জাতীয়

বরগুনা ধ্বংসস্তূপ স্বাধীনতা জাদুঘর, অবহেলায় হারাচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি

বরগুনা ধ্বংসস্তূপ স্বাধীনতা জাদুঘর, অবহেলায় হারাচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি

মইনুল আবেদীন খান সুমন, বরগুনা প্রতিনিধি: ২০২৪ সালের ৫ আগস্টের হামলা—ভাঙচুরের পর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বরগুনার একমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০১৯ সালের ৩০ নভেম্বর বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এ জাদুঘরের উদ্বোধন করা হয়। এর আগে এটি মুক্তিযুদ্ধ গ্যালারী  হিসেবে ব্যবহৃত হয়েছিল। বরগুনার প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী চিত্তরঞ্জন শীল বলেন, নতুন  প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের আদর্শকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ১৯৯৫ সালের দিকে মুক্তিযুদ্ধ এবং ইতিহাস ভিত্তিক বেশকিছু আলোক চিত্র সংগ্রহ করে বিভিন্ন অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। পর্যায়ক্রমে এটি জেলা প্রশাসনের আয়োজিত জাতীয় প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়।:
আরও পড়ুন
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজান

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজান

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতালে দেখতে যান বিএনপির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। শনিবার (২৯নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। এর আগে বিএনপি চেয়ারপার্সনের সংকটাপন্ন পরিস্থিতিতে রামগতি-কমলনগরে বিএনপির তৃণমূল নেতাকর্মী ও নারীদের উজ্জীবিত করতে চলমান উঠান বৈঠক স্থগিত করেন তিনি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি কালের কণ্ঠকে বলেন, ম্যাডামের শরীরে এন্টিবায়োটিক কাজ করছিলো না। অনেক এন্টিবায়োটিক কাজ করে না, বেশ দিন এন্টিবায়োটিক ব্যবহারের পর। দেশি-বিদেশি চিকিৎসকরা সেটা পরিবর্তন করার পর ঔষধে কাজ করছে। আগের:
আরও পড়ুন
মানবতাবিরোধী অপরাধে হাসিনার ফাঁসির আদেশ

মানবতাবিরোধী অপরাধে হাসিনার ফাঁসির আদেশ

গত বছর জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল সোমবার (১৭ নভেম্বর) বেলা পৌনে তিনটার দিকে রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। রায়ে শেখ হাসিনা ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দেওয়া হয়। মামলার অন্য আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় জুলাই-আগস্টের আন্দোলনে নিহত সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামছি আরা জামান,:
আরও পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৫ অথবা ১২ ফেব্রুয়ারি- ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৫ অথবা ১২ ফেব্রুয়ারি- ইসি

অনলাইন ডেস্ক- আগামী বছরের ৫ অথবা ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধরেই সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে ডিসেম্বরের ৪ অথবা ৭ তারিখে তফসিল ঘোষণা হতে পারে। পাশাপাশি সংসদ ও গণভোট একই দিনে করার চিন্তা করছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে সরকারের গ্রিন সিগন্যাল পেলে কমিশনের বৈঠকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে। যদিও সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করা নিয়ে রাজনৈতিক দলগুলো দুই মেরুতে অবস্থান করছে। জুলাই সনদে মতভেদ (নোট অব ডিসেন্ট), গণভোটের বিষয়বস্তু, বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট কবে হবে তা ঠিক করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়েছে অন্তর্বর্তী সরকার। গত ৩ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে:
আরও পড়ুন
ফ্যাসিষ্ট খু/নি হাসিনার বিচার আগামী সাপ্তাহে- মাহফুজ আলম

ফ্যাসিষ্ট খু/নি হাসিনার বিচার আগামী সাপ্তাহে- মাহফুজ আলম

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে। আর এর মধ্য দিয়েই দেশ থেকে চিরতরে বিদায় নিবে খুন গুমের রাজনীতি। তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে, তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটবে। রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৪নভেম্বর) বেলা সাড়ে ১১টার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারী কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম রবিন শীষের সভাপতিত্বে এসময় মাহফুজ আরো বলেন, অনেকের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। যারা অতীতে নিরাপরাধ ছাত্র-জনতাকে:
আরও পড়ুন
এবার সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে জেলে থাকা আসামিরাও

এবার সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে জেলে থাকা আসামিরাও

অনলাইন ডেস্ক- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এবার জেলে থাকা আসামিরাও ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার রাজধানীর ভাটারার আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) মাঠে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। সিইসি বলেন, প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে প্রায় ১০ লাখ লোক নির্বাচনের সঙ্গে যুক্ত থাকবে। যারা নির্বাচনের দায়িত্বে থাকে মূলত তারা নিজেরাই ভোট দিতে পারেন না। আমরা এবার উদ্যোগ নিয়েছি, যারা ভোটের দায়িত্বে থাকবেন তারা যেন সবাই ভোট দিতে পারেন। একটি অ্যাপ চালু করা:
আরও পড়ুন
আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার

আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার

অনলাইন ডেস্ক- নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই রমজান মাসের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনের কর্মপরিকল্পনা ইতোমধ্যে প্রকাশ করেছি। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে আমরা ঘোষণা করব। আশা করছি আপনাদের মিডিয়ার সহযোগিতায় আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। শুক্রবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, গণভোট নির্বাচনের আগে না পরে হবে বিষয়টি এখনো নির্বাচন কমিশনারের নজরে আসে নাই, সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছেন সে বিষয়টি আমাদের কাছে এখনো পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে পরে আপনারা জানতে পারবেন। পিআরের বিষয়ে তার কাছে জানতে চাইলে:
আরও পড়ুন
দেশের মানুষের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বেইমানি করেছে

দেশের মানুষের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বেইমানি করেছে

অনলাইন ডেস্ক- দেশের বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়ী এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি বলেন, নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই। নির্বাচনের দিনই গণভোট হবে দুটি ব্যালট থাকবে, একটি গণভোটের জন্য। <span;>‎ <span;>‎শুক্রবার রাজধানীর  জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। <span;>‎ <span;>‎ <span;>‎আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, 'আপনারা যে কমিশন তৈরি করেছেন, সেই কমিশন প্রায় এক বছর আট–নয় মাস ধরে ঐকমত্যের নানা বিষয় নিয়ে আলোচনা করেছে। সংস্কার ও বিভিন্ন:
আরও পড়ুন
আজ  জামায়াতে ইসলামীসহ ৮ রাজনৈতিক দলের দেশ ব্যাপী বিক্ষোভ

আজ জামায়াতে ইসলামীসহ ৮ রাজনৈতিক দলের দেশ ব্যাপী বিক্ষোভ

অনলাইন ডেস্ক- বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ রাজনৈতিক দল আজ সোমবার (২৭ অক্টোবর) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে । জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশের সব জেলা সদরে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে গত ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের:
আরও পড়ুন
ফ্যাসিবাদ কায়েম ও আয়নাঘর তৈরি করেছে যারা তাদের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই

ফ্যাসিবাদ কায়েম ও আয়নাঘর তৈরি করেছে যারা তাদের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই

অনলাইন ডেস্ক- যারা বাংলাদেশপন্থী, তারাই এদেশে রাজনীতি করবেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা আয়নাঘর তৈরি করেছে, যারা গুম, খুন করেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগের দোসরদের যেখানেই পাওয়া যাবে, তাদের ধরে থানায় সোপর্দ করার আহ্বান জানান। এদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনারও দাবি করেন সাদিক কায়েম। সাদিক কায়েম জানান, জার্মানিতে যেভাবে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে, ইতালিতে যেভাবে মুসোলিনিকে নিষিদ্ধ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.