এখনই সময় তারেক রহমানের স্বপ্ন ঘরে ঘরে পৌঁছে দেওয়ার- নিজান
কমললনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- বসে থাকার সময় শেষ, এখনই সময় তারেক রহমানের স্বপ্ন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার। তারেক রহমানের পরিকল্পনা কৃষিতে কি হবে, শ্রমিকের কি হবে, শিক্ষকের কি হবে, আলেমের কি হবে এসবের পরিকল্পনা নিয়েই দেশ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪(রামগতি-কমলনগর) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে এসব কথা বলেন, কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ এবিএম আশরাফ উদদিন নিজান। সোমবার(২২ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ নির্বাচনের সহকারি রির্টানিং কর্মকর্তা ও রামগতি উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আশরাফ উদদিন নিজান আরো বলেন, তারেক রহমানের:
