীয়

‘স্বাস্থ্যসেবা নিশ্চিতে আরও জোরালো ভূমিকা রাখতে হবে ’

‘স্বাস্থ্যসেবা নিশ্চিতে আরও জোরালো ভূমিকা রাখতে হবে ’

জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও নার্সদের আরও জোরালো ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। একইসঙ্গে চিকিৎসক ও নার্সদের মধ্যকার সম্পর্ক উন্নয়নের প্রয়োজন বলেও জানান তিনি। আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ‘ভাষা আন্দোলন, ববঙ্গবন্ধু ও বাঙালি জাতীয়তাবাদের নব জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে। সম্প্রতি শতাব্দীর মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও ভ্যাকসিন দেওয়া একটা বড় চ্যালেঞ্জ ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আপনাদের সহযোগিতায় আমরা তা সফলতার সাথে মোকাবিলা করেছি। করোনা নিয়ন্ত্রণে আমরা বিশ্বে:
আরও পড়ুন
‘বই মানুষকে সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়

‘বই মানুষকে সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়

স্থানীয় সরকার, পল্লা উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, অতীতে দেশ দখল করে সম্পদ অর্জন করা হতো। বর্তমানে আর তার দরকার হয় না। এখন জ্ঞান অর্জনের মাধ্যমে সম্পদশালী হওয়া সম্ভব। জ্ঞানই আলো এবং সমৃদ্ধির উৎস জানিয়ে মন্ত্রী বলেন, জ্ঞানের আধার হচ্ছে বই এবং লাইব্রেরি। শনিবার বাংলাদেশ শিশু একাডেমিতে পাঠাগার আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় গ্রন্থাগার ও সাহিত্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে প্রধান আলোচক ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক:
আরও পড়ুন
রাতে ঘুমানোর আগে যা করবেন ও যে আমল করা উচিত

রাতে ঘুমানোর আগে যা করবেন ও যে আমল করা উচিত

মুমিনের প্রতিটি কাজই ইবাদত। ঘুমও এর ব্যতিক্রম নয়। যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায়, তার ঘুমও ইবাদতে পরিণত হয়। রাতে ঘুমানোর আগে কিছু করণীয়-বর্জনীয় কাজ রয়েছে। নিচে সেগুলো তুলে ধরা হলো— রাতে দেরি করে না ঘুমানো রাসুল (সা.) এশার নামাজের পর গল্পগুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন। (মুসনাদে আবি ইয়ালা, হাদিস : ৪৮৭৯) তাই রাতের বেলা কোনো অহেতুক কাজ, ইন্টারনেট ব্রাউজিং, কোনো বিনোদন উপভোগে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত। একাকী ঘরে না ঘুমানো কোনো ঘরে একা ঘুমানোর ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, ‘রাসুল (সা.) কোনো:
আরও পড়ুন
শবে মেরাজের রাতের ফজিলত ও আমল

শবে মেরাজের রাতের ফজিলত ও আমল

শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘শবে মেরাজ’ বলা হয়। শবে মেরাজ কথাটি আরবি থেকে এসেছে। শবে মানে রাত, মেরাজ মানে 'ঊর্ধ্ব গমন'; শবে মেরাজ অর্থ 'ঊর্ধ্ব গমনের রাত'। হাদিস শরিফে যাকে অলৌকিক অসামান্য মহাপুণ্যে ঘেরা রজনী বলা হয়েছে। এ রজনী মহাপবিত্র মহিমান্বিত লাইলাতুল মেরাজের। রাসূলুল্লাহ (সা.) এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা মেরাজ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও রাসূল হযরত মুহাম্মদ (সা.) ছাড়া অন্য কোনো নবী এই পরম সৌভাগ্য লাভ করতে পারেননি। আর এ কারণেই তিনি সর্বশ্রেষ্ঠ নবী। শবে মেরাজের রাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) হযরত জিব্রাঈল (আ.) এর সঙ্গে পবিত্র কাবা হতে ভূ-মধ্যসাগরের পূর্ব তীর ফিলিস্তিনে অবস্থিত:
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় কালশী ফ্লাইওভার, চালু হচ্ছে কাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় কালশী ফ্লাইওভার, চালু হচ্ছে কাল

মিরপুরের কালশী ফ্লাইওভার যান চলাচলের জন্য চালু হচ্ছে রবিবার (১৯ ফেব্রুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালশী বালুর মাঠে এক সুধী সমাবেশের মধ্য দিয়ে এ ফ্লাইওভারের উদ্বোধন করবেন। রবিবার উদ্বোধনের পরই এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এটি চালু হলে মিরপুরের সঙ্গে বিমানবন্দর, উত্তরা, অন্যদিকে বাড্ডা, বনানী ও মহাখালীর মধ্যে যোগাযোগ সহজ হবে। সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত এই ফ্লাইওভারটি নির্ধারিত সময়ের চার মাস আগেই কাজ শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। ২০১৮ সালের ১ জানুয়ারি প্রকল্পটি অনুমোদন করে সরকার। নির্মাণের সময়কাল নির্ধারিত ছিল আগামী ৩০ জুন পর্যন্ত। কালশী ফ্লাইওভার চালু হলে মিরপুরবাসী যান ও জলজটমুক্ত হবে বলে:
আরও পড়ুন
হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ডাক পেয়েছেন জাবির তিন শিক্ষার্থী

হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ডাক পেয়েছেন জাবির তিন শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়ে ফুল টাইম মাস্টার্সের অফার লেটার পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিক্স বিভাগের তিন শিক্ষার্থী। তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের রুম্পা সরকার, ৪৪তম ব্যাচের শিক্ষার্থী শরীফ হোসাইন ও ৪৭তম ব্যাচের রেজাউল করিম রিপন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন তারা। তাদের মধ্যে রুম্পা সরকার ও শরীফ হোসাইন একই সাথে জনস হপকিন্স এবং রেজাউল করিম রিপন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে চান্স পেয়েছেন। এছাড়াও রুম্পা সরকার ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা অ্যাট চ্যাপেল হিল ও পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। রুম্পা সরকারের গবেষণা পত্রের সংখ্যা ৫টি। নারীদের স্তন ক্যান্সার নিয়ে গবেষণা করেছেন তিনি। শরীফ হোসাইনের ৬টি গবেষণা:
আরও পড়ুন
রজবের বাতাসে রমজানের সুর

রজবের বাতাসে রমজানের সুর

রজব মাস প্রায় শেষ। মাঝখানে শাবান। এর পরেই মাসেই খুলে যাবে রহমতের দুয়ার। পশ্চিম আকাশে মিষ্টি হাসি দিবে রমজানের বাঁকা চাঁদ। কিন্তু মুমিনের হৃদয় আঙ্গিনায় এখনই বাজতে শুরু করেছে রমজানের সুর। রহমত মাগফেরাত আর নাজাতের আকুতিতে কাটছে সময়। মুখে মুখে উচ্চারিত হচ্ছে নবীজির শিখানো দোয়া- আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান,ওয়া বাল্লিগনা রমাজান। অর্থাৎ হে আল্লাহ! আপনি আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। (মিশকাতুল মাসাবিহ: ১৩৬৯) রমজানকে সামনে রেখে হাফেজরা নিচ্ছেন তারাবির প্রস্তুতি। কুরআনের পাখি হাফেজদের কন্ঠে বাজছে কুরআনের সুর। মুসল্লিরাও প্রস্তুতি নিচ্ছে মন ভরে কুরআন শোনার। সারা মাস নামাজে দাঁড়িয়ে:
আরও পড়ুন
কমলনগরে ল্যাব মালিকের  বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

কমলনগরে ল্যাব মালিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে ল্যাব মালিকের বিরুদ্ধে কর্মচারি (পরিছন্ন কর্মী) যৌন হয়রানির লিখিত অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হাজির হাট বাজারে মেঘনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. মামুনের বিরুদ্ধে ভুক্তভোগী নারীর পক্ষে অভিযোগটি পাওয়া যায়। ভুক্তভোগীর মা লিখিত অভিযোগে বলেন, তার মেয়ে দীর্ঘদিন হাজিরহাট বাজারে মেঘনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিচন্ন কর্মী হিসেবে কর্মরত ছিলেন।  প্রায় সময় অভিযুক্ত মামুন তাকে মোটা অংকের অর্থের বিনিময়ে অনৈতিক, অসভ্য ইঙ্গিত করতেন। বিষয়গুলো অন্য মালিকদের জানানো হলে তারা আর এমন হবে মর্মে সিদ্ধান্ত দেয়।  কিন্তু কিছুদিন পরে পূর্নরায় অভিযুক্ত মামুন এক্স-রে রুমে তার মেয়েকে পিছন থেকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। পরে সে চিৎকার:
আরও পড়ুন
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৩ কোটি টাকার টেন্ডার ভাগবাটোয়ারা পায়তারা

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৩ কোটি টাকার টেন্ডার ভাগবাটোয়ারা পায়তারা

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ২০২২-২০২৩ অর্থ বছরের  বিভিন্ন সরঞ্জাম ক্রয়ের প্রায় ৩ কোটি টাকার কাজের টেন্ডার ভাগবাটোয়ারা  পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। ওই প্রতিষ্ঠানের একজন শিক্ষককে সাথে নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম সরাসরি ভাগবাটোয়ারা পায়তারা করছেন বলে টেন্ডারে অংশগ্রহনকারী একাধিক ঠিকাদার অভিযোগ করেন। এবিষয়ে আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে একজন ঠিকাদার নিশ্চিত করেন। দরপত্রে অংশ্রগ্রহণকারী ঠিকাদাররা জানায়, বিগত কয়েক বছর যাবত পলিটেকনিক ইনস্টিটিউটের টেন্ডারে আহ্বানকৃত কাজগুলো সর্বনিম্ম ঠিকাদারকে না দিয়ে উচ্চ দরদাতাকে  দেয়া হয়। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়,  যা পিপিআর বহিভুত।  এছাড়াও সিরিয়ালে থাকা ১ম, ২য় কিংবা ৩য় প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে ৫'ম ও ৬ষ্ঠ:
আরও পড়ুন
গুচ্ছে থাকছে ২২ বিশ্ববিদ্যালয়, ভর্তি শেষ জুলাইয়ে

গুচ্ছে থাকছে ২২ বিশ্ববিদ্যালয়, ভর্তি শেষ জুলাইয়ে

চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ২২টি বিশ্ববিদ্যালয়ই থাকছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গুচ্ছ কমিটির সভায় উপাচার্যরা এ কথা জানিয়েছেন। যদিও জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকার বিষয়ে আপত্তি জানিয়েছিল। তবে তারা শেষ পর্যন্ত থাকবেন বলে দায়িত্বশীলরা জানিয়েছেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রক্রিয়া শেষ করা হবে। আগের শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুরা যেসব বিষয়ে ভোগান্তির শিকার হয়েছেন, সেগুলো সমাধানের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ। এ ছাড়া নতুন কোনও বিশ্ববিদ্যালয় গুচ্ছে আসবে কি-না, সে বিষয়ে আরও পরে জানানো হবে। সভায় এসব বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও তারিখ নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.