জাতীয়

হাতিয়ায় ট্রলারসহ ১২ জেলে নিখোঁজ

হাতিয়ায় ট্রলারসহ ১২ জেলে নিখোঁজ

নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরার ট্রলারসহ ১২ জেলে নিখোঁজ রয়েছে। এক সপ্তাহ আগে তারা সাগরে মাছ ধরতে যায়। শনিবার (১৩ মে) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনও বলেস, বিষয়টি দেখার জন্য কোস্টগার্ড, নৌবাহিনীকে অবগত করা হয়েছে। জানা যায়, গতকাল শুক্রবার রাত থেকে তাদের পরিবারের সঙ্গে এসব জেলেদের যোগাযোগ হচ্ছে না। বিস্তারিত আসছে …
আরও পড়ুন
দুপুরের মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড় হবে

দুপুরের মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড় হবে

ঘুর্ণিঝড় মোখা’র প্রভাবে দেশের ৬টি জেলার জেলার ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (১৩ মে) দুপুর ১টা পর্যন্ত দেয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র:
আরও পড়ুন
ঘূর্ণিঝড় মোখা : রেড অ্যালার্ট জারি করল জিডিএসিএস

ঘূর্ণিঝড় মোখা : রেড অ্যালার্ট জারি করল জিডিএসিএস

ঘূর্ণিঝড় মোখার ঝুঁকি বিবেচনায় রেড অ্যালার্ট জারি করেছে আন্তর্জাতিক দুর্যোগ সতর্কতা বিষয়ক সংস্থা গ্লোবাল ডিজাস্টার অ্যালার্ট অ্যান্ড কো–অর্ডিনেশন সিস্টেম (জিডিএসিএস)। জাতিসংঘ ও ইউরোপীয় কমিশনের একটি সহযোগিতামূলক ফ্রেমওয়ার্ক হচ্ছে জিডিএসিএস। শুক্রবার (১২ মে) সংস্থাটি তাদের ওয়েবসাইটে রেড এলার্ট জারির কথা জানায়। সংস্থাটি জানিয়েছে, মোখার ঝুঁকিতে রয়েছে ২৮ লাখ মানুষ। এদের মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যের ২০ লাখ এবং বাংলাদেশের রয়েছে প্রায় আট লাখ মানুষ। রবিবার (১৪ মে) সকাল ১০ দিকে মোখা উপকূলে আঘাত হানতে পারে। সে সময় এর গতিবেগ থাকতে পারে ২০৪ কিলোমিটার পর্যন্ত। জলোচ্ছ্বাস হতে পারে দুই মিটার উঁচু। এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর (বিএমএডি), ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি), উত্তর ভারত সাগরে:
আরও পড়ুন
৮ নম্বর মহা বিপদ সংকেত

৮ নম্বর মহা বিপদ সংকেত

আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। এ অবস্থায় আজ শুক্রবার (১২ মে) সন্ধ্যায় বিশেষ বুলেটিনে কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। এছাড়া উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহও ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। তবে বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া:
আরও পড়ুন
ঘূর্ণিঝড় ‘মোখা’: এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় ‘মোখা’: এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

আগামী রবিবারের ৫টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’-এর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ৫টি শিক্ষা বোর্ডের মধ্যে রয়েছে-চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তবে অন্যান্য বোর্ডের ওই দিনের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে জানায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এদিকে, ৫টি ৫টি শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া রবিবারের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ বাড়ছে, সমুদ্র বন্দরে ৪ নম্বর সতর্ক সংকেত

ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ বাড়ছে, সমুদ্র বন্দরে ৪ নম্বর সতর্ক সংকেত

অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুদ্ধ রয়েছে। আজ বিকেল সাড়ে ৪টায় আবহাওয়া অধিদপ্তরের ১১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত নামিয়ে তার পরিবর্তে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা' উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আজ:
আরও পড়ুন
মোখা এখন অতি প্রবল ঘূর্ণিঝড়

মোখা এখন অতি প্রবল ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে সৃষ্ট মোখা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণপূর্ব এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৯৫ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪:
আরও পড়ুন
বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতে সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার আইনে অর্থদণ্ড

বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতে সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার আইনে অর্থদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান। বৃহস্পতিবার (১১ মে) বিকাল ৪ টা থেকে ২ ঘন্টা ব্যাপী বানিয়াচং উপজেলা সিএনজি স্টেশন, বানিয়াচং-হবিগঞ্জ সড়ক ও নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সড়ক পরিবহন আইনে রাস্তায় যত্রতত্র গাড়িপার্কিংয়ের দায়ে ২ জন চালককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যাতিত এবং ২ জন করে সহযাত্রী নিয়ে মোটরসাইকেল চালানোর দায়ে ৬ জনকে ৫হাজার ৫'শ টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় ও:
আরও পড়ুন
‘হুমকির মুখে বাংলাদেশের জনজীবন ও জীববৈচিত্র’

‘হুমকির মুখে বাংলাদেশের জনজীবন ও জীববৈচিত্র’

রাজশাহী প্রতিবেদক: ‘১৯৯৬ সালে বাংলাদেশ ভারতের সাথে গঙ্গার পানি নিয়ে যে অসম চুক্তির ফলে বাংলাদেশ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ফারাক্কা বাঁধের ফলে হুমকির মুখে বাংলাদেশের জনজীবন ও জীববৈচিত্র’ -পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, রাজশাহী শাখার উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের বক্তারা। বৃহস্পতিবার (১১ মে) সকাল ১১টায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং সকল অভিন্ন নদীর পানির সুষম বন্টনের দাবীতে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, রাজশাহী শাখার সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ এর সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট নদী গবেষক, হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী,:
আরও পড়ুন
দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের নির্দেশ

দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের নির্দেশ

দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে স্ব স্ব ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (১১ মে) মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের যেসব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেসব মাধ্যমিক বিদ্যালয়ে অবিলম্বে, স্ব স্ব ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণ করে তার (শহীদ মিনার) ছবিসহ তথ্য সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালক-এর মাধ্যমে দপ্তরে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.