রামগঞ্জে প্রবাসীর বসতঘরে আগুন কিশোরগ্যাং সদস্যদের বিরুদ্ধে অভিযোগ

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রবাসী লিটন হাওলাদারের বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ১টার দিকে করপাড়া ইউনিয়নের ডুমুরিয়া হাওলাদার বাড়িতে ঘটে এ মর্মান্তিক ঘটনা।

স্থানীয়রা জানান, এলাকায় কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন বেড়ে যাওয়ায় মারামারি, ভাঙচুর ও বসতঘরে আগুন দেওয়ার মতো অপকর্ম বাড়ছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

লিটন হাওলাদারের ছেলে ইউসুফ হোসেন অভিযোগ করে বলেন, গত কিছুদিন ধরে নোয়াবাড়ির বাসিন্দা নিরব ও মোহনের সঙ্গে বিরোধ চলছে। তারা বিভিন্ন সময়ে আমাকে হুমকি দিয়েছে এবং মারধরও করেছে।

লিটনের স্ত্রী জানান, গভীর রাতে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে তারা চিৎকার শুরু করেন। তিনি আরও বলেন,আমরা সাধারণ মানুষ। শুধু দ্রুত আইনের মাধ্যমে সঠিক বিচার চাই।

মোহাম্মদীবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজ উদ্দিন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের দাবি, কিশোরগ্যাংয়ের বেপরোয়া কর্মকান্ড বন্ধে কঠোর নজরদারি, দ্রুত তদন্তের মাধ্যমে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা জরুরী।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.