কমলনগরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কমিটি গঠ
লক্ষ্মীপুর প্রতিনিধি : কবির হোসেন রাকিব
সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা এবং দায়িত্ব পালনকালে নির্যাতন, হুমকি ও হয়রানির বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ–এর কমলনগর উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ ও সাধারণ সম্পাদক জাকির এইচ সুমন–এর সুপারিশক্রমে গত ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সংগঠনের নির্ধারিত প্যাডে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে স্বাক্ষর করেন সংগঠনের চেয়ারম্যান ও সেল প্রধান মোঃ খায়রুল আলম রফিক এবং পরিচালক (প্রশাসন ও এডমিন) খায়রুল ইসলাম আল আমিন।
নবগঠিত কমিটিতে
সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ জায়েদ হোসেন (দৈনিক খবর সংযোগ এর কমলনগর–রামগতি প্রতিনিধি) এবং
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কবির হোসেন রাকিব (দৈনিক বাংলা বাজার পত্রিকার কমলনগর প্রতিনিধি)।
এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সহ-সভাপতি: মোঃ মুখলেছুর রহমান ধনু (দৈনিক সময়ের আলো প্রতিনিধি), ভাস্কর বসু (এশিয়ান টিভি কমলনগর প্রতিনিধি)।
সহ-সাধারণ সম্পাদক: মোহাম্মদ জাকির শাহ (দৈনিক মাতৃভূমির কথা প্রতিনিধি)।
যুগ্ম সাধারণ সম্পাদক: এম. এ. আহসান রিয়াজ (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি), আফছার উদ্দিন রাসেল (দৈনিক খবর প্রতিনিধি)।
সাংগঠনিক সম্পাদক: নাছির মাহমুদ (দৈনিক খবর প্রতিনিধি)।
সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ মাওলানা দেলোয়ার হোসেন (দৈনিক শিক্ষার পাতা প্রতিনিধি)।
অর্থ সম্পাদক: সালমান ইমন (দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি)।
দপ্তর সম্পাদক: মোঃ মাকছুদুর রহমান (দৈনিক ভোরের ডাক প্রতিনিধি)।
প্রচার সম্পাদক: মোঃ হাছান হাওলাদার (দৈনিক আজকের লক্ষ্মীপুর প্রতিনিধি)।
নির্বাহী সদস্য: রীনা বেগম (বীর চট্টগ্রাম টিভি প্রতিনিধি) এবং জাহিদ হাসান (দৈনিক অপরাধ দমন প্রতিনিধি)।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত এই কমিটি ১৩ ডিসেম্বর ২০২৫ থেকে ১৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এক বছরের জন্য তাদের কার্যক্রম পরিচালনা করবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। এসব অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কার্যকর ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও কমলনগর উপজেলায় সাংবাদিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষায় সংগঠনটি সক্রিয় থাকবে—ইনশাআল্লাহ।
সংগঠনের পক্ষ থেকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে দায়িত্বশীল ও কার্যকর কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
