জাতীয়

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ধানেরশীষে লক্ষ্মীপুর-৪ নিজান

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ধানেরশীষে লক্ষ্মীপুর-৪ নিজান

‎কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি- সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ধানেরশীষে সর্বশেষ নমিনেশন ঘোষনায় লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনে সাবেক ২বারের সাংসদ এবিএম আশ্রাফ উদ্দিন নিজানকে দেওয়া হয়। ‎ ‎গত ২০ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র অফিসিয়াল প্যাডে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত প্রতিক বরাদ্দের বিষয় নিশ্চিত করে। ‎ ‎এর আগে গত ৫আগষ্ট পরর্বতীতে বিএনপি অফিসিয়াল প্যাডে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডিকে রামগতি-কমলনগর আসনে নির্বাচনী প্রচার কাজে সহায়তা করতে নেতাকর্মীদের নির্দেশ প্রদান করা হয়। এই চিঠিকে ঘিরেই দুই উপজেলার জেএসডি নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসাবে জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব'কে বিএনপিসহ জোটের পক্ষে প্রচারপ্রচারনা:
আরও পড়ুন
দেশের পথে তারেক রহমান

দেশের পথে তারেক রহমান

স্বদেশ প্রত্যাবর্তনের উদ্দেশে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে বিমাবন্দরে পৌঁছান তিনি। এর আগে ৮টা ০৫ মিনিটে সপরিবারে তিনি লন্ডনের বাসা ত্যাগ করেন তারেক রহমান। তার সঙ্গে বিমানবন্দরে উপস্থিত আছে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। প্রায় দেড় যুগ পর মাতৃভূমিতে ফিরছেন তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থারে আয়োজন করেছে সরকার। পূর্বাচল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি। দলটির আশা, ৫০ লাখের বেশি নেতাকর্মী জমায়েত হবে ঢাকায়। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন তারেক:
আরও পড়ুন
রামগঞ্জে নির্বিচারে লুট হচ্ছে ফসলি জমির টপসয়েল

রামগঞ্জে নির্বিচারে লুট হচ্ছে ফসলি জমির টপসয়েল

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাব্যাপী নির্বিচারে ফসলি জমির টপসয়েল লুটপাট চলছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিধান অনুযায়ী এমনটা দ-নীয় অপরাধ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিরক্ষা আইন ২০২৩ অনুযায়ী উক্ত অপরাধে ২ থেকে ৭বছরের জেল জরিমানার বিধান থাকলেও রামগঞ্জে এমন বিধানের প্রয়োগ হচ্ছেনা। ফলে একটি কুচক্রী মাটি খেকো মহল রাতে দিনে সমান তালে ফসলী জমির টপসয়েল লুটপাট করে নিয়ে যাচ্ছে। এতে করে গোটা রামগঞ্জ ব্যাপী দেখা দিয়েছে গণঅস্তোষ। সড়জমিন ঘুরে দেখা যায়, উপজেলার ভোলাকোট ইউনিয়নের আকারতমা, কাঞ্চনপুর ইউনিয়নের শেপালীপাড়া, ইছাপুর ইউনিয়নের শিবপুর, সোন্দড়া, রাঘবপুর, শ্রীরামপুর, চন্ডিপুর ইউনিয়নের ফতেপুর সহ পৌরসভার বিভিন্নস্থানে প্রত্যক্ষভাবে লুট হচ্ছে:
আরও পড়ুন
কমলনগরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কমিটি গঠন

কমলনগরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কমিটি গঠন

কমলনগরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কমিটি গঠ লক্ষ্মীপুর প্রতিনিধি : কবির হোসেন রাকিব সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা এবং দায়িত্ব পালনকালে নির্যাতন, হুমকি ও হয়রানির বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ–এর কমলনগর উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ ও সাধারণ সম্পাদক জাকির এইচ সুমন–এর সুপারিশক্রমে গত ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সংগঠনের নির্ধারিত প্যাডে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন সংগঠনের চেয়ারম্যান ও সেল প্রধান মোঃ খায়রুল আলম রফিক এবং পরিচালক (প্রশাসন ও এডমিন) খায়রুল ইসলাম আল আমিন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে:
আরও পড়ুন
লক্ষ্মীপুর-৪ আসনে এমপি প্রার্থী নুরুল হুদা চৌধুরী

লক্ষ্মীপুর-৪ আসনে এমপি প্রার্থী নুরুল হুদা চৌধুরী

কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপি'র সভাপতি নুরুল হুদা চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ২৩ ডিসেম্বার (মঙ্গলবার) কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনী সহকারি রির্টানিং কর্মকর্তা রাহাত উজ জামান এর কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও কমলনগর উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেআরা বাসারসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ। ‎সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল হুদা চৌধুরী বলেন,  রামগতি-কমলনগরের উন্নয়নের অগ্রগতির জন্য মানুষ কল্যাণে কাজ করার উদেশ্যই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ গ্রহণ করতে চাই।
আরও পড়ুন
ওসমান হাদি মারা গেছে

ওসমান হাদি মারা গেছে

ইনকিলাব মঞ্চের  মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। মাথায় গুলিবিদ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে তার  ভেরিফায়েড ফেসবুক পেজে মৃত্যুর তথ্য জানানো হয়েছে।ফেসবুক পোস্টে লেখা হয়েছে, "ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।" এছাড়া, তার প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও একই তথ্য জানানো হয়েছে। জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময় গত শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুলি মাথা ভেদ করে যাওয়ায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালের আইসিউতে নেওয়া হয়। তিনদিন পর সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য:
আরও পড়ুন
রামগঞ্জে নির্বাচনী টকশোতে প্রশ্ন করায় চরমোনাই সমর্থকের জুতা প্রদর্শন, হাতাহাতি-উত্তেজনা

রামগঞ্জে নির্বাচনী টকশোতে প্রশ্ন করায় চরমোনাই সমর্থকের জুতা প্রদর্শন, হাতাহাতি-উত্তেজনা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে স্টার নিউজ টিভিতে লাইভে নির্বাচনী টকশোর স্যুটিংয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে পূর্বের রাজনীতি নিয়ে প্রশ্ন করায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে চরমোনাইয়ের একসমর্থক প্রশ্নকারী তেজগাঁও কলেজের শিক্ষার্থীকে জুতা প্রদর্শন করে বলে অভিযোগ উঠেছে। এরপরই ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে স্টার নিউজ টেলিভিশনের নির্বাচনী টকশোতে এ ঘটনা ঘটে। এসময় রামগঞ্জ পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুজ্জামান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, মোঃ আবুল বাশার সতু কার্যকর ভূমিকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। জানা গেছে, স্টার নিউজের প্রতিবেদক ফারাবি:
আরও পড়ুন
রামগঞ্জে বোনদের ওয়ারিশের সম্পত্তি আত্নসাতের অভিযোগ

রামগঞ্জে বোনদের ওয়ারিশের সম্পত্তি আত্নসাতের অভিযোগ

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের রাজমহল গুনিশার বাড়িতে অসহায় ৪বোনের ওয়ারিশি সম্পত্তি আতœসাতের অভিযোগ উঠেছে আপন ভাই এবং ভাবীদের বিরুদ্ধে। এনিয়ে স্থানীয়ভাবে একাধিক শালিশ দরবার হলেও সৃষ্ট বিষয়ে মিমাংশা হয়নি বরং বোনদের হুমকী-ধমকী সহ নাজেহাল করনের অভিযোগ উঠেছে। অভিযোগকারী বোন পারুল বেগম, কহিনুর বেগম জানান, তারা ৪বোন ৩ভাই। পৈত্রিক ভাবে তারা লামচর ইউনিয়নের রাজমহল গুনিশার বাড়িতে ২১শতক হারে ৪বোন মোট ৮৪শতক সম্পত্তির মালিক হয়। যা তাদের নিজের নামে খারিজ করা রয়েছে। তাদের বাবার মৃত্যুর পর বড়ভাই সামছুল ইসলাম, মেঝো ভাই নুরুল ইসলামও মৃত্যুকরন করেন। আর ছোটভাই আঃ মন্নান থাকেন প্রবাসে। বোনদের অভিযোগ তাদের প্রাপ্ত ওই:
আরও পড়ুন
রামগঞ্জে প্রবাসীর বসতঘরে আগুন কিশোরগ্যাং সদস্যদের বিরুদ্ধে অভিযোগ

রামগঞ্জে প্রবাসীর বসতঘরে আগুন কিশোরগ্যাং সদস্যদের বিরুদ্ধে অভিযোগ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রবাসী লিটন হাওলাদারের বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ১টার দিকে করপাড়া ইউনিয়নের ডুমুরিয়া হাওলাদার বাড়িতে ঘটে এ মর্মান্তিক ঘটনা। স্থানীয়রা জানান, এলাকায় কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন বেড়ে যাওয়ায় মারামারি, ভাঙচুর ও বসতঘরে আগুন দেওয়ার মতো অপকর্ম বাড়ছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। লিটন হাওলাদারের ছেলে ইউসুফ হোসেন অভিযোগ করে বলেন, গত কিছুদিন ধরে নোয়াবাড়ির বাসিন্দা নিরব ও মোহনের সঙ্গে বিরোধ চলছে। তারা বিভিন্ন সময়ে আমাকে হুমকি দিয়েছে এবং মারধরও করেছে। লিটনের স্ত্রী জানান, গভীর রাতে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে তারা চিৎকার শুরু করেন। তিনি:
আরও পড়ুন
সমঝোতায় না আসলে এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেয়া হবে: ভিপি নূর

সমঝোতায় না আসলে এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেয়া হবে: ভিপি নূর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা আমাদের আসন অফার করেছিল, টাকা অফার করেছিল। কিন্তু আমরা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করিনি। আমরা ২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না। যদি দেশের প্রয়োজনে জোট করি- ন্যায্যতার বিচারে সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে হবে। তা-না হলে ৩০০ আসনে প্রার্থী দেয়া হবে। শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর। নুরুল হক নুর বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারী মাসে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে আগাচ্ছে।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.