সাইকেল চালিয়ে বাংলাদেশে কাশ্মীরি তরুণী

শেয়ার

শান্তির বার্তা পৌঁছে দিতে সাইকেল চালিয়ে ভারতের কাশ্মীর থেকে বাংলাদেশ এসেছেন এক তরুণী। তার নাম ছাবিতা মাহাত। তিনি চার হাজার কিলোমিটার পথ পাড়ি দেন। ছাবিতা শনিবার দুপুরে হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বাংলাদেশ ইমিগ্রেশনের সব কার্যক্রম শেষে জয়পুরহাটের উদ্দেশে রওনা দেন তিনি।

তিনি বলেন, তার বাড়ি ভারতের কাশ্মীরে। নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা ভ্রমণ শেষে এবার বাংলাদেশ সফরে এসেছেন। প্রতিদিন ১৫০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে যাবেন।

বাংলাদেশ-ভারত বন্ধুপ্রতীম দেশ। এ কারণেই দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশে সফর করতে এসেছেন তিনি।

হিলি ইমিগ্রেশন চেকপেস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদীউজ্জামান বলেন, ‘ছাবিতা মাহাত নামে এক শিক্ষার্থী ভারত থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশ ভ্রমণের জন্য এসেছেন। আমরা ইমিগ্রেশনের সব কার্যক্রম শেষ করে ভ্রমণের জন্য সহযোগিতা করেছি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.