খুবিতে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষ্যে স্মারক বক্তৃতা অনুষ্ঠিত
খুবি প্রতিনিধি: “নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে” এ কবিতার মধ্য দিয়ে আজ ১০ মে (বুধবার) বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয় কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনে কলা ও মানবিক স্কুলের আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে “একুশ শতকে রবীন্দ্রনাথ” শীর্ষক এক স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। কলা ও মানবিক স্কুলের ডিন ও বাংলা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুবেল আনছারের সভাপতিত্বে অনুষ্ঠানের মূলবক্তা ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দে। তিনি রবীন্দ্রনাথের জীবন, কর্মকাণ্ড ও সমাজব্যবস্থা নিয়ে তাঁর চিন্তাধারা তুলে ধরেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ আমাদের সত্তার সাথে মিশে আছেন। একুশ শতকেও:
