লক্ষ্মীপুরে হত্যা মামলায় বাবা ও দুই ছেলেকে যাবজ্জীবন
লক্ষ্মীপুরের রায়পুরে ছৈয়দ আহম্মদ নামে এক যুবককে হত্যার দায়ে বাবা ও ছেলেসহ একই পরিবারের তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (১০ মে) দুপুরে জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ছৈয়দ আহম্মদকে হত্যার দায়ে একই পরিবারের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা জানান, আব্দুল মালেক, তার ছেলে জাহিদুল ইসলাম ও মো. খালেক। তারা রায়পুর পৌরসভার ৬নং ওয়ার্ড শিবপুর এলাকার বাসিন্দা। এজাহার সূত্রে জানায়, ছৈয়দ আহম্মদ রায়পুর পৌর শহরের শিবপুর এলাকার শামছুল হক ব্যাপারীর ছেলে। তিনি মানসিকভাবে:
