দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের নির্দেশ

শেয়ার

দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে স্ব স্ব ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (১১ মে) মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের যেসব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেসব মাধ্যমিক বিদ্যালয়ে অবিলম্বে, স্ব স্ব ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণ করে তার (শহীদ মিনার) ছবিসহ তথ্য সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালক-এর মাধ্যমে দপ্তরে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.